চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৪, ১০:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

সন্দ্বীপের ‘দুঃখ’ ঘোচাতে সীতাকুণ্ডের ফেরি ঘাটে বিশেষজ্ঞ দল

সীতাকুণ্ডের কুমিরা ঘাট এলাকা পরিদর্শনে অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃর্পক্ষ। ছবি : কালবেলা
সীতাকুণ্ডের কুমিরা ঘাট এলাকা পরিদর্শনে অভ্যন্তরীণ নৌপরিবহন কতৃর্পক্ষ। ছবি : কালবেলা

চট্টগ্রাম থেকে সড়কপথ না থাকায় সন্দ্বীপবাসীকে নির্ভর করতে হয় নৌরুটে। কিন্তু অনিয়ম, অব্যবস্থাপনা ও দুর্নীতিতে নিমজ্জিত প্রায় সীতাকুণ্ডের ফেরিঘাট। প্রায়ই পানিতে তলিয়ে থাকে ঘাটটি। সন্দ্বীপবাসীর সে দুঃখ ঘোচাতে এবার সীতাকুণ্ড-সন্দ্বীপ রুটে নতুন ফেরিঘাট স্থাপনের সাইট সিলেকশনের জন্য কুমিরা ঘাট পরিদর্শন করেছে (বিআইডব্লিউটিএ) বিশেষজ্ঞ দল। রোববার (২৯ সেপ্টেম্বর) দলটি সীতাকুণ্ডের কুমিরা ঘাট এলাকা পরিদর্শন করে।

এ সময় বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল কমিটির সদস্যদের বিআইডব্লিউটিএর বিশেষজ্ঞ দলকে স্বাগত জানায়। সন্দ্বীপের মানুষের দীর্ঘদিনের দাবির বিষয়ে মিজানুর রহমান ভূঁইয়া মিল্টনের পাঠানো বার্তা তুলে ধরেন সন্দ্বীপ থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামসেদুর রহমান।

এ বার্তায় বলা হয়েছে, সন্দ্বীপের মানুষ বহু বছর ধরে ঘাট ইজারাদার, বিগত সরকারের এমপি, বিআইডব্লিউটিসি ও জেলা পরিষদের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তার কাছে জিম্মি ছিল। সে সময় এখন নেই, আমরা স্বৈরাচার সরকারের পতনের মাধ্যমে একটা নতুন সময়ের সূচনা করেছি। আমাদের দাবি, সন্দ্বীপের মানুষের নদী পারাপারের টেকসই ও স্থায়ী সমাধান করতে হবে। আপনাদের কাছে অনুরোধ, আপনারা যাচাই-বাছাই করে ফেরি পারাপারের জন্য উপযুক্ত স্থান নির্ধারণ করবেন এবং সেটার প্রস্তাব সরকারের কাছে উপস্থাপন করবেন। আমি, মিজানুর রহমান ভুইঁয়া এবং আমার সংগঠন বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এ বিষয়ে সর্বাত্মক সহযোগিতা করব। আশা করি, আপনাদের হাত দিয়ে সন্দ্বীপের মানুষের নদী পারাপারের দীর্ঘ লাঞ্ছনা ও ঝুঁকির সমাপ্তি হবে।

বিএনপির প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন- সন্দ্বীপ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ইঞ্জিনিয়ার নাসিরুল কবির মনির তালুকদার, সন্দ্বীপ পৌরসভা বিএনপির আহ্বায়ক আহসানুল কবির তালুকদার, বহিঃবিশ্ব জাতীয়তাবাদী ফোরামের সহ-সভাপতি আবদুল কাদের শিপন ও মো. মিলাদ, বিএনপি নেতা ইদ্রিস আলমসহ অন্য নেতারা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১০

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১১

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১২

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৩

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৪

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৫

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

১৬

একাদশে ফিরেই ইয়ামালের গোল, ১০ মিনিটেই এগিয়ে গেল স্পেন

১৭

ইয়াবাসহ আটক নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কারাগারে

১৮

সুইজারল্যান্ডে ইরান-যুক্তরাষ্ট্র বৈঠকের প্রথম দফা শেষ

১৯

একাদশ ঘোষণা স্পেনের, এল বড় পরিবর্তন

২০
X