চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ অক্টোবর ২০২৪, ০৮:১১ পিএম
আপডেট : ১১ অক্টোবর ২০২৪, ০৮:২৫ পিএম
অনলাইন সংস্করণ

পদ হারালেন চট্টগ্রামের পূজা কমিটির সভাপতি-সম্পাদক

লায়ন আশীষ ভট্টাচার্য (বামে) ও হিল্লোল সেন (ডানে)। ছবি : সংগৃহীত
লায়ন আশীষ ভট্টাচার্য (বামে) ও হিল্লোল সেন (ডানে)। ছবি : সংগৃহীত

চট্টগ্রামের জেএম সেন হলের পূজামণ্ডপের অনুষ্ঠান মঞ্চে ইসলামী সংগীত পরিবেশনের ঘটনায় এবার পূজা উদযাপন পরিষদ মহানগরের সভাপতি লায়ন আশীষ ভট্টাচার্য ও সাধারণ সম্পাদক হিল্লোল সেনকে তাদের দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের দপ্তর সম্পাদক শচীন্দ্র নাথ বাড়ৈর স্বাক্ষরিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, পরিষদের সভাপতি শ্রী বাসুদেব ধর ও সাধারণ সম্পাদক শ্রী সন্তোষ শর্মা এক যৌথ বিবৃতিতে যথাযথভাবে দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদককে অব্যাহতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনায় ব্যর্থতার অভিযোগে মহানগর কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সজল দত্তকেও বহিষ্কার করা হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, এই অবাঞ্চিত ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত বেদনাহত হয়েছেন। পূজা পরিষদ এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছে। একইসঙ্গে পূজা উদযাপন পরিষদ দৃঢ়তার সঙ্গে বলেছে, শারদীয় দুর্গাপূজা যাতে সুষ্ঠুভাবে পরিচালিত হয় সেজন্য সরকার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।

এর আগে বৃহস্পতিবার (১০ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় চট্টগ্রামের জেএম সেন হল পূজামণ্ডপের মঞ্চে চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের একটি গানের দল দুটি গান পরিবেশন করে। সেই গানের খণ্ডিতাংশের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে। এর পরপরই তা নিয়ে শুরু হয় সমালোচনা।

পরে গান গাওয়া দুজনকে গ্রেপ্তার করে পুলিশ জানায়, মহানগর কমিটির যুগ্মসাধারণ সম্পাদক সজল দত্তের অনুরোধেই চট্টগ্রাম কালচারাল একাডেমি নামের ওই গানের দলটি পূজামণ্ডপে গান করতে আসে। এ ঘটনায় সজল দত্ত ও গান গাওয়া ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবা ফ্রান্সের কিংবদন্তি, তবু জিদানপুত্র কেন বেছে নিলেন আলজেরিয়া?

বিএনপি নেতার ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, তদন্ত কমিটি গঠন

স্বামীর সঙ্গে কাটানো বিশেষ সময়ের ছবি প্রকাশ করলেন অভিনেত্রী

লিফটকে পুনরায় মূলধনী যন্ত্রপাতি ঘোষণার দাবি বেলিয়ার

তারিক সামিনের কবিতা : স্নিগ্ধ ভোর, সতেজ আঁখি

৩ দিনেও খোঁজ নেই শিশু সামিউলের, উৎকণ্ঠায় স্বজনরা

২৭ রানেই ৫ উইকেট নেই বাংলাদেশের

সরকারি প্রকল্পের তথ্য নিতে ‘এমপির অনুমতি চাইতে’ বললেন জনস্বাস্থ্য প্রকৌশলী

খুলনায় ত্রিমুখী সড়ক দুর্ঘটনায় আহত ২৪

মেনন-কামরুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু ২৩ জুন

১০

ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয়ে কুমিল্লার হোমনা, বিপাকে রোগী ও সাধারণ মানুষ

১১

মার্কিন নৌ অবরোধ উপেক্ষা করে আরব সাগরে ইরানের ৩ জাহাজ

১২

ওসমান হাদি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল ১৬বার

১৩

বিনোদনের সংকট নিয়ে যা বললেন আসিফ

১৪

উপজেলার হাসপাতালগুলো ১০০ শয্যায় উন্নীতর পরিকল্পনা প্রধানমন্ত্রীর

১৫

বাবা খুন ও ভাইয়ের নেই সন্ধান, বিশ্বকাপে তিনিই এখন ‘দেশের ভরসা’

১৬

‘ডিন’স অ্যাওয়ার্ড -২০২৬’ ব্যানারে বানান ভুল, জবিতে সমালোচনার ঝড়

১৭

হাম সন্দেহে ৪ জনের মৃত্যু

১৮

বিশাল জনসংখ্যাকে শিক্ষকেরাই মানবসম্পদে পরিণত করতে পারেন: শিক্ষামন্ত্রী

১৯

‘জনগণের হক আর কাউকে লুট করতে দেওয়া হবে না’

২০
X