শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৭ মে ২০২৪, ০৪:৫৪ পিএম
আপডেট : ২৭ মে ২০২৪, ০৫:৩৪ পিএম
অনলাইন সংস্করণ

জলাবদ্ধতা নিরসনে দক্ষিণ সিটির নিয়ন্ত্রণ কক্ষ চালু

জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা। ছবি : কালবেলা
জলাবদ্ধতা নিরসনে কাজ করছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কর্মীরা। ছবি : কালবেলা

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবজনিত বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা নিরসনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নিয়ন্ত্রণ কক্ষ চালু করেছে। এছাড়াও বৃষ্টিপাতজনিত জলাবদ্ধতা নিরসনে ৯১টি দল করপোরেশনের আওতাধীন এলাকায় মাঠপর্যায়ে কাজ করছে। এসব দলে ৫ জন করে কর্মী রয়েছে।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. আবু নাছের জানান, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বৃষ্টিপাতের ফলে করপোরেশনের আওতাধীন এলাকায় কোথাও জলাবদ্ধতা সৃষ্টি হলে সম্মানিত নগরবাসীকে ০১৭০৯৯০০৮৮৮ নম্বরে ফোন করার অনুরোধ করা হলো। নগরবাসীর এ সংক্রান্ত ফোন পেলে করপোরেশন হতে দ্রুততম সময়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

অন্যদিকে মাঠপর্যায়ে কর্মরত দলগুলোর মধ্যে বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ৮০টি এবং প্রকৌশল বিভাগের ১১টি দল রয়েছে। বর্জ্য ব্যবস্থাপনা বিভাগ হতে প্রতিটি ওয়ার্ড ১টি করে এবং কয়েকটি ওয়ার্ডে ২-৩টি করে দল কাজ করছে। পাশাপাশি করপোরেশনের ১০টি অঞ্চলে প্রকৌশল বিভাগ হতে ১১টি দল কাজ করছে।

করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা এবং প্রকৌশল ও বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে গঠিত এসব দলের কার্যক্রম তদারকি করছে, প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে। একইসঙ্গে করপোরেশনের কাউন্সিলররাও বৃষ্টির পানি যাতে জমে থাকতে না পারে সেজন্য মাঠপর্যায়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছে।

প্রসঙ্গত, অনেক জায়গায় নর্দমাগুলোর ক্যাচপিটে (যেদিক দিয়ে পানি সড়ক হতে নর্দমায় প্রবেশ করে) পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্যাদির জন্য পানি প্রবাহ স্বাভাবিক হতে পারছে। সেজন্য ঢাকাবাসীকে যত্রতত্র বর্জ্য না ফেলতে আন্তরিকভাবে অনুরোধ করা হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১০

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

১১

ওপিসিডব্লিউ’র পরিদর্শক দল কর্তৃক ৩ প্রতিষ্ঠান পরিদর্শন 

১২

ঢাকা থেকে যুবলীগ নেতা আটক 

১৩

দাবি রাশেদ খাঁনের / জামায়াতের নেতারা বিনা জামানতে কোটি কোটি টাকা ঋণ পায়

১৪

গ্রুপ পর্বে নেইমারকে পাচ্ছে না ব্রাজিল? যা বলছেন চিকিৎসকরা

১৫

সংসদে ‘কাঁচা রাস্তা’ বলার ব্যাখ্যা দিলেন জেবা আমিন

১৬

ইরান-যুক্তরাষ্ট্রের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান বাতিল 

১৭

নারী বাদিকে দেখেই ওসির মন্তব্যে ‘আপনি সেই মাল’

১৮

প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

১৯

এআই ডিপফেকের বিরুদ্ধে আইনি লড়াইয়ে প্রীতি জিন্টা

২০
X