লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি
প্রকাশ : ১৬ অক্টোবর ২০২৩, ০৭:২০ পিএম
আপডেট : ১৬ অক্টোবর ২০২৩, ০৮:২৯ পিএম
অনলাইন সংস্করণ

লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : কালবেলা
লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত। ছবি : কালবেলা

লোহাগড়ায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ১ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার (১৬ অক্টোবর) সকাল ১১টায় নড়াইলের লোহাগড়া উপজেলা পরিষদের অডিটরিয়ামে দৈনিক কালবেলা পত্রিকার লোহাগড়া প্রতিনিধি কাজী ইমরান হোসেনের সভাপতিত্বে ও সিনিয়র সাংবাদিক রুপক মুখার্জির সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন নড়াইলের অতিরিক্ত জেলা প্রশাসক জুবায়ের হোসেন চৌধুরী, নড়াইলের অতিরিক্ত পুলিশ সুপার তারেক আল মেহেদী, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম এ হান্নান রুনু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আজগর আলী, লোহাগড়া থানার ওসি মো. নাসির উদ্দীন প্রমুখ।

বক্তারা বলেন, দৈনিক কালবেলা পত্রিকা স্বল্প সময়ের মধ্যে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করায় দেশে ও বিদেশে পাঠক নন্দিত হয়েছে। যখন মানুষ পত্রিকা পড়ায় বিমুখ হয়ে পড়ছিল, তখন দৈনিক কালবেলা নতুন নতুন খবর নিয়ে পাঠকদের আকৃষ্ট করে যাচ্ছে। এজন্য আবারও মানুষ পত্রিকা পড়ায় মনোযোগী হয়েছেন। বক্তারা দৈনিক কালবেলা পত্রিকার উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র আশরাফুল আলম, বিশিষ্ট রাজনীতিক ও সমাজসেবক বুয়েট প্রকৌশলী লেফটেন্যান্ট কমান্ডার (অব.) এ এম আব্দুল্লাহ, লোহাগড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারহানা ইয়াসমিন ইতি, নবগঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. মোশাররফ হোসেন মোল্যা, লক্ষ্মীপাশা মহিলা ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ কাজল কুমার বিশ্বাস, নড়াইল জেলা পরিষদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা সৈয়দ সামসুল আলম কচি, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, লক্ষ্মীপাশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরাদুজ্জামান, বিশিষ্ট ব্যবসায়ী কাজী মোরাদ হোসেন, সাংবাদিক জহির ঠাকুর, মো. রেজাউল করিম, টিপু সুলতান, ওবায়দুর রহমান, রাশেদুল ইসলাম, জহুরুল হক মিলু, সদরুজ্জামান, মাসুদ পারভেজ, মনিরুল ইসলাম, নয়ন ইসলাম প্রমুখ।

এ ছাড়া জনপ্রতিনিধি, স্কুল-কলেজের শিক্ষক, ব্যবসায়ী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

আলোচনা শেষে দোয়া মাহফিল ও কেক কাটা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইয়াবাসহ তাঁতী দল নেতা গ্রেপ্তার

সেই ঘটনায় ১৬ বছর পর প্রভার পাশে শিহাব শাহীন, তুললেন বিচারের প্রশ্ন

পরিবর্তন হচ্ছে ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম

নতুন যুদ্ধবিরতির পরপরই লেবাননে ইসরায়লের ১২ হামলা  

‘পুকুর-ফিশারিজের জন্য সড়ক যেন নষ্ট না হয়’

ভক্তদের চাহিদায় বাড়ছে বিটিএসের শো

শিক্ষায় গুরুত্ব দিলে বিশ্বের এক নম্বর জাতি হওয়া সম্ভব : শিক্ষামন্ত্রী

ফুটবলযুদ্ধ নিয়ে নাটক ‘ফ্যান অব ব্রাজেন্টিনা’

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

১০

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

১১

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

১২

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

১৩

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

১৪

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

১৫

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

১৬

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

১৭

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১৮

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১৯

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

২০
X