চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৬:৪০ এএম
আপডেট : ১৮ ডিসেম্বর ২০২৫, ০৭:৩৫ এএম
অনলাইন সংস্করণ

‘মোটরসাইকেলটিকে ১শ মিটার টেনে নিয়ে যায় ঘাতক বাস’

ঘটনাস্থলে পুলিশ। ছবি : কালবেলা
ঘটনাস্থলে পুলিশ। ছবি : কালবেলা

চট্টগ্রামের কর্ণফুলী শাহ আমানত সেতুতে সড়ক দুর্ঘটনায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ঘটনাস্থলেই তিনি নিহত হন।

বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সেতুর প্রথম সিঁড়ি সংলগ্ন অংশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম মোহাম্মদ ফরিদ (৪৫)। তিনি পটিয়া উপজেলার হরিণখাইন এলাকার বাসিন্দা বলে জানা গেছে। পেশায় তিনি চট্টগ্রামের চাক্তাই এলাকায় ‘কুলিং কর্নার’ নামে একটি চা-ঝাল বিতানের ব্যবসা করতেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, শাহ আমানত সেতু দিয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন ফরিদ। এ সময় পেছন দিক থেকে অতিরিক্ত গতিতে আসা একটি বাস তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কায় তিনি সেতুর ওপর ছিটকে পড়েন এবং মোটরসাইকেলটি বাসের নিচে ঢুকে যায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, বাসটি প্রায় ১০০ মিটার পর্যন্ত মোটরসাইকেলটি টেনে নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দা সালাউদ্দিন বলেন, ‘বাসটি খুব দ্রুতগতিতে ছিল। হঠাৎ পেছন থেকে এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। ধাক্কা লাগার পর বাইকটি বাসের নিচে পড়ে যায়।’

আরেক প্রত্যক্ষদর্শী জানান, দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য সেতুতে যান চলাচল ব্যাহত হয়। পরে স্থানীয় লোকজন ও পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে কর্ণফুলী থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

ঘটনাস্থলে উপস্থিত কর্ণফুলী থানার দায়িত্বপ্রাপ্ত এক কর্মকর্তা জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি ও বেপরোয়া চালনার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। বাসটি শনাক্ত করে থানা হেফাজতে রাখা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

কালবেলা/এনএএস/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এই কাপ আর্জেন্টিনায় ফিরিয়ে আনতে সবকিছু উজাড় করে দেব: নিকো পাস

এক্স-রে করে পেটে ইয়াবা শনাক্ত, গ্রেপ্তার ৬

ভারী বৃষ্টি নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা 

সৌদি আরবের বিরুদ্ধে হুতিদের সামুদ্রিক অবরোধ ঘোষণা

টোস্টমাস্টার্স ডিস্ট্রিক্ট ৪১-এর মাধ্যমে বাংলাদেশ-নেপালের একসঙ্গে পথচলা শুরু

নরসিংদীতে ৫ দিনে ৭ জনের মরদেহ উদ্ধার

মাগুরায় স্কুলছাত্রীকে গলা কেটে হত্যায় যুবকের মৃত্যুদণ্ড

পুনঃপেনশন-ভাতার রায় বাস্তবায়নে গ্রামীণ ব্যাংকের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ অবসরপ্রাপ্তদের

বিসিএস শিক্ষা ক্যাডারে পদোন্নতি পেলেন ১৪৫ প্রদর্শক

ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ায় প্রাণ দিলেন স্বামী

১০

ইয়ামালের প্রেমিকা কে এই গার্সিয়া, কীভাবে পরিচয়?

১১

মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল যুবকের

১২

হামাসের নতুন প্রধান নির্বাচিত হলেন খলিল আল-হাইয়া

১৩

টানা ৩০ দিন ভেজানো কিশমিশ খেলে শরীরে যে ৫ পরিবর্তন আসতে পারে

১৪

ইরানের হামলায় আহত বহু মার্কিন সেনার তথ্য গোপন রেখেছে পেন্টাগন

১৫

জিয়াউল আহসানের রূপগঞ্জের বাড়িতে দুদকের অভিযান

১৬

সেন্ট্রাল শরীয়াহ্ বোর্ড ফর ইসলামিক ব্যাংকস্ অব বাংলাদেশের সভা অনুষ্ঠিত

১৭

মায়ের কাছ থেকে যে ৮ বৈশিষ্ট্য পায় সন্তান

১৮

এনসিপির এক নেতা বহিষ্কার

১৯

রূপায়ণ সিটিতে বিশ্বকাপের রোমাঞ্চ, একসঙ্গে উচ্ছ্বাসে মাতলেন দেশি-বিদেশিরা

২০
X