চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ মে ২০২৫, ০৮:১০ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে কার্ডিওলজি বিশেষজ্ঞদের মিলনমেলা

চট্টগ্রামে সায়েন্টিফিক সেমিনার মঞ্চে অতিথিরা। ছবি : কালবেলা
চট্টগ্রামে সায়েন্টিফিক সেমিনার মঞ্চে অতিথিরা। ছবি : কালবেলা

বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আয়োজনে অনুষ্ঠিত হলো সায়েন্টিফিক সেমিনার। দিনব্যাপী এ আয়োজনে বিশেষজ্ঞ বক্তারা হৃদরোগ চিকিৎসা ও গবেষণার বিভিন্ন দিক নিয়ে বক্তব্য রাখেন।

রোববার (১১ মে) সকাল ১১টায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে এ সেমিনারের আয়োজন করা হয়।

সেমিনারে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান ডা. মো. নুরুদ্দিন তারেক। অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ডা. কাজী শামীম আল মামুন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির আহ্বায়ক ও বিএসএমএমইউ’র হৃদরোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শফিউদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন- চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জসিম উদ্দিন, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. তসলিম উদ্দিন, কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. আব্দুর রব, বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সদস্য সচিব অধ্যাপক ডা. এ এফ খবির উদ্দিন আহমেদ এবং ট্রেজারার ডা. একেএম মহিউদ্দিন ভূঁইয়া মাসুম।

প্যানেল এক্সপার্ট হিসেবে আলোচনায় অংশ নেন অধ্যাপক ডা. আনোয়ারুল হক চৌধুরী, ডা. একেএম মনজুর মোরশেদ, ডা. প্রবীর কুমার দাশ, ডা. মো. হাসানুজ্জামান,ডা. এম এ সাত্তার, ডা. এম এ রাউফ, ডা. আশিষ দে এবং ডা. ফাইজুর রহমান।

সেমিনারে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির জয়েন্ট কনভেনার ও চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন ডা. ইব্রাহীম চৌধুরী জয়েন্ট সেক্রেটারি ডা. এসএম ইফতেখারুল ইসলাম এবং বেক্সিমকো ফার্মার ডিজিএম মাসুদ রানা খান।

প্রবন্ধ উপস্থাপন করেন এনআইসিভিডির পরিচালক অধ্যাপক ডা. আব্দুল ওয়াদুদ চৌধুরী, চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের হৃদরোগ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. আবু তারেক ইকবাল এবং চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়াল।

সার্বিক তত্ত্বাবধানে ছিলেন চমেক হাসপাতালের হৃদরোগ বিভাগের চিকিৎসক ডা. সাইফউদ্দিন সোহাগ ও ডা. ইকবাল মাহমুদ। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল বেক্সিমকো ফার্মা।

বাংলাদেশ কার্ডিয়াক সোসাইটির সায়েন্টিফিক সিম্পোজিয়ামের মাধ্যমে হৃদরোগ চিকিৎসা ও গবেষণায় চট্টগ্রামে নতুন দিগন্ত উন্মোচিত হলো বলে মত দেন আয়োজকরা।

সেমিনারে আলোচকরা বলেন, দেশে হৃদরোগজনিত মৃত্যু দিনে দিনে আশঙ্কাজনকভাবে বাড়ছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতিবছর প্রায় ২ লাখ ৭৭ হাজার মানুষ হৃদরোগে আক্রান্ত হন এবং এদের মধ্যে অনেকেই যথাসময়ে সঠিক চিকিৎসা না পেয়ে প্রাণ হারান।

বিশেষজ্ঞরা জানান, অনিয়ন্ত্রিত উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস, ধূমপান, অপর্যাপ্ত শারীরিক পরিশ্রম, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস এবং স্ট্রেস এই রোগ বৃদ্ধির মূল কারণ। চট্টগ্রামের মতো বড় শহরগুলোতে হৃদরোগে আক্রান্ত রোগীর সংখ্যা তুলনামূলক বেশি। বিশেষ করে, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে না থাকা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা না করায় মৃত্যুর ঝুঁকি বেড়ে যাচ্ছে।

চিকিৎসকরা বলেন, শুধু চিকিৎসা নয়, সাধারণ মানুষের মাঝে হৃদরোগ বিষয়ে সচেতনতা বাড়ানো, ঝুঁকিপূর্ণ জীবনযাপন পরিহার করা এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করানোর অভ্যাস গড়ে তুলতে হবে।

এ ধরনের সায়েন্টিফিক সেমিনার হৃদরোগ চিকিৎসা ও গবেষণার ক্ষেত্রে চিকিৎসকদের আপডেট রাখতে এবং আন্তর্জাতিক গাইডলাইন অনুযায়ী চিকিৎসা পদ্ধতি অনুসরণের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও জানান বিশেষজ্ঞরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বপ্নে দেখা তরুণী জীবিত! মৃত্যুর ১৮ দিন পর কবর খুঁড়লেন স্বজনরা, এলাকায় চাঞ্চল্য

৯৬ ঘণ্টা পর চারজনকে থানায় হস্তান্তর, শূন্যরেখায় এখনো ৫ নাগরিক

কুড়িগ্রামে রেললাইনে ট্রাক উল্টে যাওয়ায় ভোগান্তিতে যাত্রীরা

রোনালদোই কি পর্তুগালের সবচেয়ে বড় বোঝা?

শ্বশুরবাড়ির এলাকায় চুরি করতে গিয়ে আটক জামাতা

রেললাইনে উল্টে গেল ট্রাক, কুড়িগ্রামের সঙ্গে ট্রেন যোগাযোগ বন্ধ

সাভারে ‘ঘুষের নামে লাখ লাখ টাকা চাঁদা উত্তোলন ও আত্মসাতের’ অভিযোগ ভিত্তিহীন

ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র রাখার পক্ষে ট্রাম্প

দেশের ভোকেশনাল স্কুলগুলোতে জাপানি ভাষা শেখানো হোক

অভিযোগ দিয়ে ফেরার পথে বাদীপক্ষের ওপর হামলা, থানায় আশ্রয় নিয়েও মেলেনি রক্ষা

১০

ঘর থেকে ডেকে উঠানে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

১১

শেষ কবে গোলের দেখা পেয়েছিলেন পর্তুগালের মহাতারকা?

১২

রিজার্ভ চুরি / সাবেক গভর্নরসহ ৬৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের সম্পৃক্ততা মিলেছে

১৩

কিউএস ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র‍্যাংকিংয়ে বৈশ্বিক অবস্থান ধরে রাখল ডিআইইউ

১৪

লড়াই করেও অভিষেকটা রাঙাতে পারল না উজবেকিস্তান

১৫

জি৭ সম্মেলনে ট্রাম্পের ‘আমি-ই বস’ মন্তব্যে হাসির রোল

১৬

প্রয়াত বাবার নামে এলো মন্ত্রণালয়ের আমন্ত্রণপত্র, সংসদে আবেগাপ্লুত ছেলে

১৭

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

১৮

একই পরিবারের ৩ মাদককারবারি আটক, বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতা 

১৯

যুক্তরাষ্ট্রের হাসপাতালে বন্দুক হামলা, গুলিতে নিহত ১

২০
X