চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২০ অক্টোবর ২০২৩, ০৬:৩০ পিএম
অনলাইন সংস্করণ

হত্যার পর আত্মগোপনে মা-ছেলে, অবশেষে র‍্যাবের হাতে গ্রেপ্তার

র‌্যাব সদস্যদের মাঝে খুনের অপরাধে গ্রেপ্তার মা ফাতেমা বেগম ও ছেলে শরিফ হোসেন। ছবি : কালবেলা
র‌্যাব সদস্যদের মাঝে খুনের অপরাধে গ্রেপ্তার মা ফাতেমা বেগম ও ছেলে শরিফ হোসেন। ছবি : কালবেলা

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানার ঝর্ণাপাড়া এলাকা থেকে খুনের অপরাধে মা ও ছেলেকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (১৯ অক্টোবর) বিকেলে এদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলেন, শরিফ হোসেন (২০) ও ফাতেমা বেগম (৩৮)।

র‍্যাব চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক নুরুল আবছার কালবেলাকে জানান, গত বছরের ২ সেপ্টেম্বর ফারুক হোসেন তার ভাতিজা শরিফকে কাজে যেতে বলেন। এ সময় চাচা ভাতিজার মধ্যে বাগবিতণ্ডা শুরু হয়। শরীফের মা ফাতেমা ছেলেকে উস্কানি দেয়। একপর্যায়ে শরিফ ক্ষিপ্ত হয়ে চাচা ফারুককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। রাজধানীর হৃদরোগ হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় ফারুকের মৃত্যু হয়। এ ঘটনায় ফারুকের স্ত্রী চাঁদপুর জেলার কচুয়া থানায় বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর মা-ছেলে আত্মগোপনে চলে যায়।

তিনি আরও জানান, আমরা খবর পাই, পাহাড়তলী থানার ঝর্ণাপাড়া এলাকায় মা-ছেলে দূর সম্পর্কের এক আত্মীয়ের বাসায় থাকে। ফাতেমা নিজের নাম পরিবর্তন করে চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালে আয়ার কাজ করত। আর শরিফ ড্রাইভিংয়ের কাজ শিখছিল। পরে তাদের ওখানে থেকে গ্রেপ্তার করে চাঁদপুর জেলার কচুয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

ককটেল বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১০

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১১

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১২

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৩

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৪

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৫

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৬

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৭

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

১৮

ইরানের সঙ্গে অনুষ্ঠিত বৈঠক একটি ঐতিহাসিক ঘটনা: জেডি ভ্যান্স

১৯

শিশুকে যৌন নিপীড়ন, মাদ্রাসার অফিস সহকারী আটক

২০
X