চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশ : ০৪ আগস্ট ২০২৩, ০৯:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

পাহাড়ি ধসে চাপা পড়ল চলন্ত গাড়ি, বেঁচে গেলেন চালক

পাহাড়ি ধসে চাপা পড়া মাইক্রো। ছবি: কালবেলা
পাহাড়ি ধসে চাপা পড়া মাইক্রো। ছবি: কালবেলা

পাহাড়ি ধসে চাপা পড়া মাইক্রোবাসের ড্রাইভার বেঁচে ফিরলেন অলৌকিকভাবে। টানা বৃষ্টির কারণে লালখান বাজার-টাইগার পাস এলাকায় পাহাড় ধস হয়। সেই পাহাড়ি ধসে আটকে পড়ে চলন্ত গাড়ি। আজ শুক্রবার (৪ আগস্ট) সকালে এ ঘটনা ঘটে।

মাইক্রোবাসটির চালক জীবন বলেন, সকালে আমি বহদ্দারহাট থেকে গাড়ি নিয়ে আগ্রাবাদ যাচ্ছিলাম। হঠাৎ করে বিকট শব্দে পাহাড়টি ধসে পড়ে। এ সময় আমি গাড়ি থেকে লাফিয়ে সরে যাই।

স্থানীয়রা জানান, লালখান বাজার থেকে টাইগার পাস মোড় পর্যন্ত এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণকাজ চলছে। এ কাজে কয়েক মাস আগে পাহাড় কেটে সড়ক প্রশস্ত করা হয়। রাতভর বৃষ্টিতে পাহাড় ধসে যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা এসে মাটি সরিয়ে নিলে বেলা ১১টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। মাটিচাপায় আটকে থাকা মাইক্রোবাসটিও ক্রেন দিয়ে সরিয়ে নেওয়া হয়।

আবহাওয়া অধিদপ্তর জানায়, শুক্রবার সকাল ৯টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ৩৩ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে চট্টগ্রাম শহরে। আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রামে ভারি বৃষ্টির পাশাপাশি ভূমিধসের সতর্কতাও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

লালখান বাজার ও টাইগার পাস লাকায় মতিঝর্ণা, বাঘঘোনা, টাঙ্কির বিভিন্ন পাহাড় রয়েছে। পাহাড় কেটে সেখানে অবৈধভাবে গড়ে তোলা হয়েছে বসতি। এলাকাটিতে বর্ষায় পাহাড় ধসের ঘটনা ঘটে। সকাল থেকে চট্টগ্রামে ঝুঁকিপূর্ণ পাহাড়গুলোতে মাইকিং করছে চট্টগ্রাম জেলা প্রশাসন।

চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক কালবেলাকে বলেন, ঝুঁকিপূর্ণ পাহাড়গুলো থেকে মানুষ সরিয়ে নেওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে।

ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষের দায়িত্বে থাকা জালাল আহমেদ বলেন, সকাল ৮টা ৪৫ মিনিটে আমরা পাহাড় ধসের খবর পাই। এরপর আগ্রাবাদ থেকে দুটি টিম সেখানে যায়। পাহাড়ের মাটি ধসে পড়ায় দ্বিমুখী ওই সড়কের লালখান বাজার থেকে টাইগার পাসগামী অংশে যান চলাচল বন্ধ ছিল। এখন স্বাভাবিক হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১০

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১১

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১২

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৩

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৪

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৫

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৬

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

১৭

কাতারে আটকে থাকা ৬০০ কোটি ডলারের সম্পদ ফেরত পাচ্ছে ইরান   

১৮

কিশোরগঞ্জে বজ্রপাতে নৌকার মাঝির মৃত্যু

১৯

সাবেক এমপি সেলিমা আহমাদ মারা গেছেন

২০
X