চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৯ সেপ্টেম্বর ২০২৫, ০৭:০৪ পিএম
অনলাইন সংস্করণ

‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’ গানে মাতলেন মার্কিন সেনারা

গান করছেন বাংলাদেশ এবং মার্কিন বিমানবাহিনীর সদস্যরা। ছবি : ভিডিও থেকে সংগৃহীত
গান করছেন বাংলাদেশ এবং মার্কিন বিমানবাহিনীর সদস্যরা। ছবি : ভিডিও থেকে সংগৃহীত

চট্টগ্রামের আঞ্চলিক গান ‘হালুরগাইট্টা মুড়ির টিন’ গানে মাতোয়ারা হয়ে ওঠেন বাংলাদেশ বিমানবাহিনীর সদস্যরা। সেই আনন্দঘন মুহূর্তে সুর মিলিয়েছেন মার্কিন বিমানসেনারাও। গিটার হাতে দুই দেশের সেনারা একসঙ্গে গেয়ে উঠলেন এ গান। এ দৃশ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি হলরুমে বাংলাদেশ বিমানবাহিনীর কয়েকজন সদস্য ও যুক্তরাষ্ট্রের বিমানসেনারা গিটার হাতে দাঁড়িয়ে আছেন। যদিও মার্কিন সেনারা চট্টগ্রামের ভাষা না বুঝলেও তাল মিলিয়ে সুর দিয়ে আনন্দ করে যাচ্ছেন।

দৃশ্যটি বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় চট্টগ্রামে জহুরুল হক বিমানঘাঁটিতে ধারণ করা বলে জানা গেছে। ২০২৩ সালের ১৪ ফেব্রুয়ারি ‘হালুগাইট্ট্যে মুড়ির টিন’ শিরোনামে গানটি মুক্তি পায় কোক স্টুডিও বাংলার ইউটিউব চ্যানেলে।

বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে ৭ দিনব্যাপী ‘অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩’ যৌথ মহড়া হয়। এই যৌথ মহড়া অনুষ্ঠিত হয় চট্টগ্রামে বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি জহুরুল হকে।

জানা গেছে, সমাপনী অনুষ্ঠানের পর সেনাসদস্যরা চট্টগ্রামের জহুরুল হক বিমানঘাঁটিতে ফিরে আসেন। সাত দিনের মহড়ার ক্লান্তি ভুলে গানে মেতে ওঠেন দুই দেশের কিছু সেনাসদস্য।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, বাংলাদেশ বিমানবাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের অংশগ্রহণে চট্টগ্রামে চলছে সাত দিনব্যাপী যৌথ মহড়া— “অপারেশন প্যাসিফিক এঞ্জেল ২৫-৩।” এখানে রয়েছে উড্ডয়ন প্রশিক্ষণ, কমব্যাট ট্র্যাকিং, সারভাইভাল এক্সারসাইজ, অনুসন্ধান ও উদ্ধার কার্যক্রম। অংশ নিচ্ছে বাংলাদেশ বিমানবাহিনীর একটি সি-১৩০জে পরিবহন বিমান, একটি এমআই-১৭ হেলিকপ্টার, যুক্তরাষ্ট্রের দুইটি সি-১৩০জে বিমান, দেড়শ বাংলাদেশি ও ৯২ মার্কিন সদস্য। এর আগেও একাধিকবার বাংলাদেশে যুক্তরাষ্ট্রের সঙ্গে সেনা, নৌ ও বিমানবাহিনীর যৌথ মহড়া হয়েছে, এটি নতুন কিছু নয়।

ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসও জানিয়েছে, প্যাসিফিক অ্যাঞ্জেল মহড়ার মূল লক্ষ্য হলো মানবিক সহায়তা, দুর্যোগ মোকাবিলা, চিকিৎসা প্রস্তুতি, বিমান নিরাপত্তা ও প্রকৌশল সহায়তায় দুই দেশের সহযোগিতা বাড়ানো। ১৬ সেপ্টেম্বর চট্টগ্রামের জহুরুল হক সেনানিবাসে মহড়ার কার্যক্রমও পর্যবেক্ষণ করেন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স ট্রেসি অ্যান জ্যাকবসন।

কালবেলা/এনএএস/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১০

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১১

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

১২

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

১৩

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

১৪

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

১৫

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

১৬

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

১৭

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

১৮

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

১৯

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

২০
X