কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১০:৪৭ পিএম
আপডেট : ৩০ মে ২০২৪, ১০:৫২ পিএম
অনলাইন সংস্করণ

মানবসেবা-সাহিত্য-সাংবাদিকতায় ৮ জন পেলেন আল্লামা ইকবাল সম্মাননা

আল্লামা ইকবাল সম্মাননা গ্রহণ করেন কালবেলার সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল। ছবি : কালবেলা
আল্লামা ইকবাল সম্মাননা গ্রহণ করেন কালবেলার সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল। ছবি : কালবেলা

মানবসেবা, সাহিত্য ও সাংবাদিকতায় আটজন আল্লামা ইকবাল সম্মাননা পেয়েছেন। বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪টায় রাজধানীর পুরোনো পল্টনস্থ হোটেল ফারসে এক সেমিনারে তাদের এ সম্মাননা দেওয়া হয়।

আল্লামা ইকবাল কালচকরাল সোসাইটির আয়োজনে আল্লামা ড. মোহাম্মদ ইকবাল ও কাজী নজরুল ইসলামের সম্প্রীতির বার্তা শীর্ষক সেমিনার সোসাইটির সভাপতি কবি মাহমুদুল হাসান নিজামীর সভাপতিত্বে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে বিভিন্ন দেশের রাষ্ট্রদূতদের আমন্ত্রণ জানানো হয়। ওই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক মন্ত্রী নাজিম উদ্দিন আল আজাদ, ড. আনিসুজ্জামান, মেজর জেনারেল এহতেশামুল হক, সাবেক নির্বাচন কমিশন সচিব ড. জাকারিয়া, ড. খালেকুজ্জামান, কবি আসলাম সানি প্রমুখ।

আমন্ত্রিত রাষ্ট্রদূতদের মধ্যে বিশেষ অতিথি ছিলেন পাকিস্তানের হাইকমিশনার সৈয়দ আহমদ মারুফ এবং অন্যান্য কূটনীতিকরা বক্তব্য রাখেন।

সেমিনারে বক্তারা বলেন, অসাম্প্রদায়িক সুফিবাদী সাহিত্যে কবি আল্লামা ড. মোহাম্মদ ইকবাল ও কাজী নজরুল ইসলাম যে সম্প্রতির বার্তা দিয়ে গেছেন তা অহিংস শান্তিময় বিশ্ব গড়তে বিশাল অবদান রাখবে। ইকবাল পাকিস্তানের জাতীয় কবি হওয়ার পরও ‘সারা জাহাসে আচ্ছা হিন্দুস্তা হামারা’সহ ভারতের অনেক দেশাত্মবোধক জনপ্রিয় গান-কবিতা ইকবালেরই লেখা। তেমনিভাবে কাজী নজরুল ইসলাম যেমনি হামদ নাত লিখেছেন তেমনি শ্যামা সংগীত লিখে অহিংস সম্প্রীতির বার্তা দিয়ে গেছেন।

সেমিনারে সাহিত্য, মানবসেবায় অহিদা বানু, প্রকাশনা শিল্পে মিজানুর রহমান পাটোয়ারি, সাংবাদিকতায় কালবেলার সিনিয়র রিপোর্টার মাইদুর রহমান রুবেল, আর টিভির মাইন উদ্দিন মামুন, এটিএন নিউজের সাজ্জাদ আরিফ পদক পান। মাহবুব মুকুল, মোস্তফা কামাল মাহদি, রেজওয়ানুল হকসহ বিভিন্ন ক্যাটাগরিতে বিশিষ্ট জনদের সাহিত্য, কবিতা, মানবসেবায় ড. মোহাম্মদ ইকবাল অ্যাওয়ার্ড দেওয়া হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

আবারও দেশে ভূমিকম্প

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১০

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১১

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১২

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৩

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৪

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৫

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৬

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

১৭

২০টির বেশি প্রতিষ্ঠান নিয়ে নারীদের জন্য জব ফেয়ার

১৮

মেসিকে কেন ছাড়? ক্ষুব্ধ দক্ষিণ আফ্রিকার কোচ

১৯

এখন পর্যন্ত বিশ্বকাপে কোন ম্যাচে সর্বোচ্চ দর্শক খেলা দেখেছে?

২০
X