চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৭ জুলাই ২০২৪, ০৩:৩৬ এএম
আপডেট : ০৭ জুলাই ২০২৪, ০৩:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

কোটা সংস্কারের পরিপত্র বহালের দাবিতে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কোটা সংস্কারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে কোটা সংস্কারের ২০১৮ সালের পরিপত্র বহালের দাবিতে চট্টগ্রামে শিক্ষার্থী সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুলাই) বিকেলে নগরের ষোল শহরের ২ নম্বর গেটে এই সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য ১ম ও ২য় শ্রেণির সরকারি চাকুরিতে সকল কোটা বাতিল হয়। সম্প্রতি এক রিটের পরিপ্রেক্ষিতে সেই পরিপত্রটি বাতিল করেন উচ্চ আদালত। উচ্চ আদালতের এমন রায়ের পর সাধারণ শিক্ষার্থীরা আবারও কোটা সংস্কারের দাবিতে আন্দোলন শুরু করে।

সাম্প্রতিক কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সংগঠক ও চট্টগ্রামের সমন্বয়ক আবুল ফয়েজ মামুন বলেন, ২০১৮ সালে কোটা সংস্কার আন্দোলনের মধ্য দিয়ে সরকারি চাকরিতে কোটা বাতিল করে জনপ্রশাসন মন্ত্রণালয় পরিপত্র জারি করেন। কিন্তু ২০২৪ সালে এসে উচ্চ আদালত সে পরিপত্র বাতিল করে ছাত্র সমাজের মধ্যে আবারও ক্ষোভের সৃষ্টি করেছে। যে বৈষম্য থেকে মুক্তির জন্য দেশ স্বাধীন হয়েছিল, সেই বৈষম্য দূর করার জন্য সাধারণ শিক্ষার্থীরা আজ জেগে উঠেছে।

তিনি আরও বলেন, তাদের দাবি মূলত চারটি- ২০১৮ সালের পরিপত্র বহাল সাপেক্ষে কমিশন গঠন করে সব গ্রেডে সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রেখে কোটা পুনর্বণ্টন বা সংস্কার; চাকরির পরীক্ষায় কোটা সুবিধা একাধিকবার ব্যবহারের সুযোগ বন্ধ করা; কোটায় যোগ্য প্রার্থী না পাওয়া গেলে শূন্য পদগুলোতে মেধা অনুযায়ী নিয়োগ দেওয়া এবং দুর্নীতিমুক্ত, নিরপেক্ষ ও মেধাভিত্তিক আমলাতন্ত্র নিশ্চিত করতে কার্যকর ব্যবস্থা নেওয়া। শিক্ষার্থী সমাবেশ ও বিক্ষোভ মিছিল থেকে আগামীকাল কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী সকল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলোতে ক্লাস ও পরীক্ষা বর্জনের ঘোষণা দেওয়া হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ও কলেজগুলো ২ নম্বর গেটে সড়কে অবস্থান করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা বিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

কাতারে বিস্ফোরণ, নিহতরা সবাই ভারত ও পাকিস্তানের শ্রমিক

বদ্ধ ঘরে কেক কেটে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

স্কটল্যান্ডের বিপক্ষে কি খেলবেন নেইমার? 

দেশের ১৫ অঞ্চলে ঝড়ের আভাস, নদীবন্দরে সতর্কসংকেত

‘সিলেটে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যার আশঙ্কা, প্রস্তুত সিসিক’ 

প্রক্সি দিয়ে পরীক্ষায় পাস, চাকরিতে যোগ দিতে গিয়ে ধরা

হরমুজ প্রণালি পুরোপুরি উন্মুক্ত, পরিস্থিতি এখন ভালো রয়েছে: ট্রাম্প

বিএম কলেজে ছাত্রদলের দুই গ্রুপের হামলা, উত্তপ্ত ক্যাম্পাস

হালান্ডের জোড়া গোলে নকআউটে নরওয়ে

১০

২৩ জুন / ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল

১১

ক্লোসাকে ছুঁয়ে মেসির পিছু ছুটছেন এমবাপ্পে

১২

মঙ্গলবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ 

১৩

সেনেগালকে গোলবন্যায় ভাসাচ্ছে নরওয়ে

১৪

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

১৫

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

১৬

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হালান্ড-মানে

১৭

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

১৮

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

১৯

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স-ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

২০
X