চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ০১:২১ এএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে বিজিবি মোতায়েন, সর্বোচ্চ সতর্কতায় পুলিশ

চট্টগ্রামে বিজিবি মোতায়েন। ছবি : কালবেলা
চট্টগ্রামে বিজিবি মোতায়েন। ছবি : কালবেলা

নাশকতা ও বিশৃঙ্খলা রোধে চট্টগ্রামে নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নগরের গুরুত্বপূর্ণ স্থানে বুধবার (১২ নভেম্বর) গভীর রাত থেকেই দুই প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) নগরের প্রতিটি থানাকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রাখার নির্দেশ দিয়েছে।

শহরের বিভিন্ন স্থানে সরেজমিনে দেখা গেছে, বিজিবি আগ্রাবাদ, পাঁচলাইশ, জিইসি, কোতোয়ালী, কাজির ডিউরি, চাঁদগাঁও ও বন্দর এলাকায় নিয়মিত টহল দিচ্ছে।

কোতোয়ালি থানার ওসি আব্দুল করিম কালবেলাকে বলেন, নগরজুড়ে বিশেষ নিরাপত্তা পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের সদস্যরা মাঠে কাজ করছেন। সন্দেহজনক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করা হচ্ছে। আমরা চাই, কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে।

এদিকে বন্দর থানা পুলিশ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সহসভাপতি রাহাত ইমরানকে গ্রেপ্তার করেছে। থানার অফিসার ইনচার্জ আফতাব হোসেন বিষয়টি নিশ্চিত করে কালবেলাকে বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন রাজনৈতিক সমাবেশে সক্রিয় ভূমিকার কথা স্বীকার করেছেন। পুলিশের সতর্কতার কারণে তিনি কোনো অরাজকতা সৃষ্টি করতে পারেননি এবং তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার রাত ১০টার পর থেকে কোতোয়ালি, চাঁদগাঁও, বাকলিয়া ও হালিশহর এলাকায় যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি দেখা গেছে।

কোতোয়ালী থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সোনামানিক কালবেলাকে বলেন, আওয়ামী লীগের নিষিদ্ধ সংগঠনগুলো আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে। আমরা সজাগ আছি। জনগণের রায় রাস্তায় প্রতিফলিত হবে।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিষিদ্ধ ঘোষিত কোনো রাজনৈতিক দল বা সংগঠন আইনশৃঙ্খলা পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। নগরের প্রতিটি থানায়, গুরুত্বপূর্ণ মোড়ে পুলিশের পাশাপাশি বিজিবির যৌথ টহল জোরদার করা হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১০

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১১

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১২

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৩

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

১৪

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

১৫

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

১৬

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

১৭

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

১৮

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

১৯

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

২০
X