সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৫, ০৯:৪৮ পিএম
অনলাইন সংস্করণ

নির্বাচিত হলে জলাবদ্ধতা ও কাঁচা রাস্তা থাকবে না : কাজী আলাউদ্দিন

আশাশুনি উপজেলায় এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা
আশাশুনি উপজেলায় এক উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কাজী আলাউদ্দিন। ছবি : কালবেলা

সাতক্ষীরা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন বলেছেন, আমি নির্বাচিত হতে পারলে খাজরা ইউনিয়নে আর কোনো জলাবদ্ধতা থাকবে না। পরিকল্পিতভাবে কালভার্ট নির্মাণ করা হবে। ইউনিয়নে যেসব কাঁচা রাস্তা রয়েছে, ধাপে ধাপে সবই পাকা করা হবে।

সোমবার (২৪ নভেম্বর) বিকেলে আশাশুনি উপজেলার ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আয়োজনে ফটিকখালী সার্বজনীন মন্দির প্রাঙ্গণে এক উঠান বৈঠকে এ কথা বলেন তিনি।

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন শিক্ষক শিবপদ মণ্ডল। সঞ্চালনা করেন খাজরা ইউনিয়ন যুবদলের সভাপতি মিজানুর রহমান।

বৈঠকে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আশাশুনি উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলাম, সাবেক আহ্বায়ক ও সাবেক চেয়ারম্যান রুহুল কুদ্দুস, আব্দুর রশিদ মিয়া, আজারুল ইসলাম মন্টু, বোরহান উদ্দিন বুলু, বাবু তুষার কান্তি, বাবু প্রীতিশ রায়, বাবু বিশ্বজিৎ রায়, কিংকর কুমার মণ্ডল, মনিন্দ্রনাথ মণ্ডল ও চিত্তরঞ্জন মণ্ডল।

স্থানীয় নেতাকর্মীরা জানান, খাজরা ইউনিয়নের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে জলাবদ্ধতা ও রাস্তার অব্যবস্থাপনা স্থানীয় মানুষের ভোগান্তি বাড়িয়ে তুলেছে। সেই পরিপ্রেক্ষিতে উন্নয়নমূলক প্রতিশ্রুতিগুলোর ওপর গুরুত্ব দিয়ে বক্তব্য রাখেন কাজী আলাউদ্দিন।

অনুষ্ঠান শেষে স্থানীয় পূজা উদ্‌যাপন কমিটির নেতাদের হাতে ধর্ম মন্ত্রণালয়ের অনুদানের চেক তুলে দেন তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

ঈদে ৬ লাখ শিক্ষক-কর্মচারী বেতন পাননি, সংসদে ক্ষোভ

১৪০টির বেশি দেশে রপ্তানি হচ্ছে বাংলাদেশি ওষুধ : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘১১০ প্রতিষ্ঠানে ৫৫ কর্মমুখী কোর্সে দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ চলছে’

১১

ইসরায়েলের বিরুদ্ধে ইরান-ইয়েমেনের পদক্ষেপে খুশি হামাস

১২

পাঁচ বছরে ৮ বিলিয়ন ডলার বাণিজ্য ঘাটতি বেড়েছে : বাণিজ্যমন্ত্রী

১৩

সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ সেন্টার স্থাপনের পরিকল্পনা রয়েছে : প্রতিমন্ত্রী

১৪

বাসায় মিলল মুক্তিযোদ্ধার পচাগলা লাশ

১৫

বদলা নিল ইরান, ইসরায়েলের পেট্রোকেমিক্যাল কারখানায় হামলা

১৬

এনসিপির নেতাকর্মীদের সঙ্গে হাতাহাতির পরদিনই বাড়ল অ্যাম্বুলেন্স ভাড়া

১৭

১৩ ছক্কার তাণ্ডবে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড বাংলাদেশি ব্যাটারের

১৮

ঝিনাইদহে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

১৯

স্কুলছাত্রকে অপহরণের চেষ্টা, আতঙ্কে অভিভাবকরা

২০
X