সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০২ জুন ২০২৫, ০১:২৮ পিএম
আপডেট : ০২ জুন ২০২৫, ০৭:৩০ পিএম
অনলাইন সংস্করণ

ছাত্রদল নেতার গুদামে ৫৬ বস্তা ভিজিএফের চাল

জব্দকৃত চাল। ছবি : কালবেলা
জব্দকৃত চাল। ছবি : কালবেলা

জামালপুরে সরিষাবাড়ীতে ছাত্রদল নেতা নাজমুল হাসানের গুদাম থেকে ৫৬ বস্তা ভিজিএফের চাল উদ্ধার করেছে যৌথবাহিনী। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।

অভিযুক্ত নাজমুল জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক। আটকরা হলেন- মহাদান ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের মো. আব্দুল গফুরের ছেলে মো. আশিক মিয়া, সানাকৈর গ্রামের জয়েন উদ্দিনের ছেলে মো. রায়হান মিয়া ও বারুইপটল গ্রামের মৃত শাওয়ান আলীর ছেলে শান্ত।

সোমবার (২ জুন) সকালে সহকারী কমিশনার (ভূমি) লিজা রিছিল বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

তিনি জানান, রোববার (১ জুন) রাত ১০টায় ভাটারা বাজার লেভেল ক্রসিং এলাকায় আয়শা সুপার মার্কেট থেকে ৫৬ বস্তা ভিজিএফ চাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজনকে আটকসহ জব্দকৃত চাল পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

পুলিশ ও স্থানীয়দের বরাতে জানা গেছে, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে গত তিন দিন ধরে ভাটারা ইউনিয়ন পরিষদে অসহায় দুস্থদের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হচ্ছে। এই সুবাদে জামালপুর জেলা ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হাসানের নেতৃত্বে ছাত্রদলের কিছু কর্মী অবৈধভাবে এই চালগুলো কিনে নেন। পরে সরকারি বস্তা পাল্টে তাদের গুদামে মজুদ করে রাখেন।

চালগুলো অন্য জায়গায় বিক্রির সময় সেনাবাহিনীর টহলরত টিম জানতে পারে। পরে ওয়ারেন্ট অফিসার সাদিক আলীর নেতৃত্বে আয়েশা সুপার মার্কেটে নাজমুল স্টোরে অভিযান চালিয়ে ২ হাজার ৮০০ কেজি (৫৬ বস্তা) চাল উদ্ধার করে এবং ঘটনার সঙ্গে জড়িত তিনজনকে আটক করে। এ সময় নাজমুল ও তার কয়েকজন সহযোগী ঘটনাস্থলে থেকে কৌশলে পালিয়ে যান।

পরে আটকদের ও উদ্ধারকৃত চাল লিজা রিছিলের উপস্থিতিতে থানার এসআই ফখরুল হাসানের কাছে হস্তান্তর করা হয়।

এ বিষয়ে জানতে অভিযুক্ত নাজমুলের মুঠোফোনে একাধিকবার কল দিলেও সেটি বন্ধ পাওয়া যায়।

সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাশেদুল হাসান বলেন, অবৈধভাবে মজুত করা ৫৬ বস্তা চাল জব্দ করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপি-আ.লীগ সংঘর্ষ, ওসিসহ অর্ধশত আহত

গন্তব্য

ইসরায়েলকে শিক্ষা দেওয়া হয়েছে, আপাতত হামলা বন্ধ : ইরান

আফগানিস্তানকে ইনিংস ও ৩০০ রানে হারিয়ে ভারতের রেকর্ড জয়

ইসরায়েলে হামলা বন্ধের ঘোষণা ইরানের, দিল কঠোর হুঁশিয়ারি 

মুখস্থবিদ্যা নয় সৃজনশীল শিক্ষায় জোর দেওয়া হচ্ছে : মাউশি ডিজি

আইনজীবী বারে হামলা

নির্বাচনের একদিন পরই বিসিবি পরিচালকের পদত্যাগ

ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে দেশে ফিরেছে, পরিবারের কাছে হস্তান্তর

কুমিল্লা বিমানবন্দর চালুর দাবি

১০

এশিয়ার ‘সেরা গবেষক’ নির্বাচিত হয়েছিলেন দীপ্তিকে বিয়ে করা মুশতাক

১১

রাত ১টার মধ্যে ৬০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১২

মরিশাসে ফের চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার

১৩

২৩ ঘণ্টা ধরে মাদারগঞ্জ-ঢাকাগামী বাস চলাচল বন্ধ

১৪

খাদ্যের অপচয় রোধে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বহুমুখী কার্যক্রম চলমান : খাদ্য প্রতিমন্ত্রী

১৫

ব্রাজিলের জালে ৭ গোল দিয়ে ইতিহাস গড়েছে যেসব দেশ

১৬

বিয়ের আগের শারীরিক সম্পর্ক চরিত্রহীনতার প্রমাণ নয় : ভারতের সুপ্রিম কোর্ট

১৭

প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিদ্যালয়ের টিন বিক্রির অভিযোগ

১৮

‘মমতার বক্তব্য গুরুত্ব দিয়ে হাদি হত্যার রহস্য উদ্ঘাটনের দাবি’

১৯

যুদ্ধবিরতির পরেও লেবাননে সাড়ে ৩ হাজার বার হামলা চালিয়েছে ইসরায়েল

২০
X