চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০২:২৫ পিএম
অনলাইন সংস্করণ

শহীদদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন উপদেষ্টা ফারুকী

চট্টগ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে শহীদদের স্মৃতি সংগ্রহ করেন সংস্কৃতি উপদেষ্টা। ছবি : কালবেলা
চট্টগ্রামে বাড়িতে বাড়িতে গিয়ে শহীদদের স্মৃতি সংগ্রহ করেন সংস্কৃতি উপদেষ্টা। ছবি : কালবেলা

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহে চট্টগ্রামে বাড়ি-বাড়ি যাচ্ছেন সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী। রোববার (১ জুন) তিনি শহিদ ফয়সাল আহমেদ শান্তর লালখান বাজারের বাড়িতে যান। এ সময় শান্তর মা তার ব্যবহৃত পোশাক ও সামগ্রী তুলে দিয়ে বিচারের দাবি জানান।

এ সময় ফারুকী বলেন, শহীদদের ব্যবহৃত জিনিসপত্র, তাদের পরিবারের অভিজ্ঞতা ও শোক আমরা সংরক্ষণ করছি ‘জুলাই জাদুঘর’-এর জন্য। চট্টগ্রাম থেকে শুরু হলেও, আগামী দেড় মাসে সারাদেশ ঘুরে এ কাজ সম্পন্ন করা হবে। ৫ আগস্টের মধ্যে ‘জুলাই জাদুঘর’ উদ্বোধনের লক্ষ্য আমাদের।

তিনি জানান, শুধু বস্তু নয়, শহীদ পরিবারের শূন্যতা ও যন্ত্রণাও যেন দর্শনার্থীদের মনে স্থান পায়, সে লক্ষ্যে ফটো ও ভিডিও ডকুমেন্টেশনও করা হচ্ছে।

বিচারপ্রক্রিয়া প্রসঙ্গে তিনি বলেন, সরকার বিচার নিয়ে অত্যন্ত মনোযোগী। নিয়মতান্ত্রিক জটিলতা থাকলেও আমরা নিশ্চিত, প্রতিটি মামলার সঠিক বিচার হবে। মামলার কার্যক্রম সরাসরি সম্প্রচারের মাধ্যমে শুরু হয়েছে।

পরিবারগুলোর প্রতি সহমর্মিতা জানিয়ে তিনি বলেন, জুলাই শুধু বীরত্বের নয়, একইসঙ্গে বেদনার গল্প। আমরা চাই তা যেন ভবিষ্যৎ প্রজন্মের হৃদয়ে স্থান পায়।

শান্তর বাসা থেকে ফিরে তিনি শহীদ শহিদুল ইসলাম ও মো. ফারুকের পরিবারের সঙ্গেও দেখা করেন এবং তাদের ব্যবহৃত স্মৃতিবিজড়িত সামগ্রী সংগ্রহ করেন। এর আগে কক্সবাজারের চকরিয়ায় শহীদ ওয়াসিম আকরামের বাড়িতেও যান উপদেষ্টা।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১০

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১১

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১২

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৩

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৫

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

১৬

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকের বিরোধের জেরে ধর্ষণ মামলা

১৭

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

১৮

নারায়ণগঞ্জে চুরির মামলায় শ্রমিকদল নেতা গ্রেপ্তার

১৯

৪৯তম বিশেষ বিসিএস: দুই প্রার্থীর ফল ও সাময়িক নিয়োগ বাতিল

২০
X