চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৪, ০৫:৫৫ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে রড-সিমেন্ট ব্যবসায়ীদের মিলনমেলা

চট্টগ্রামের নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত
চট্টগ্রামের নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত

চট্টগ্রামের নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চট্টগ্রাম জেলা সিমেন্ট ডিলার অ্যান্ড মার্চেন্টস গ্রুপের দুই দিনব্যাপী বার্ষিক মিলনমেলা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে। পর্যটন নগরী কক্সবাজারে উৎসবমুখর পরিবেশে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে চট্টগ্রাম অঞ্চলের তিন শতাধিক রড ও সিমেন্ট ব্যবসায়ী এবং তাদের পরিবারের সদস্য ও উৎপাদক প্রতিষ্ঠানের কর্মকর্তারা এই বর্ণাঢ্য আয়োজনে যোগ দেন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) হোটেল সি ওয়ার্ল্ডে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি এবং জিপিএইচ ইস্পাত লিমিটেডের চেয়ারম্যান মো. আলমগীর কবির।

সংগঠনের সভাপতি লায়ন মোহাম্মদ হাকিম আলীর সভাপতিত্বে এবং মহাসচিব লায়ন মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মেট্রোসেম সিমেন্টের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শহীদুল্লাহ, বাংলাদেশ সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক শংকর কুমার রায়। এ সময় উপস্থিত ছিলেন মিলনমেলা কমিটির আহ্বায়ক আবুল কাশেম তালুকদার, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী আকবর, সদস্য সচিব এম. জাহাঙ্গীর চৌধুরী জিকু।

মিলনমেলায় বক্তারা বলেন, রড ও সিমেন্ট খাত সরাসরি দেশের উন্নয়নের সঙ্গে জড়িত। তাই দেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত রাখতে এই দুটি উপকরণের গুণগত মান বজায়ে কোনো ছাড় দেওয়া যাবে না। শুধু উৎপাদন আর বিপণন ব্যবস্থা ঠিক থাকলেই চলবে না, ভোক্তাদেরও ভালো জিনিস বেছে নিতে সচেতন করতে হবে।

উদ্বোধনী পর্ব শেষে ছিল বিভিন্ন সিমেন্ট ও স্টিল কোম্পানির কর্মকর্তাদের সম্মাননা স্মারক ও চিত্রাংকন প্রতিযোগিতা এবং খেলাধুলার পুরস্কার বিতরণ। এ ছাড়া মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১০

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

১১

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

১২

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

১৩

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

১৪

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

১৫

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১৬

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১৭

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১৮

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৯

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

২০
X