ফরিদপুর ও ভাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৩ নভেম্বর ২০২৫, ১২:৫৬ এএম
আপডেট : ১৩ নভেম্বর ২০২৫, ০৪:০২ এএম
অনলাইন সংস্করণ

নিক্সনের গানম্যানের নেতৃত্বে তৈরি হচ্ছিল পেট্রোল বোমা ও ককটেল : পুলিশ

পুলিশের হাতে গ্রেপ্তাররা। ছবি : কালবেলা
পুলিশের হাতে গ্রেপ্তাররা। ছবি : কালবেলা

ফরিদপুরের ভাঙ্গায় একটি পরিত্যক্ত বাড়িতে পেট্রোল বোমা ও ককটেল বানানোর সময় তিন যুবককে আটক করা হয়েছে। সাবেক সংসদ সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান নিক্সন চৌধুরীর গানম্যান মুরাদ খানের নেতৃত্বে এসব বিস্ফোরক বানানো হচ্ছিল।

বুধবার (১২ নভেম্বর) রাতে ভাঙ্গা থানায় এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আব্দুল জলিল এ তথ্য জানিয়েছেন।

নিক্সন চৌধুরীর গানম্যান মুরাদ খান মাদারীপুরের শিবচর উপজেলার উতরাইল নয়াবাজার এলাকার বাসিন্দা।

ব্রিফিংয়ে তিনি জানান, ১৩ নভেম্বর মানবতাবিরোধী ট্রাইব্যুনালে একটি রায়ের তারিখ ঘোষণাকে কেন্দ্র করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, শ্রমিকলীগ এরা দেশব্যাপী নাশকতা সৃষ্টির লক্ষ্যে পরিকল্পনা নিয়েছে। সেই কার্যক্রমকে সামনে রেখে আমাদের পোশাকি পুলিশের ও গোয়েন্দা পুলিশকে নজরদারি করতে মোতায়েন করা হয়েছে। গোপন সংবাদে জানা যায়, ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নের ব্রাহ্মণপাড়া গ্রামে টিটু সরদার নামের এক প্রবাসীর বাড়িতে নাশকতা করার জন্য কিছু দুষ্কৃতকারী বিস্ফোরক দ্রব্য নিয়ে এসে বোমা ও পেট্রোল বোমা তৈরির কাজ করছে।

তখন ভাঙ্গা সার্কেলের এএসপি আসিফ ইকবালের নেতৃত্বে ওসিসহ অন্যান্য অফিসারদের নিয়ে অভিযান পরিচালনা করে। এ সময় তিন জনকে বিপুল বিস্ফোরক দ্রব্যসহ আটক করতে সক্ষম হয়েছি।

তিনি আরও জানান, ফরিদপুর-৪ আসনের সাবেক এমপি নিক্সন চৌধুরীর গানম্যান যুবলীগ কর্মী মুরাদ হোসেন ঢাকার রাজিব নামের এক যুবলীগ কর্মী থেকে এই বিস্ফোরক দ্রব্য নিয়ে আসে।

ভাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আসিফ ইকবাল বলেন, আটকদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। অন্যান্য জড়িতদের ধরতে পুলিশ কাজ করছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

২ ঘণ্টা কলম বিরতিতে যাচ্ছেন ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা

আজকের নামাজের সময়সূচি

এটাই হয়তো ‘সিন্থেসিস’, আমরাই বুঝিনি এতদিন: মাহফুজ আলম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বিজিবি-চোরাকারবারি সংঘর্ষ / বিএনপি নেতাসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

ফুটবল খেলতে গিয়ে প্রাণ গেল কিশোরের 

ভারতীয় নাগরিকদের পুশইনের চেষ্টা / সীমান্তে উত্তেজনা, শক্ত অবস্থানে বিজিবি 

আজ রাতে তেহরান পুড়বে : বেন-গাভির

ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলজুড়ে রেড অ্যালার্ট জারি

১০

ভূমিকম্পের সময় যে দোয়া পড়বেন

১১

বাসচালককে মারধর ও ছাত্রদল কর্মীকে কোপানোর অভিযোগ  

১২

দেশের যেসব জেলায় ভূমিকম্প অনুভূত, উৎপত্তিস্থল যেখানে

১৩

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৪

খেলতে গিয়ে প্রাণ গেল দুই শিশুর

১৫

চা শ্রমিকদের বকেয়া পরিশোধের দাবিতে ইউএনওর কাছে স্মারকলিপি

১৬

আরও বাড়ল ই-ভ্যাট রিটার্ন দাখিলের সময়

১৭

লেবাননে হামলা অব্যাহত থাকলে আবারও যুদ্ধে নামব : ইরান

১৮

‘বিশ্ব এলপিজি দিবস-২০২৬’ উদযাপন করল ফ্রেশ এলপি গ্যাস

১৯

আর্জেন্টিনা যেন মিনি হাসপাতাল!

২০
X