চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৬ মার্চ ২০২৫, ১২:০১ এএম
অনলাইন সংস্করণ

ওসিকে পেটানোর হুমকি দেওয়া সেই সাজ্জাদ গ্রেপ্তার

ছবি : কালবেলা গ্রাফিক্স
ছবি : কালবেলা গ্রাফিক্স

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ‘ছোট সাজ্জাদ’কে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১৫ মার্চ) রাতে রাজধানী থেকে তাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশ উত্তর জোনের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. জাহাংগীর।

জানা যায়, সাজ্জাদ চট্টগ্রামের তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডারসহ একাধিক মামলা রয়েছে। গত ২৮ জানুয়ারি ফেসবুক লাইভে এসে বায়েজীদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফ হোসেনকে ন্যাংটা করে পেটানোর হুমকি দিয়েছিলেন তিনি। ‘বুড়ির নাতি’ নামে পরিচিত সাজ্জাদকে ধরিয়ে দিতে পুরস্কার ঘোষণা করেছিল পুলিশ।

লাইভে সাজ্জাদ বলেন, ‘ওসি আরিফ দেশের যে প্রান্তেই থাকেন না কেন, তাকে নগরের অক্সিজেনে ধরে এনে পেটাব। প্রয়োজনে মরে যাব। কিন্তু হার মানব না।’ ফেসবুক লাইভে ওসিকে হুমকি দিয়ে বলেন, ‘তুকে ন্যাংটা করে পেটাব।’

এ ছাড়া পুলিশ কমিশনারকে উদ্দেশে করে বলেন, ‘ওসি আরিফ চাঁদাবাজিসহ আমার সন্তান হত্যায় জড়িত। তাকে যাতে বদলি করা হয়।’

পরে এ ঘটনায় জিডি করেন বায়েজিদ বোস্তামী থানার ওসি আরিফুর রহমান।

সর্বশেষ গত বছরের ৫ ডিসেম্বর নগরের অক্সিজেন মোড়ে ছোট সাজ্জাদকে ধরতে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়তে ছুড়তে পালিয়ে যান তিনি। গুলিতে পুলিশের দুই সদস্যসহ মোট চারজন গুলিবিদ্ধ হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোজারিও থেকে বিশ্বমঞ্চ / ৩৯ বছরে ফুটবল জাদুকরের যত অর্জন

সেই ন্যাপকিনের টুকরো আজ ৯ লাখ ডলার

বিশ্বকাপ জিতবে কারা, ভবিষ্যদ্বাণী করলেন হালান্ড

শূন্যরেখা পেরিয়ে ফিরলেন ছয়জন, মানবেতর জীবন ৩ জনের

হজ শেষে দেশে ফিরেছেন ৬৪,১৬৩ বাংলাদেশি

সাসটেইনেবিলিটি ইমপ্যাক্ট র‍্যাংকিং ২০২৬-এ নতুন সাফল্য অর্জন করেছে বিইউবিটি

২০২৬ বিশ্বকাপের পরের রাউন্ডে যাচ্ছে কোন ৩২ দল?

ইরান যুদ্ধ বন্ধের মতোই গুরুত্বপূর্ণ লেবাননের যুদ্ধের অবসান: গালিবাফ

জাহ্নবীর টি-শার্টের লেখা লাইনে নতুন জল্পনার শুরু

ভিডিওর ভয় দেখিয়ে ছাত্রলীগ নেতার ব্ল্যাকমেইল, ২ সংসার ধ্বংসের পর টাকা-স্বর্ণালঙ্কার লুট

১০

ভাই হারালেন শোয়েব আখতার

১১

‎বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, ৮ মাস পর মেম্বারের বিরুদ্ধে মায়ের মামলা

১২

যে কারণে মধ্যপ্রাচ্যের ৩ দেশ সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

১৩

ঢাকার কাছে বারবার ভূমিকম্প: বড় বিপদের আগাম সংকেত!

১৪

যেভাবে সৌদিতে জমির মালিক হতে পারবেন প্রবাসীরা 

১৫

মুখ ঢেকে কথা বললে লাল কার্ড, কিন্তু বেলিংহ্যাম কেন দেখলেন না?

১৬

স্ত্রীকে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

১৭

প্রধানমন্ত্রীর সফরচিত্রে গান, যা বললেন হাবিব

১৮

বেইজিং পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান 

১৯

আ.লীগ নেতাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় মামলা, আটক ৮

২০
X