রবিবার, ১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৬:৫৩ পিএম
অনলাইন সংস্করণ
কোটাবিরোধী আন্দোলন

কাফনের কাপড় পরে জবি শিক্ষার্থীদের অবরোধ

কাফনের কাপড় পরে গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
কাফনের কাপড় পরে গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নিয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

সরকারি চাকরিতে কোটা প্রথা বাতিল এবং ২০১৮ সালে জারি করা পরিপত্র বহাল রাখার দাবিতে ষষ্ঠ দিনের মতো ‘বাংলা ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবে গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় কাফনের কাপড় পরে সড়কে অবস্থান নিয়েছেন তারা।

সোমবার (৮ জুলাই) বিকেল থেকে এ কর্মসূচি শুরু করেন শিক্ষার্থীরা। সড়ক অবরোধ করে বিভিন্ন কোটাবিরোধী স্লোগান দিতেও দেখা গেছে তাদের।

জবির অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী সাকিবুল হাসান জানান, আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা কাফনের কাপড় পরে আন্দোলন করতে থাকব। কোটা প্রথার জন্য আমরা সব দিক থেকে বঞ্চিত হচ্ছি। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি হলো, বাংলাদেশের সব চাকরিতে শুধু প্রতিবন্ধী কোটা রেখে সব কোটা বাতিল করতে হবে।

আন্দোলনকারী আরেক শিক্ষার্থী তামিম ইসলাম দুর্জয় বলেন, শিক্ষার্থীদের মেধার কোনো মূল্যায়ন নেই। আমরা প্রয়োজনে রক্ত দেব, জীবন দেব, কিন্তু আমাদের দাবি না মানা পর্যন্ত রাজপথ ছাড়ব না।

মো. সুলাইমান হোসেন নামে আরেক শিক্ষার্থী জানান, কাফনের কাপড় পরে আমরা প্রতীকী আন্দোলন করছি। নিঃসন্দেহে আমাদের দাবি যৌক্তিক। আমরা বিশ্বাস করি, প্রধানমন্ত্রী আমাদের এই যৌক্তিক আন্দোলনে সাড়া দিয়ে মেধার মূল্যায়ন করবেন।

এর আগে, তাঁতীবাজারে পুলিশের বাধা অতিক্রম করে গুলিস্তানে দিকে চলে আসেন জবির শিক্ষার্থীরা। পুলিশ পরে বংশালে বাধা দেওয়ার চেষ্টা করলেও আন্দোলকারীরা গুলিস্তানের জিরো পয়েন্টে অবস্থান নেন।

প্রসঙ্গত, গত ৬ জুলাই শাহবাগে অবস্থান কর্মসূচি শেষে সারা দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থান, মহাসড়ক অবরুদ্ধ করার ঘোষণা দেন শিক্ষার্থীরা। যাকে আন্দোলনকারীরা ‘বাংলা ব্লকেড’ হিসেবে ঘোষণা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: কোটা বিরোধী আন্দোলন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ে ২ কোটি বোনাস পাচ্ছেন মিরাজরা

‘এগিয়ে চলো ব্রাজিল’, হুঙ্কার ছুড়লেন নেইমার

ভারতের বোলারদের পিটিয়ে গুরবাজের ৪৮ বলে সেঞ্চুরি

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় খুলসী থানার ওসি প্রত্যাহার

যে রেফারি দিয়ে শুরু হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপ মিশন

গোলাহাট গণহত্যার ৫৫ বছর পূর্তিতে শহীদদের স্মরণে ঢাকায় সভা

চিকিৎসককে মারধরের অভিযোগ / ছেলেকে কান ধরে ওঠবস করিয়ে মায়ের মরদেহ ফেরত দিলেন চিকিৎসকরা

জরুরি সেবা নম্বরে কল পেয়ে লঞ্চে অসুস্থ শিশুকে চিকিৎসা সহায়তা দিল কোস্ট গার্ড

ছাত্রদলের নতুন কর্মসূচি ঘোষণা

এনসিপি নেত্রী মনিরাকে নিয়ে ‘বিস্ফোরক’ মন্তব্য গণঅধিকার নেতার

১০

আদ্-দ্বীনের লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি খেলাফত আন্দোলনের

১১

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

বিভেদ ভুলে এক কাতারে অপু-বুবলী

১৩

বিএনপি দেশ ও মানুষের স্বার্থে কাজ করে : প্রধানমন্ত্রী

১৪

হুইপ অপুর কাছে ছাউনি চাইল পঞ্চম শ্রেণির শিক্ষার্থী

১৫

নিরব-পরীমণির গোলাপ নিয়ে নয়া পরিকল্পনা

১৬

ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি

১৭

ব্রাজিলের ম্যাচের দিনে আর্জেন্টিনা সমর্থকদের শোভাযাত্রা

১৮

শম্পার নতুন গান ‘প্রেমের বিজ্ঞাপন’

১৯

গাইবান্ধায় রামমূর্তি নির্মাণ স্থগিত : বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্বেগ

২০
X