কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৮:০৫ পিএম
আপডেট : ০৪ আগস্ট ২০২৩, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ
সাগরে ফিশিং বোট ডুবি

‘তিন দিন সাগরে ভেসেছিলাম, কল্পনাও করিনি ফিরে আসব’

আনোয়ারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জেলেরা। ছবি : কালবেলা
আনোয়ারা হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন জেলেরা। ছবি : কালবেলা

বঙ্গোপসাগরে ঝড়ের কবলে পড়ে ফিশিং বোট ডুবির ঘটনায় নিখোঁজ চট্টগ্রামের আনোয়ারা উপজেলার রায়পুর ইউনিয়নের পূর্বগহিরা এলাকার ১২ মাঝিমাল্লা তিন দিন পর জীবিত ফিরেছে।

শুক্রবার (৪ আগস্ট) ভোরে ১০ জনকে চট্টগ্রামের পতেঙ্গা, একজনকে ভোলা ও অপরজনকে নোয়াখালীর হাতিয়া উপজেলায় পাওয়া গেছে। উদ্ধার জেলেরা শারীরিকভাবে দুর্বল হওয়ায় পরিবারের মাধ্যমে বিভিন্ন হাসপাতালে তাদের চিকিৎসা নিচ্ছেন বলে জানান আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মেদ।

আরও পড়ুন : ইঞ্জিন বিকল হয়ে সাগরে ভাসতে থাকা ১১ জেলে উদ্ধার

স্বজনরা জানায়, মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার পশ্চিমে বৈরী আবহাওয়ায় ৩টি বোট ডুবে গেলে ২৮ জনকে অন্য একটি ফিশিং বোটে উদ্ধার করা হলেও ১২ জন মাঝিমাল্লা নিখোঁজ থাকে। শুক্রবার ভোরে বোটের মাঝি মো. মোক্তার, চালক আখতার হোসেন, মো. জাহাঙ্গীর, মো. ইলিয়াছ, মো. ফরিদ, নুর মোহাম্মদ, মো. শাহীন, আরফাত, আরিফ ও ওসমানকে চট্টগ্রামের পতেঙ্গা এলাকার একটি ফিশিং বোট উদ্ধার করে উপকূলে নিয়ে আসে। অপর জেলে নুরুদ্দিনকে নোয়াখালীর হাতিয়া ও আবদুল আজিজকে ভোলা জেলায় সাগরে ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়।

চিকিৎসাধীন বোটের মাঝি মোক্তার তিন দিনের দুর্বিসহ ঘটনার বর্ণনা দিতে গিয়ে বলেন, আমরা আবার ফিরে আসব এ কথা কল্পনাও করিনি। বোটডুবির পর আমার বোটে থাকা সরঞ্জাম নিয়ে তিন দিন সাগরে ভেসে ছিলাম, পরে একটি ফিশিংবোট আমাদের উদ্ধার করেছে।

বোটের মালিক আবদুর রহিম বলেন, আল্লাহর রহমতে ১২ জনকেই জীবিত উদ্ধার করা হয়েছে। তাদের মধ্যে ১১ জন উপকূলে ফিরে এলেও নুরউদ্দিন নামের একজন নোয়াখালী জেলার হাতিয়া উপকূলের একটি ফিশিং বোটে রয়েছে বলে মুঠোফোনে জানিয়েছে। তবে উদ্ধারকৃত জেলেরা সবাই শারীরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তাদের চারজনকে আনোয়ারা হাসপাতালে এবং অপরদের অন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে আনোয়ারা থানার ওসি সোহেল আহম্মেদ বলেন, উদ্ধার জেলেদের মধ্যে দুজন এখনো হাতিয়া উপজেলায় রয়েছে, বাকিদের মধ্যে চারজনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

উল্লেখ্য, গত মঙ্গলবার দুপুরে বঙ্গোপসাগরের কুতুবদিয়ার পশ্চিমে বৈরী আবহাওয়ায় আনোয়ারার ৩টি বোট ডুবে যায়। এ সময় দুটি বোটের ২৮ জন মাঝিমাল্লা অপর একটি বোটে রক্ষা পেলেও এফবি আলী শাহ নামের একটি বোটের ১২ জন মাঝিমাল্লা নিখোঁজ হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় জরুরি অবস্থা জারি

মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বদলি নিয়ে নতুন সিদ্ধান্ত

ডিজিটাল ডিসকভারি ডে ২০২৬: স্বাস্থ্যপ্রযুক্তির নতুন দিগন্ত

‘আমার বাবা কোথায়, সে আসছে না কেন?’

হরমুজ প্রণালিতে ইরান নয়, যুক্তরাষ্ট্র টোল নেবে: ট্রাম্প

বিশ্বকাপের পর ফুটবল ছেড়ে মসজিদের ইমাম হবেন মরক্কোর মাজরাউই!

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে এআই নিয়ে দুই দিনের কর্মশালা

চাঁদাবাজির অভিযোগে ডিবি হেফাজতে এমপির ছেলে

ডিএমপির ২ ডিসি পদে রদবদল

১০

সুনামগঞ্জে পাহাড়ি ঢল, তাহিরপুরের সঙ্গে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

১১

হান্নান মাসউদ বসুন, এটা শাহবাগ নয় : ডেপুটি স্পিকার

১২

মাদকসহ গ্রেপ্তারের ৫ ঘণ্টা পর নিষিদ্ধ ছাত্রলীগ কর্মীর মৃত্যু

১৩

বিশ্বকাপের উন্মাদনায় ‘কান্ডারি চল’, একসঙ্গে ফুয়াদ-পান্থ কানাই-মিলা

১৪

তরুণদের মাদকমুক্ত রাখতে বিজ্ঞানভিত্তিক ও সমন্বিত প্রতিরোধের আহ্বান সমাজকল্যাণ মন্ত্রীর

১৫

মালয়েশিয়ায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

মমতাজের জামিন বহাল

১৭

বাংলার জয়যাত্রার নাবিকদের দুঃসময় কাটছেই না

১৮

বিশ্বকাপের মাঝে শোকে ডুবল ফুটবলপ্রেমীরা, আর্জেন্টাইন ফুটবলার লাউতারোর মৃত্যু

১৯

হোয়াটসঅ্যাপে আসছে আকর্ষণীয় ২ ফিচার, যেসব সুবিধা পাবেন

২০
X