কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৩, ০৯:১৪ পিএম
আপডেট : ২১ জুলাই ২০২৩, ১০:৫০ পিএম
অনলাইন সংস্করণ

হাতিরঝিল থেকে উদ্ধার নিহত যুবকের পরিচয় নিয়ে ধোঁয়াশা

হাতিরঝিল লেক। ছবি: সংগৃহীত
হাতিরঝিল লেক। ছবি: সংগৃহীত

রাজধানীর হাতিরঝিল লেক থেকে উদ্ধার করা নিহত যুবকের পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে। পুলিশ জানিয়েছে, যারা মরদেহটি শনাক্ত করেছিল তারা এখন বলছে ওই যুবক তাদের পরিচিত কেউ না।

শুক্রবার (২১ জুলাই) রাতে হাতিরঝিল থানার ওসি শাহ মো. আওলাদ হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ওই যুবকের মরদেহটি যে পরিবার শনাক্ত করেছিল তারা এখন দাবি করছে এটি তাদের পরিচিত কেউ না। তাই এ মরদেহটি নিয়ে বর্তমানে ধোঁয়াশা সৃষ্টি হয়েছে।

এর আগে বিকেলে ওসি শাহ মো. আওলাদ হোসেন জানিয়েছিলেন, নিহত যুবকের নাম শাহজালাল আহমেদ। তিনি ‘শাহজালাল টেইলার্সের’ মালিক।

তিনি আরও জানিয়েছিলেন, শাহজালাল আহমেদের বাসা মেরুল বাড্ডার বৈঠাখালি এলাকায়। তার টেইলার্সটি বাড্ডা ঝিলপাড় আনন্দ নগর এলাকায়।

এদিন সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

শুক্রবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে হাতিরঝিলের মধুবাগ অংশে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।

তখন ওসি শাহ মো. আওলাদ হোসেন বলেছিলেন, হাতিরঝিলের মধুবাগ অংশের লেকের পানিতে ওই যুবকের মরদেহ দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। উদ্ধার হওয়া যুবকের আনুমানিক বয়স ২৫ বছর হবে। মরদেহটি দেখে বোঝা যাচ্ছে, দুই দিন আগে থেকেই পানিতে ছিল।

উদ্ধারকারী কর্মকর্তা এসআই মুকুল রঞ্জন বলেছিলেন, নিহতের শরীরে আঘাতের চিহ্ন দেখতে হলে শার্ট প্যান্ট খুলতে হবে। তাই মর্গে নেওয়া হয়েছে। নিহতের পরনে ছিল ফুল হাতা শার্ট ও জিন্সের প্যান্ট।

পরে মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১০

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১১

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১২

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৩

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৪

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৫

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৬

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

১৭

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

১৮

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১৯

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

২০
X