মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ০৮ জুলাই ২০২৪, ০৪:১৭ এএম
অনলাইন সংস্করণ

দশ লাখ টাকার মাছ জব্দ, এতিমখানায় বিতরণ

জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করছেন মৎস্য অফিস ও নৌ পুলিশ। ছবি : কালবেলা
জব্দকৃত মাছ এতিমখানায় বিতরণ করছেন মৎস্য অফিস ও নৌ পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় অভিযান চালিয়ে বিভিন্ন প্রজাতির ৫ হাজার কেজি মাছ জব্দ করেছে নৌ পুলিশ। এ সময় আটজনকে গ্রেপ্তার করে পুলিশ।

রোববার (৭ জুলাই) উপজেলার তৈলারদ্বীপ ব্রিজ এলাকা থেকে এসব মাছ জব্দ করেন গহিরা বারআউলিয়া নৌ পুলিশ। জব্দকৃত মাছের আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। পরে এসব মাছ উপজেলা মৎস্য অফিসের সহযোগিতায় বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়।

নিষিদ্ধ সময়ে মাছ পরিবহন ও বিক্রির দায়ে তিনটি ট্রাকসহ গ্রেপ্তারকৃতরা হলেন, কায়সার মিয়া (৫৫), রেজাউল (২৯), আব্দুল করিম (৩৪), জাবের হোসেন (৩৯), রেজাউল করিম(৪২), বেলাল হোসেন(২৫), মো. আজিম (২৮) ও আবদুল শুক্কুর(২৮)।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছে পুলিশ। অভিযানে নেতৃত্ব দেন বারআউলিয়া নৌ পুলিশের ইনচার্জ এসআই টিটু দত্ত ও এএসআই ফারুক হোসেন।

বারআউলিয়া নৌ পুলিশের ইনচার্জ টিটু দত্ত জানান, মাছের প্রজনন মৌসুমে ২০ মে থেকে ২৩ জুলাই পর্যন্ত ৬৫ দিন দেশের সামুদ্রিক জলসীমায় যেকোনো প্রজাতির মাছ শিকার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। আইন অমান্য করে মাছ শিকার করে বাঁশখালী থেকে চট্টগ্রাম শহরের নেওয়ার পথে অভিযান চালিয়ে ৫ টন মাছ জব্দ করা হয় এবং ৮ জেলেকে গ্রেপ্তার করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১০

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১১

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১২

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৩

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৪

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৫

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৬

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

১৭

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

১৮

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

১৯

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

২০
X