কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২২ মে ২০২৪, ০৮:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বর্ষায় ধানমন্ডি-পান্থপথে জলাবদ্ধতা আশঙ্কা মেয়র তাপসের

নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ আয়োজিত ‘নিরাপদ নগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা
নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ আয়োজিত ‘নিরাপদ নগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে বক্তব্য দেন মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। ছবি : কালবেলা

ধানমন্ডি, পান্থপথ, কাঠালবাগানসহ আশপাশের এলাকায় এবারের বর্ষায় জলাবদ্ধতা হতে পারে বলে শঙ্কা প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

বুধবার (২২ মে) বিকেলে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নগর উন্নয়ন সাংবাদিক ফোরাম-বাংলাদেশ আয়োজিত ‘নিরাপদ নগর দিবস উপলক্ষে আলোচনা সভা ও বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

ডিএসসিসি মেয়র বলেন, ওই এলাকার বৃষ্টির পানি নিরাপদে নেমে যাওয়ার জন্য মাধ্যম ছিল হাতিরঝিল। কিন্তু এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের জন্য হাতিরঝিল ভরাট করে সংকুচিত করা হচ্ছে। এতে পানির প্রবাহ কমে যাবে। নিষ্কাশনে হবে ধীরগতি। একারণে ওই এলাকায় তীব্র জলাবদ্ধতা হতে পারে। আমাদের পরিকল্পনা করতে হবে জনসংখ্যার ঘনত্বকে মাথায় রেখেই। তবে ঢাকা মুখী অভিবাসনের যে স্রোত, তা থামতে না পারলে উন্নয়নের সুফল পাওয়া যাবে না।

তিনি বলেন, ঢাকাকে নিরাপদ ও বাসযোগ্য করতে হলে তিনটি কাজ আমাদের করতে হবে। তা হচ্ছে শহরকে দুর্নীতি মুক্ত করতে হবে। কঠোর আইনের প্রয়োগ করতে হবে। আইন বাস্তবায়নের জন্য দক্ষ বিচার ব্যবস্থা গড়ে তুলতে হবে। তবে আমাদের কাজের মাধ্যমে শহরের বাসযোগ্যতা আরও বাড়বে।

জাতীয় প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার সম্পাদক সাইফুল আলম বলেন, নগরের সংকট সমাধানে সরকারের পাশাপাশি নাগরিকদেরও দায়িত্ব নিতে হবে। গ্রাম হবে শহর, শহর হবে বাসযোগ্য এই স্লোগানে যেতে হবে। এই শহরকে আমরা ভালোবাসি, এজন্য এই শহরকে বাসযোগ্য করতে কাজ করতে হবে। তাহলে সামনের দিনে এই শহরকে এখনকার চেয়ে আরও বাসযোগ্য করা সম্ভব হবে।

বায়ুমণ্ডলীয় দূষণ অধ্যয়ন কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার বলেন, ঢাকা শহরে প্রতিদিন কোথাও না কোথাও আগুন লাগে। এই শহর কতটা নিরাপদ? তা আমাদের প্রশ্নেই ঘাটতি ফুটে ওঠে। পৃথিবীর মেগাসিটির তালিকায় ঢাকা আয়তনের দিক থেকে ৪০তম, অথচ জনসংখ্যার ঘনত্বের দিক থেকে প্রথম। এই শহরে ৫ লাখ গাড়ি চলার ব্যবস্থা আছে, অথচ চলে ১৬ লাখ গাড়ি। ঢাকায় রাস্তা, গাছ, জলাশয় অনেক কমলেও বাড়ছে শুধু মানুষ।

নগর উন্নয়ন সাংবাদিক ফোরামের সভাপতি মতিন আব্দুল্লাহর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক ফয়সাল খানের সঞ্চালনায় অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ইনস্টিটিউট অব প্লান্যার্সের সাধারণ সম্পাদক শেখ মুহম্মদ মেহেদী আহসান। এছাড়াও বক্তব্য রাখেন বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটের নগরায়ন ও পরিবেশ সম্পাদক স্থপতি সুজাউল ইসলাম খান, সাংবাদিক অমিতোষ পাল, রাজু আহমেদ, রাশেদ মেহেদী, বেস্ট আরবান রিপোর্টিং অ্যাওয়ার্ড- ২০২৪ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক হেলিমুল আলম প্রমুখ।

অনুষ্ঠানে পাঁচ ক্যাটাগরিতে নগর সাংবাদিকতার জন্য ‘বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড-২০২৪’ দেওয়া হয়। তারা হলেন, নগর সংস্থার অনিয়ম ও দুর্নীতি ক্যাটাগরিতে নিউ এইজের রাশেদ আহমেদ, নগর পরিকল্পনার সীমাবদ্ধতা ও সম্ভবনা ক্যাটাগরিতে বণিক বার্তার আল ফাতাহ মামুন, নগর সংস্থার সেবা ও জনদুর্ভো ক্যাটাগরিতে যৌথভাবে সমকালের বিশেষ প্রতিনিধি অমিতোষ পাল ও লতিফুল ইসলাম, অনলাইন ক্যাটাগরিতে সারাবাংলা ডট নেটের রাজনীন ফারজানা ও টেলিভিশন ক্যাটাগরিতে ইন্ডিপেন্ডেন্ট টিভির নাজমুল সাঈদ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জ গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১০

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১১

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১২

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৩

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৪

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৫

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৬

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

১৭

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

১৮

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারা দেশে সতর্ক অবস্থানে পুলিশ

১৯

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

২০
X