কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ১১ জুন ২০২৩, ০৫:৫৮ পিএম
আপডেট : ১১ জুন ২০২৩, ০৬:০৬ পিএম
অনলাইন সংস্করণ
র‌্যাব কর্মকর্তা সেজে মিলিয়ন ডলারের টোপ

ক্লিক করলেই আইডি হ্যাকড

গ্রেপ্তারকৃত লুনেটিক প্রত্যয়
গ্রেপ্তারকৃত লুনেটিক প্রত্যয়

ফেসবুক আইডি হ্যাক এবং র‌্যাব কর্মকর্তা সেজে টাকা দাবির অভিযোগে আশরাফুল প্রত্যয় ওরফে লুনেটিক প্রত্যয় নামে এক হ্যাকার গ্রেপ্তার হয়েছে। সাভারের বাসস্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। প্রত্যয় 'লাখ টাকার জ্যাকপট', 'মিলিয়ন ডলারের লটারি' ইত্যাদি লোভনীয় লিংক বিভিন্ন ম্যাসেঞ্জারে পাঠায়। কেউ সেগুলো ক্লিক করলেই সেই আইডি হ্যাক হয়ে যায়। পরে র‌্যাব কর্মকর্তা সেজে সেই আইডি উদ্ধারের নামে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেয় সে।

মিরপুর মডেল থানার ওসি মো. মহসীন কালবেলাকে এ তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার প্রত্যয় সাভার মডেল কলেজের শিক্ষার্থী। তার নাম আশরাফুল প্রত্যয় হলেও অনলাইনে সে পরিচিত লুনেটিক প্রত্যয় নামে। নিজেকে গেমার পরিচয় দিলেও সে মূলত হ্যাকার। মানুষের ম্যাসেঞ্জারে 'লাখ টাকার জ্যাকপট', 'মিলিয়ন ডলারের লটারি', 'ফেসবুকে বিজ্ঞাপন দিয়ে প্রতিদিন ২০০ ডলার' 'গেম খেলে টাকা আয়' ইত্যাদি লোভনীয় লিংক পাঠায়। লোভে পড়ে কেউ সেগুলো ক্লিক করলেই সেই ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। পরে র‌্যাব কর্মকর্তা সেজে সেই আইডি উদ্ধারের জন্য ফোন দেয়। আইডি উদ্ধারের জন্য জিডি এবং সার্ভিস চার্জসহ অন্যান্য ফি'র নামে বিভিন্ন অংকের টাকা হাতিয়ে নেয় সে।

একই কায়দায় সে ফাইয়াজ রহমান নামে এক শিক্ষার্থীর ম্যাসেঞ্জারেও এমন একটি লিংক পাঠায়। সেই লিংকে ক্লিক করার সাথে সাথেই তার ফেসবুক আইডি হ্যাক হয়ে যায়। পরে আইডি উদ্ধারের জন্য র‌্যাব কর্মকর্তা সেজে তাকে ফোন দেয় প্রত্যয়। আইডি উদ্ধারের জন্য ফাইয়াজের কাছে সাড়ে ১৩ হাজার টাকা দাবি করে সে। টাকা না দিলে মামলায় জড়ানোসহ বিভিন্ন হুমকিও দেয় সে। পরে ফাইয়াজ অভিযোগ করলে সাভারের বাস স্টেশন এলাকা থেকে প্রত্যয়কে গ্রেপ্তার করা হয়।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সৌদি আরবের দুটি তেলবাহী ট্যাংকারে হামলা

প্রাইভেটকার চালকের ঘুষিতে অটোচালকের মৃত্যু

ট্রেনে ছোড়া পাথরে ভেঙেছে চোখের নিচের হাড়, দৃষ্টিশক্তি ফেরার ‘সম্ভাবনা নেই’

দুদকের মামলায় সাবেক ইউপি চেয়ারম্যানের স্ত্রীর ৩ বছরের কারাদণ্ড

স্বেচ্ছাসেবক দলের সাবেক নেতা আতিকুরকে ছুরিকাঘাতে হত্যা

পড়ে ছিল বিচ্ছিন্ন মাথা, মাটি খুঁড়ে মিলল মরদেহ

যন্তর মন্তরে বিক্ষোভ: শিক্ষার্থীদের যে বার্তা দিলেন মোদি

পুকুরের উপচেপড়া পানিতে তলিয়ে গেছে স্কুলপথ, দুর্ভোগে শিক্ষার্থীরা

ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে জিয়া হত্যার আসামি মোজাফফরকে

দেশ আর গণতান্ত্রিকভাবে চলছে না, দাবি আখতারের

১০

১১ জুনের পর সর্বোচ্চ তেলের দাম

১১

মুগ্ধসহ ১১ হত্যা: ডিসচার্জ চেয়ে আসামিপক্ষের শুনানি আজ

১২

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

১৩

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

১৪

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

১৫

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

১৬

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

১৭

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

১৮

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

১৯

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

২০
X