কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২০ জুন ২০২৪, ০৫:০১ পিএম
অনলাইন সংস্করণ

বনশ্রী খালপাড় থেকে ৪১১ টন বর্জ্য অপসারণ দক্ষিণ সিটির 

বনশ্রী খালপাড়ে পড়ে থাকা বর্জ্য। ছবি : কালবেলা
বনশ্রী খালপাড়ে পড়ে থাকা বর্জ্য। ছবি : কালবেলা

কোরবানির পশুর বর্জ্য দ্রুত অপসারণে ঢাকার দুই সিটি করপোরেশনের হাঁকডাকের মধ্যে রামপুরায় বনশ্রী খালপাড়ের (মেরাদিয়া খাল) একটি অংশে ঈদের তিনদিন পরেও বর্জ্য পড়ে ছিল।

বুধবার (১৯ জুন) দুপুর ১২টা পর্যন্ত ঢাকা উত্তর বা দক্ষিণ সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মীদের কেউ সেই বর্জ্য অপসারণ করেননি। অবশেষে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সেই অংশ থেকে ৪১১ টন বর্জ্য অপসারণ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

বৃহস্পতিবার (২০ জুন) ঢাকা দক্ষিণ সিটির জনসংযোগ কর্মকর্তা আবু নাছের বলেন, বুধবার দুপুর ১২টা থেকে শুরু হয়ে রাত ৩টা পর্যন্ত এ বর্জ্য অপসারণ করা হয়। মোট ৬৪টি ট্রিপের মাধ্যমে এই বর্জ্য অপসারণ করা হয়েছে।

তবে বর্জ্য অপসারণ কার্যক্রমে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের ভাষ্য মতে এই ৪১১.৫০ টন বর্জ্যের মধ্যে মাত্র ১ টনের মতো কোরবানির বর্জ্য। এ ছাড়া বাকি বর্জ্যের মধ্যে পচা ফলমূল, ফলমূলের টুকরি, নির্মাণসামগ্রীর উচ্চিষ্টাংশ (রাবিশ) ইত্যাদি রয়েছে।

বনশ্রী এলাকার খালপাড়ের সেই অংশ হতে বর্জ্য অপসারণ নিয়ে গণমাধ্যমে নানাবিধ খবর প্রচারিত হতে থাকে। বিষয়টি নজরে আসার পর করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমান বর্জ্য ব্যবস্থাপনা বিভাগকে তা অপসারণের নির্দেশ দিয়ে বলেন, ‘এলাকা কোন সিটি করপোরেশনের আওতাধীন তা নিয়ে দড়ি টানাটানি না করে ঢাকাবাসীকে স্বস্তি দিতে বনশ্রী এলাকার খাল পাড়ের সেই বর্জ্য অপসারণ করুন।’

প্রধান নির্বাহী কর্মকর্তার নির্দেশ অনুসারে গতকাল দুপুর ১২টা থেকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ১০টি ডাম্প ট্রাক, ১টি হুইল স্কেভেটট ও ১টি বেক-হো লোডার এবং প্রয়োজনীয় জনবল নিয়ে বর্জ্য অপসারণ কার্যক্রম শুরু করে। আজ দিনের (২০ জুন) মধ্যেই সেখানকার বর্জ্য অপসারণ সম্পন্ন হওয়ার কথা জানালেও তা গত রাত ৩টার মধ্যে সম্পন্ন করা সম্ভব হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X