চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৩ সেপ্টেম্বর ২০২৩, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

ম্যাজিস্ট্রেট দেখে পালালেন চাক্তাইয়ের চা ব্যবসায়ীরা

চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাইয়ে রোববার ভেজাল চা বিরোধী অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা
চট্টগ্রামের পাইকারি বাজার চাক্তাইয়ে রোববার ভেজাল চা বিরোধী অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। ছবি : কালবেলা

চট্টগ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় দোকান বন্ধ করে পালিয়ে গেছেন চা ব্যবসায়ীরা।

এ সময় দেশের অন্যতম পাইকারি বাজার চাক্তাইয়ের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে ২২ ব্র্যান্ডের অবৈধ চা জব্দ করা হয়। জরিমানা করা হয় তিন ব্যবসায়ীকে।

রোববার (৩ সেপ্টেম্বর) বিকেলে বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীনের নেত্বতে এ অভিযান পরিচালিত হয়।

এতে চাক্তাই এলাকায় অভিযান চালিয়ে নিজাম টি হাউসকে ৫০ হাজার, চট্টলা টি হাউসকে ২০ হাজার এবং আবুল কাশেম নামের এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

মোহাম্মাদ রুহুল আমীন বলেন, ‘চাক্তাই বাজারের কিছু অসাধু ব্যবসায়ী লাইসেন্স ছাড়া অনুমোদনহীন নকল প্যাকেট ও ব্র্যান্ডে চা প্যাকেটজাত করে দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন ধরে বাজারজাত করছে মর্মে তথ্য পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। চা ব্যবসায় যেসব অনিয়ম রয়েছে তা প্রতিরোধে সারা দেশে চা বোর্ড মোবাইল কোর্ট পরিচালনা করছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।’

বাংলাদেশ চা বোর্ডের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সদস্যরা অভিযানে সহযোগিতা করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানকে হারিয়ে বিশ্বকাপে টিকে রইল আলজেরিয়া

স্কুলছাত্রী মারিয়া হত্যাকাণ্ডে ১৫ জনের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার ৮

বিশ্বকাপের গোল্ডেন বুটের লড়াইয়ে মেসির প্রতিদ্বন্দ্বী কারা

ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের ওপর হামলা

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে সেনা টহল

চারটি বিশাল গ্যাস ক্ষেত্রের সন্ধান পেল মিয়ানমার

‘বাংলার জয়যাত্রার’ দীর্ঘ প্রতীক্ষার অবসান

পবিত্র আশুরা উপলক্ষে ডিএমপির নির্দেশনা

ডিবির এসআইসহ ৬ পুলিশ সদস্য প্রত্যাহার

সাড়ে তিন মাস পর হরমুজ প্রণালি পেরোল ‘বাংলার জয়যাত্রা’

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দেবে জেন্টল পার্ক, বেতন ২০ হাজার টাকা

১১

এমপিপুত্রের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পায়নি ডিবি

১২

যুবলীগের মিছিল থেকে পুলিশকে হত্যার হুমকি, গ্রেপ্তার ৩৪

১৩

নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার, মুক্তির জন্য ছাত্রদলের তদবিরের অভিযোগ

১৪

জমি বিক্রি-বাড়িতে সাজ, বিশ্বকাপ জিতলেই বিয়ে মেসি মুগ্ধ শামীমের

১৫

অভিজ্ঞতা ছাড়াই ১০০ জনকে নিয়োগ দেবে পাঠাও

১৬

সাভারে দুই এএসআই ও কনস্টেবল প্রত্যাহার

১৭

ইরানের ১ হাজার ২০০ কোটি ডলার ছাড় করছে যুক্তরাষ্ট্র 

১৮

সরকারি সহায়তার তালিকায় অনিয়মের অভিযোগ, ক্ষুব্ধ বারহাট্টার প্রকৃত ক্ষতিগ্রস্ত কৃষকরা

১৯

রাজধানীতে আজ কোথায় কী

২০
X