দিনাজপুর প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৬:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

‘কালবেলা অসংখ্য পাঠকের মনে স্থান করে নিয়েছে’

কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা
কেক কেটে কালবেলার বর্ষপূর্তি উদযাপন। ছবি : কালবেলা

দিনাজপুরে দৈনিক কালবেলা পত্রিকার নবযাত্রার প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেক কাটা হয়েছে। সোমবার (১৬ অক্টোবর) দুপুর ১২টায় দিনাজপুর প্রেসক্লাবে হল রুমে এই অনুষ্ঠান আয়োজন করা হয়।

বর্ণিল এই আয়োজনে দিনাজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক গোলাম নবী দুলালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট জাকিয়া তাবাসসুম জুঁই।

এ সময় বক্তারা বলেন, সত্য নির্ভীক সংবাদের সব দিক তুলে ধরে বস্তুনিষ্ট সংবাদ পরিবেশনের মাধ্যমে দৈনিক কালবেলা অগনিত পাঠকের মনে স্থান করে নিয়েছে। পত্রিকাটি এই জেলার সাধারণ মানুষের সমস্যাসহ বিভিন্ন উন্নয়নমূলক প্রতিবেদন প্রকাশ করে প্রশংসিত হয়েছে।

দৈনিক কালবেলার দিনাজপুর জেলা প্রতিনিধি তনুজা শারমীনের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন দিনাজপুর সরকারি কলেজের সাবেক অধ্যাপক আব্দুল জলিল, দৈনিক কালবেলার খানসামা উপজেলা প্রতিনিধি মাসুদ রানা, ফুলবাড়ী প্রতিনিধি রীতা রানী কানু, ঘোড়াঘাট প্রতিনিধি মনোয়ার হোসেন বাবু। এ সময় উপস্থিত ছিলেন, পার্বতীপুর প্রতিনিধি মিলন পারভেজ, বিরল প্রতিনিধি আব্দুল কুদ্দুস, বিরামপুর প্রতিনিধি আজাহার ইমাম, চিরিরবন্দর প্রতিনিধি জাফর ইকবাল, কাহারোল প্রতিনিধি রোস্তম আলী, বীরগঞ্জ প্রতিনিধি ফরহাদ হোসেন, হাবিপ্রবি প্রতিনিধি আবু সাহেব।

বস্তুনিষ্ঠ ও গঠনমূলক সংবাদ পরিবেশনের জন্য জনপ্রিয় দৈনিক কালবেলার পত্রিকার প্রকাশক ও সম্পাদক, বিজ্ঞাপনদাতা, সংবাদকর্মীসহ সব শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। সেই সাথে দৈনিক কালবেলার পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১০

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১১

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১২

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৩

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৪

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৫

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৬

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৭

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৮

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

১৯

৫ শিক্ষার্থীর জন্য ১৭ শিক্ষক-কর্মচারী

২০
X