চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ মে ২০২৫, ০৪:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

নারী সমন্বয়ক লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার

নারী সমন্বয়ক লিজা। ছবি : সংগৃহীত
নারী সমন্বয়ক লিজা। ছবি : সংগৃহীত

চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারী সমন্বয়ক ফাতেমা খানম লিজার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়েছে।

শনিবার (২৪ মে) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির আহ্বায়ক আরিফ মঈনুদ্দিন ও সদস্য সচিব নিজাম উদ্দিন স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।

জানা যায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম মহানগর কমিটির অব্যাহতিপ্রাপ্ত মুখপাত্র ফাতেমা খানম লিজাকে সাংগঠনিক বিবেচনায় দলে ভেড়ানো হয়েছে। তিনি সাংগঠনিক কার্যক্রমও পরিচালনা করতে পারবেন।

এর আগে গত শনিবার (১৭ মে) একটি আদেশে লিজাকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। ওই আদেশে বলা হয়েছিল, সম্প্রতি ফাতেমা খানম লিজার মাদক সেবন ও অনিয়ন্ত্রিত জীবনযাপনের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রক্ত ও ত্যাগের ভিত্তিতে গঠিত একটি সংগঠনের প্রতিনিধির এমন আচরণ জনমনে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। তাই সংগঠনের ভাবমূর্তি রক্ষার্থে তাকে মুখপাত্র পদ থেকে অব্যাহতি দেওয়া হলো।

এরপর ভিডিও লাইভে এসে লিজার বহিষ্কারাদেশ সংগঠনের নিয়মবহির্ভূত বলে দাবি জানান। তার দাবি, তার বিরুদ্ধে আনীত অভিযোগের কারণ দর্শানোর কোনো নোটিশ দেওয়া হয়নি। তাছাড়া তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা। তাছাড়া আমার বিরুদ্ধে অভিযোগের কোনো প্রমাণাদি উপস্থাপন করা হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেদারল্যান্ডসের বিপক্ষে ২-২ গোলে ড্র জাপানের

ইরানের সঙ্গে যুদ্ধবিরতি সম্পন্ন, নৌ অবরোধ প্রত্যাহারের ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা সম্পন্ন, হরমুজ প্রণালি উন্মুক্ত করার ঘোষণা

জাপানের দুর্দান্ত জবাব, নেদারল্যান্ডসের বিপক্ষে সমতায় ফেরা

প্রধানমন্ত্রীর উপদেষ্টাকে দিল্লিতে প্রবেশে বাধা, ফয়েজের ফেসবুক স্ট্যাটাস

সেভেন আপের দুঃসহ স্মৃতি : ১২ বছর পর ‘বন্ধু’ পেল ব্রাজিল

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টাকে ‘রহস্যজনক কারণে’ দিল্লিতে প্রবেশে বাধা

মাঠে মুখোমুখি নেদারল্যান্ডস-জাপান

ভোলায় মাছসহ ৩ জেলে আটক

ব্রাজিলের সেই ‘সেভেন আপ’ এর স্মৃতি ফেরাল জার্মানি

১০

জার্মানির গোলবন্যা, কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত

১১

৫–১ গোলে এগিয়ে গেল জার্মানি

১২

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের কর্মীদের মধ্যে উত্তেজনা

১৩

রাশিয়া যাওয়ার দেড় মাসের মধ্যে নিখোঁজ মফিজ মিয়া, ড্রোন হামলায় নিহতের গুঞ্জন

১৪

যে কারণে নেতানিয়াহুকে নির্বোধ বললেন ট্রাম্প

১৫

পাওনা টাকা নিয়ে বিরোধ, গাড়িচাপা দিয়ে যুবককে হত্যাচেষ্টা

১৬

চুরির অভিযোগে চোরকে মারধর, ভিডিও ভাইরাল

১৭

মাহমুদা লাবনীর গুচ্ছ কবিতা

১৮

দুই এমপিকে দলের গুরুত্বপূর্ণ পদ থেকে সরালেন মমতা

১৯

এমপি মনিরুল হকের প্রকাশ্যে ক্ষমা চাওয়া উচিত: সর্ব মিত্র চাকমা

২০
X