জবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

সচিবালয়ের পাশে জবি শিক্ষার্থীদের অবস্থান, সড়ক অবরোধ 

গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল রাখার দাবিতে ষষ্ঠ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তান জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

সোমবার (৮ জুলাই) বিকেল ৩টায় এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। এ সময় তাঁতীবাজারে পুলিশের বাধা অতিক্রম করে গুলিস্তানে দিকে চলে আসেন আন্দোলনকরীরা। পুলিশ পরে বংশালে বাধা দেওয়ার চেষ্টা করলেও আন্দোলকারীরা জিরো পয়েন্টে অবস্থান নেন।

স্নাতকোত্তরের শিক্ষার্থী মোহতাসিম বিল্লাহ বলেন, কোটা প্রথার কবর রচনা করতে সারা বাংলাদেশের শিক্ষার্থীরা যেভাবে একসঙ্গে আন্দোলন করে যাচ্ছে আশা করি শিক্ষার্থীদের বিজয় সুনিশ্চিত। কোটাপ্রথা বাতিল না হওয়া পর্যন্ত কোনো শিক্ষার্থী পড়ার টেবিলে যাবে না।

পুলিশের বাধা অতিক্রম করে জিরো পয়েন্টে অবস্থান নেওয়ার বিষয়ে এ আন্দোলনের অন্যতম সমন্বয় জসিম উদ্দিন বলেন, আমাদের পরিকল্পনা ছিল তাঁতীবাজার মোড়ে অবস্থান নেওয়া। কিন্তু আন্দোলনকারীরা আমাদের নির্দেশ অমান্য করে তারা জিরো পয়েন্টে অবস্থান করে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা বিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাটে উঠল হাঁড়িভাঙা, ৩০০ কোটির বাণিজ্যের আশা

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

১০

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১১

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১২

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১৩

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৪

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৫

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৬

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৭

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৮

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৯

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

২০
X