মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২০ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

মিরসরাইয়ে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর

মিরসরাইয়ে বিএনপির কার্যালয় ভেঙে ব্যানার-চেয়ার ফেলা হয় পাশের খালে। ছবি : কালবেলা
মিরসরাইয়ে বিএনপির কার্যালয় ভেঙে ব্যানার-চেয়ার ফেলা হয় পাশের খালে। ছবি : কালবেলা

চট্টগ্রামের মিরসরাইয়ে রাতের আঁধারে বিএনপির কার্যালয় ভাঙচুর করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার কাটাছরা ইউনিয়নের বামনসুন্দর বাজারে এ ঘটনা ঘটে।

এ সময় কার্যালয়ে থাকা দলীয় নেতাদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে পাশের বামনসুন্দর খালে ফেলে দেওয়া হয়েছে।

উপজেলার কাটাছরা ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক জাহাঙ্গীর আলম জানান, দীর্ঘদিন ধরে বামনসুন্দর বাজারে বিএনপির দলীয় কোনো কার্যালয় ছিল না। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দলকে সুসংগঠিত করার জন্য বাজারে একটি আঞ্চলিক কার্যালয় প্রতিষ্ঠা করা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ছবি টাঙানো হয়। এ ছাড়া নেতাকর্মীদের বসার জন্য চেয়ার, টেবিল, বৈদ্যুতিক পাখা সংযোজন করা হয়।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেলে কার্যালয়ের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা ছিল। তার আগে বৃহস্পতিবার রাত আনুমানিক সাড়ে ১১টার সময় কিছু দুষ্কৃতকারী কার্যালয়ের শার্টারের তালা ভেঙে ভেতরে ঢুকে দলীয় নেতাদের ছবি, ব্যানার, চেয়ার, টেবিলসহ আসবাবপত্র ভাঙচুর করে বামনসুন্দর খালে ফেলে দেয়।

তিনি বলেন, এ ঘটনা বিএনপির জেলা ও উপজেলা নেতাদের জানানো হয়েছে। খবর পেয়ে জোরারগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। কার্যালয় ভাঙচুরের প্রতিবাদে শুক্রবার বাদ আসর বামনসুন্দর বাজারে নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেছেন।

জোরারগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) সুফল বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছি। লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে উপজেলা বিএনপির আহ্বায়ক শাহীদুল ইসলাম চৌধুরী জানান, শুক্রবার বিকেলে বামনসুন্দর বাজারে একটি দলীয় কার্যালয় উদ্বোধন করার কথা ছিল। কিন্তু বৃহস্পতিবার রাতে দুষ্কৃতকারীরা কার্যালয়টি ভেঙে দিয়েছে। আমি এমন ন্যক্কারজক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১০

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১১

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১২

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

১৩

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১৪

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১৫

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১৬

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৭

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৮

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৯

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

২০
X