চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১০:৩৮ পিএম
অনলাইন সংস্করণ

ছেলের ইটের আঘাতে মায়ের মাথায় ১৭ সেলাই

চট্টগ্রাম আদালত ভবন। ছবি : সংগৃহীত
চট্টগ্রাম আদালত ভবন। ছবি : সংগৃহীত

ছেলে ও তার স্ত্রীর মারধরের শিকার হয়েছেন বলে আদালতে মামলার অভিযোগ করেছেন জাহানারা বেগম (৬৯) নামে এক ভুক্তভোগী মা। তার মাথা ও কপালে ইটের আঘাতে ১৭টি সেলাইয়ের দাগ রয়েছে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) তিনি নিজেই বাদী হয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবুল মনছুরের আদালতে অভিযোগ করেন।

মামলায় আসামি ছেলে মো. ফারুক (৪২) ও পুত্রবধূ সুমাইরা আক্তার সুমি (৩০)।

মামলার এজাহারে বলা হয়, গত ৭ ডিসেম্বর কর্ণফুলী থানার চরলক্ষ্যা এলাকায় পারিবারিক তুচ্ছ বিষয় নিয়ে জাহানারা বেগমকে মারধর করে তার ছেলে ও ছেলের স্ত্রী। একপর্যায়ে ছেলে ফারুক ইট দিয়ে মায়ের মাথা ও কপালে আঘাত করে। আশপাশের লোকজন উদ্ধার করে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসকরা মাথা ও কপালে মোট ১৭টি সেলাই দেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ইটের আঘাতেই ক্ষান্ত হয়নি তারা। বৃদ্ধাকে শ্বাসরোধে হত্যার চেষ্টাও চালানো হয়। প্রতিবেশীরা উপস্থিত না থাকলে হয়তো সেদিন প্রাণে বাঁচতেন না জাহানারা বেগম। পরে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বুধবার তিনি কর্ণফুলী থানায় মামলা করতে গেলে থানা মামলা গ্রহণ করেনি। এরপর তিনি আদালতের শরণাপন্ন হন।

বাদীপক্ষের আইনজীবী আমিনুল আহসান বলেন, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধের মামলার আবেদনের পর জাহানারা বেগমের জবানবন্দি গ্রহণ করেন আদালত। আবেদনটি মামলা হিসেবে গ্রহণ করতে কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দিয়েছেন আদালত ।

কালবেলা/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কমছে বাংলাদেশি পাসপোর্টের সক্ষমতা, ভিসা সুবিধায় অনেক এগিয়ে উগান্ডা

ইস্তাম্বুলের অলিগলিতে আধুনিকতার ছোঁয়া: মেট্রো পাল্টে দিয়েছে শহরের চিত্র

আর্জেন্টিনাকে স্পেনের হারানোর ম্যাচটি দেখেছেন ৬৩ মিলিয়ন মানুষ

গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, ব্যাখ্যা দিলেন শিশির মনির

জামায়াতের যুদ্ধাপরাধের বিষয়টি বহুল আলোচিত ও সুপ্রতিষ্ঠিত: চরমোনাই পীর  

আন্তঃজেলা চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

শিশু ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন কারাদণ্ড

মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পরীক্ষার্থী নিহত

রজার্সকে কিনতে ট্রান্সফার ফির যে রেকর্ড ভাঙল চেলসি

ইরানের ৪ ড্রোন ভূপাতিত করল জর্ডান

১০

মাদ্রাসাছাত্রকে রড দিয়ে পিটিয়ে নির্যাতন, শিক্ষক আটক

১১

বিশ্বমঞ্চে লাল-সবুজের কণ্ঠ খুঁজছে ‘ভয়েস অব বাংলাদেশ’

১২

জাবি মেডিকেলে ওষুধ কারচুপি ও অব্যবস্থাপনার তদন্তের দাবিতে মানববন্ধন

১৩

পারমাণবিক স্থাপনায় হামলা হলে যুক্তরাষ্ট্রকে শক্তিশালী জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

১৪

চট্টগ্রাম বন্দরের নিরাপত্তা নিয়ে শঙ্কা, মন্ত্রীর হস্তক্ষেপ চাইল চিটাগং চেম্বার

১৫

বিদ্যুৎ বিতরণ বেসরকারি খাতে ছেড়ে দেওয়ার পরিকল্পনা সরকারের

১৬

দুই মাসের মধ্যে মহাসড়কে চাঁদাবাজি বন্ধ হবে: হাইওয়ে পুলিশপ্রধান

১৭

এক পায়ে দাঁড়িয়ে থাকার আশ্চর্যজনক ৪ উপকারিতা

১৮

এমপি পদ হারানো নিয়ে কী বলছে সংবিধান?

১৯

বরিশালের গল্পে জামিল-মুনমুনের নাটক ‘আজব শহর’

২০
X