চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৯:১৫ পিএম
অনলাইন সংস্করণ

নষ্ট দই দিয়ে লাচ্ছি বানায় কুটুমবাড়ি রেস্তোরাঁ

চট্টগ্রামের কুটুমবাড়ি রেস্তোরাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা
চট্টগ্রামের কুটুমবাড়ি রেস্তোরাঁয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান। ছবি : কালবেলা

চট্টগ্রামের চকবাজার এলাকার কুটুমবাড়ি রেস্তোরাঁ ভোক্তাদের সঙ্গে প্রতারণা করছে দীর্ঘদিন ধরে। এখানকার লাচ্ছি অনেক জনপ্রিয়। কিন্তু জনপ্রিয় সেই সুস্বাদু খাবারেই ভ্যাজাল। নষ্ট দই দিয়ে লাচ্ছি বানাতো তারা। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদেরকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) নগরীর চকবাজার ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক ফয়েজ উল্যাহ, সহকারী পরিচালক (মেট্রো) মো. আনিছুর রহমান ও সহকারী পরিচালক রানা দেব নাথ।

উপপরিচালক ফয়েজ উল্যাহ জানান, চকবাজার এলাকায় মেয়াদোত্তীর্ণ দই দিয়ে লাচ্ছি তৈরি করার দায়ে কুটুমবাড়ি রেস্তোরাঁকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় অপরিষ্কার অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রক্রিয়াজাত এবং অনিরাপদ পানি কন্টেইনারে সংরক্ষণের দায়ে মউর দোকানকে ২ হাজার টাকা, বেলাল হোটেলকে ৪ হাজার টাকা, আজিজ হোটেলকে ৪ হাজার টাকা এবং মতলব ফুড কর্নারকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের এ তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপের মাঝেই যে কীর্তিতে কোহলিকে ছাড়িয়ে গেলেন গিল

পুলিশ দম্পতির বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগ

আক্কেলপুরে ২০০ বছরের পুরোনো লাঠি খেলার আয়োজন

জামালপুরে সীমান্তের শূন্যরেখায় অবস্থান করা সেই যুবক নিখোঁজ

‘যদি কোনো চালাকি করস তাহলে ছেলেকে আর খুঁজলেও পাবি না’

নবম পে-স্কেলে মূল বেতনে সমন্বয় হবে বিশেষ সুবিধা

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা স্মারকের খসড়া ফাঁস, কী আছে চুক্তিতে

হামের টিকায় গাফিলতি মিললে কঠোর ব্যবস্থা : সংসদে প্রধানমন্ত্রী

ওএসডির খবর জানেন না ফেনীর সিভিল সার্জন!

৭ বছরের শিশুকে অপহরণ-ধর্ষণ-হত্যা, গ্রেপ্তার-৩

১০

সমসাময়িক বাংলা কবিতা : দুর্বোধ্যতার বর্ম ও গতানুগতিকতার আবর্তন

১১

প্রধানমন্ত্রী নির্দেশে সংসদে হাজির এমপি এমরান চৌধুরী

১২

প্রধানমন্ত্রী আসার আগেই ভেঙে পড়ল প্যান্ডেল

১৩

সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ ডিএমপি কমিশনারের

১৪

পুরুষদের পর নারী দলও ধরাশায়ী অস্ট্রেলিয়ার কাছে

১৫

সংসদে পররাষ্ট্রমন্ত্রী / বাংলাদেশের পররাষ্ট্রনীতির লক্ষ্য বহুমুখীকরণ ও কৌশলগত ভারসাম্য

১৬

ইরান আচরণ না বদলালে আবার বোমা হামলা হবে : ট্রাম্প

১৭

কুমিল্লায় থানার সামনে দুপক্ষের সংঘর্ষ, আটক ৩

১৮

পুশইন বন্ধে সরকারের কার্যকর উদ্যোগ নেই : মঞ্জু

১৯

১২৭৮ পরিবারকে ফ্যামিলি কার্ড দিলেন গয়েশ্বর–আমান

২০
X