চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৭ পিএম
অনলাইন সংস্করণ

শেখ হাসিনার কারণে নারীরা আজ যোগ্য : আমিনুল ইসলাম

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাগ্রত নারী সমাজ আয়োজিত শনিবারের সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ছবি : কালবেলা
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা জাগ্রত নারী সমাজ আয়োজিত শনিবারের সমাবেশে বক্তব্য দেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন। ছবি : কালবেলা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নারীর ক্ষমতায়ন হয়েছে। এ জন্যই দেশে আজ সব ক্ষেত্রে নারীরা সাহসী ও যোগ্য ভূমিকা রাখতে পারছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক আমিনুল ইসলাম আমিন।

তিনি বলেন, ‘সচিব থেকে মেজর জেনারেল প্রতিটি পেশায় নারীদের সফল পদচারণায় দেশ আজ এগিয়ে যাচ্ছে। এর রূপকার হচ্ছেন বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা। তিনিই আমাদের সবচেয়ে বড় শক্তি, বড় সাহস। দেশের এ অগ্রগতি অব্যাহত রাখার জন্য আবারও নৌকায় ভোট দিতে হবে।’

শনিবার (৯ সেপ্টেম্বর) বিকেলে লোহাগাড়া উপজেলা জাগ্রত নারী সমাজ আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে আমিনুল ইসলাম আমিন এসব কথা বলেন।

নারী নেত্রী নাসিমা আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি খোরশেদ আলম চৌধুরী, জেলা আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আবুল কালাম আজাদ।

এ সময় আমিনুল ইসলাম আরও বলেন, ‘অতীতে যারা ক্ষমতায় গিয়ে লুটপাট করে দেশকে দুর্নীতির বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, জঙ্গিবাদ কায়েম করেছে, আন্দোলনের নামে অগ্নিসন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, তাদের এ দেশের মানুষ আর ক্ষমতায় দেখতে চায় না।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিসি সারওয়ার প্রত্যাহার: স্থানীয়রা বলছেন ‘বাড়াবাড়ির ফল’

বজ্রপাতে প্রাণ গেল ৩ জনের

নারীদের লুটে নেওয়া ‘শয়তানের নিঃশ্বাস’ চক্রের তিন সদস্য গ্রেপ্তার 

সরকারি চাকরিতে কোন গ্রেডে কত পদ ফাঁকা, জানালেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

পুলিশ দেখে পালানোর চেষ্টা, ‘ছাদ থেকে পড়ে’ আ.লীগ নেতার মৃত্যু

১০ দিনে দ্রুত বাড়তে পারে নদ-নদীর পানি, বন্যার শঙ্কা

মধ্যপ্রাচ্য একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির দিকে এগিয়ে যাচ্ছে : ভ্যান্স 

ব্রাজিল সমর্থককে এআই দিয়ে আর্জেন্টিনার জার্সি পরিয়ে ট্রল, যুবককে লিগ্যাল নোটিশ

আশাশুনিতে ‘গোপন বৈঠক’ থেকে গ্রেপ্তার ৬

চমেক হাসপাতালে অ্যাম্বুলেন্স সিন্ডিকেটের বিরুদ্ধে মামলা

১০

২০২৬ বিশ্বকাপের শীর্ষে রোনালদো, মেসি কোথায়?

১১

দুই বছর পর আবারও ওটিটিতে অপূর্ব

১২

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশনের উদ্যোগে আন্তর্জাতিক যোগ দিবস পালন

১৩

যুবদল নেতার ছুরিকাঘাতে শিবির নেতা নিহত

১৪

গ্রুপ পর্বে পয়েন্ট সমান হলে কে যাবে নকআউটে, যা বলছে ফিফার নতুন নিয়ম

১৫

লেবাননে ইরানি প্রক্সিরা না থামলে আবারও হামলা হবে: ট্রাম্প

১৬

বহিষ্কৃত শিবির নেতা জিসান ২ দিনের রিমান্ডে

১৭

পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকীতে এসএসসি বিরাশিয়ানের প্রাণবন্ত আয়োজন

১৮

যোগ দিবসে কলকাতায় মোদির যোগাসনচর্চা 

১৯

আর্জেন্টিনার জার্সিতে ‘১৮৯৩’ লেখা, জানেন কি এর রহস্য?

২০
X