চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৫ জুলাই ২০২৫, ০৬:১০ এএম
আপডেট : ১৫ জুলাই ২০২৫, ০৭:৩৩ এএম
অনলাইন সংস্করণ

সিভাসুতে তিন কর্মকর্তার পদাবনতি

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ে (সিভাসু) নিয়োগে অনিয়ম ও শিক্ষাগত যোগ্যতার ঘাটতির অভিযোগে তিন কর্মকর্তাকে পদাবনতি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে, তদন্ত শেষে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুসরণ করে সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পদাবনতিপ্রাপ্ত তিন কর্মকর্তা হলেন তরিকুল ইসলাম, আদিত্য চৌধুরী ও পাপিয়া সেন। তাদের মধ্যে তরিকুল ইসলাম ও আদিত্য চৌধুরী ষষ্ঠ গ্রেডের কর্মকর্তা ছিলেন এবং পাপিয়া সেন ছিলেন সপ্তম গ্রেডে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের এক সিন্ডিকেট সভায় তাদের পদাবনতির এ সিদ্ধান্ত হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, তরিকুল ইসলামকে ম্যানেজার (ফার্ম) পদ থেকে প্রোডাকশন অফিসার (লাইভস্টক), আদিত্য চৌধুরীকে জ্যেষ্ঠ ভেটেরিনারি সার্জন থেকে প্রোডাকশন অফিসার (পোলট্রি) এবং পাপিয়া সেনকে সহকারী পরীক্ষা নিয়ন্ত্রক থেকে হিসাবরক্ষণ কর্মকর্তা পদে পদাবনতি দেওয়া হয়েছে। পদাবনতিতে বর্তমানে তিনজনই নবম গ্রেডে।

সিভাসুর উপাচার্য অধ্যাপক মোহাম্মদ লুৎফুর রহমান কালবেলাকে বলেন, বিগত সরকারের আমলে রাজনৈতিক চাপে তাদের নিয়োগ দেওয়া হয়েছিল। নিয়োগ বিজ্ঞপ্তিতে যেসব শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা চাওয়া হয়েছিল, তা এই তিনজনের কারও ছিল না। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অডিটেও তাদের বিষয়ে আপত্তি জানানো হয়েছে। শিক্ষার্থীরাও তাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছেন। এসব কিছু বিবেচনায় পরবর্তী সময়ে একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনের সুপারিশ বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় অনুমোদন করা হয়।

কালবেলা/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাউথইস্ট ইউনিভার্সিটিতে ওয়ার্ল্ড পোয়েট্রি ডে ২০২৬ উদযাপন

টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের সূচি ঘোষণা, বড় সুযোগ টাইগারদের সামনে

ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলার নতুন কমিটি ঘোষণা

শুরুর আগেই শেষ মুস্তাফিজের দ্য হানড্রেড

ফেসবুকে তথ্যমন্ত্রীর নামে ভুয়া অ্যাকাউন্ট-পেজ, সতর্ক থাকার আহ্বান

প্রধানমন্ত্রীকে ব্রিকস সম্মেলনে আমন্ত্রণ জানিয়েছেন নরেন্দ্র মোদি

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল যুবদল নেতার

সালমান শাহ হত্যার তদন্ত প্রতিবেদন দাখিল পেছাল

৫ কোটি টাকার সড়ক কাজে ধীরগতি, যানজটে নাকাল মানুষ

মহাসড়কে ডাকাতি প্রতিরোধ ও যানজট নিরসন হাইওয়ে পুলিশের অগ্রাধিকার

১০

প্রিমিয়াম স্বাদের নতুন দুই আইসক্রিম বাজারে আনল পোলার

১১

৫০তম বিসিএস / লিখিত পরীক্ষার ছয় হাজার ১৬৫ জন উত্তীর্ণ

১২

বিশ্ববাজারে স্বর্ণের সঙ্গে কমেছে রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

১৩

বিশ্বকাপ শেষ, ইউরো-কোপা আমেরিকা কবে কখন?

১৪

ভারত সরকারের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করল ককরোচ জনতা পার্টি

১৫

কমনওয়েলথ গেমস উপলক্ষে ‘গ্লাসগো’ এখন উৎসবের নগরী

১৬

পদ্মা ব্যাংকের ১৪১ পর্ষদ সভা অনুষ্ঠিত

১৭

গিফটি ফার্মা কাপ ২০২৬ / এক মঞ্চে দেশের ১২টি শীর্ষস্থানীয় ওষুধ কোম্পানি 

১৮

‘গ্রামে চিকিৎসার অভাবে আর কোনো প্রাণ ঝরবে না’

১৯

রাস্তার ইট চুরির মামলায় কারাগারে ৪ জন

২০
X