খুবি প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৬:১৬ পিএম
আপডেট : ০৮ জুলাই ২০২৪, ০৬:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

খুবি শিক্ষার্থীদের অবরোধে খুলনা-ঢাকা মহাসড়ক বন্ধ

কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন খুবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা
কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন খুবি শিক্ষার্থীরা। ছবি : কালবেলা

সরকারি চাকরিতে কোটাব্যবস্থা পুনর্বহালের প্রতিবাদে ‘বাংলা ব্লকেড’র অংশ হিসেবে খুলনা-ঢাকা মহাসড়ক অবরোধ করেছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) শিক্ষার্থীরা। খুলনা সাচিবুনিয়া বিশ্বরোড এলাকায় খুলনা-ঢাকা, খুলনা-বাগেরহাট মহাসড়ক অবরোধ করেন তারা।

সোমবার (৮ জুলাই) বিকেল ৪টা থেকে ‘সরকারি চাকরি কোটা পুনর্বহালের রায় বাতিল এবং কোটাপদ্ধতি সংস্কারের দাবিতে বিক্ষোভ সমাবেশ’ ব্যানারে প্রায় তিন ঘণ্টা অবরোধ কর্মসূচি পালিত হয়। এ সময় মহাসড়কে প্রায় ৫ কিলোমিটারের মতো তীব্র যানজটের সৃষ্টি হয়।

এ সময় শিক্ষার্থীরা ‘বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, মেধা যার, মেধা যার; চাকরি তার চাকরি তার, মুক্তিযুদ্ধের মূল কথা সুযোগের সমতা, স্বাধীনতার মূল কথা সুযোগের সমতা, কোটা প্রথা নিপাত যাক মেধাবীরা মুক্তি পাক’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নির্ঝর, সিথী রানী, সাদিয়া বেশ কয়েকজন জানান, আমরা মেয়ে হলেও কোটা চাই না। মেয়েরা এখন মেধায় অগ্রসর। বিশ্ববিদ্যালয়েও মেয়েদের আসন ছেলেদের প্রায় সমান। উচ্চশিক্ষায়ও মেয়েদের সংখ্যা বেশি। এত বেশি কোটা থাকা বৈষম্যমূলক। তাই কোটা বাতিল চাই।

শিক্ষার্থীদের খুলনা মহাসড়ক অবরোধ বিক্ষোভ কর্মসূচি ও সড়ক অবরোধের বিষয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী খালিদ বলেন, বাংলায় চাকরির বাজার এমনিতেই খুবই প্রতিযোগিতামূলক। তার মধ্যে আবার সরকারি চাকরি তো সোনার হরিণ। শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ২০১৮ সালের সরকারের একটি পরিপত্রে প্রথম ও দ্বিতীয় শ্রেণির চাকরিতে সব প্রকার কোটা বাতিল ঘোষণা করে। কিন্তু সম্প্রতি হাইকোর্টের একটি রায়ে ওই পরিপত্রটি অবৈধ ঘোষণার পরপরই কোটা আন্দোলন আবার প্রবলভাবে মাথাচাড়া দিয়ে উঠেছে।

তিনি বলেন, জনপ্রশাসনে বর্তমানে মেধাবিদের খুবই অভাব। এসব কোটাধারী নিয়োগপ্রাপ্ত হয়ে বর্তমানে এ খাতটাকে দুর্নীতির চরম লেভেলে নিয়ে গেছে। যা সম্প্রতি কয়েকটি ঘটনা দেখলেই বুঝা যায়। তাই বাংলার অপামর ছাত্রসমাজ মেধার ভিত্তিতে নিয়োগ চায় এবং সরকারের স্বপ্নের সোনার বাংলা তৈরিতে সহয়তা করতে চায়।

এর আগে রোববার (৭ জুলাই) কোটা পুনর্বহালের প্রতিবাদে নগরের শিববাড়ি মোড়ে অবরোধ ও মিছিল করেন শিক্ষার্থীরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা বিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আজকের নামাজের সময়সূচি

ইরানে হামলা চালালে যুক্তরাষ্ট্রের সমর্থন হারাবে ইসরায়েল : ট্রাম্প

যশোরে আ.লীগ-যুবলীগের তিন নেতা গ্রেপ্তার

গোপালগঞ্জে আওয়ামীলীগ নেতার পদত্যাগ

নিখোঁজের ৪ দিন পর প্রবাসীর হাত-পা বাঁধা লাশ উদ্ধার

ক্যানসার শনাক্তে দেশে প্রথম রোবটিক প্রোস্টেট বায়োপসি হলো স্কয়ারে

আমার কথা বলে তাহেরী হুজুর আলোচনায় থাকতে চান : সামান্তা

অভিষেক ম্যাচেই ৪৭ বছরের রেকর্ড ভাঙলেন ভারতীয় ক্রিকেটার 

হার্ট ভালো রাখতে প্রতিদিন খাবেন যে পাঁচ খাবার

৩৪ তলায় ফ্ল্যাট কেনার পর জানতে পারলেন ভবনটিই ৩২ তলা

১০

চাকরিনির্ভরতা থেকে উদ্যোক্তা: আত্মকর্মসংস্থানে আনসারের ‘সঞ্জীবন’ প্রকল্প

১১

পদত্যাগী মন্ত্রীর বাসায় খিচুড়ি, প্রতিমন্ত্রীর সভা শেষে বিরিয়ানি দিয়ে আপ্যায়ন

১২

বাজেটে নতুন বাংলাদেশ গড়ে তুলতে নতুনভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে : মির্জা ফখরুল 

১৩

মৌচাকে থানা স্বেচ্ছাসেবক দলের নেতা বিল্লাল খুন

১৪

মহানগর যুবদল নেতা বহিষ্কার

১৫

নুরজাহান বেগমের মৃত্যু : সমাজের এক নির্মম আয়না

১৬

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা সোহেল রানাকে স্থায়ী বহিষ্কার 

১৭

পবিপ্রবির নতুন উপাচার্য হলেন প্রফেসর ড. এস এম হেমায়েত জাহান

১৮

তনু হত্যা  / ইন্টারপোলে রেড নোটিশ জারির নির্দেশ ২ আসামির বিরুদ্ধে 

১৯

নাগরিকসেবায় অবহেলা করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি ডিএসসিসি প্রশাসকের

২০
X