চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৩, ০৯:১৭ পিএম
অনলাইন সংস্করণ

মিতু হত্যা মামলায় ৩২ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ছবি : সংগৃহীত
সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু। ছবি : সংগৃহীত

সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম মিতু হত্যা মামলায় আরও ১০ জন আদালতে সাক্ষ্য দিয়েছেন। এ নিয়ে মামলার ৭৯ জন সাক্ষীর মধ্যে ৩২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।

আগামী ২৮ নভেম্বর মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ঠিক করেছেন তৃতীয় অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক জসিম উদ্দিন। এ তথ্য নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী নেছার আহম্মেদ।

যে ১০ জন সাক্ষ্য দিয়েছেন, তারা হলেন- ইপিক হেলথ কেয়ারের ইঞ্জিনিয়ার সোহেল রানা, ম্যানেজার (এডমিন) আরেক হোসেন, জুমাইরা হোল্ডিংস কাতালগঞ্জের ম্যানেজার আতিক হাসান, কেয়ারটেকার সাহাব উদ্দিন, হোটেল ওয়েল পার্কের ম্যানেজার মঈনুল হাসান, কর্মকর্তা বিশ্বনাথ দাশ, ওয়েল ফুডের আইটি অফিসার শহীদুল আলম, কর্মচারী আলাউদ্দিন, সাবেক ডিবি এএসআই নজরুল ইসলাম (ফুটেজ কালেকশন) ও কনস্টেবল মিল্টন দে।

আদালত সূত্র জানায়, এ নিয়ে মামলায় মোট ৩২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে। এ সময় মিতুর স্বামী সাবেক পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারসহ অন্যান্য আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। সাক্ষিদের মধ্যে ডিবির এএসআই নজরুল ইসলাম ও কনস্টেবল মিল্টন দে ঘটনার বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ কালেকশন করেছেন এবং বাকিরা সিসিটিভি ফুটেজ সরবরাহ ও প্রত্যক্ষদর্শী ছিলেন।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবদুর রশীদ কালবেলাকে বলেন, সাক্ষীদের মধ্যে পুলিশের দুজনকে আসামিপক্ষের আইনজীবীরা জেরা করেছেন। আগামী ২৮ নভেম্বর পরবর্তী দিন ধার্য করা হয়েছে। ওইদিনও ১০ জনের সাক্ষ্য নেওয়া হবে।

প্রসঙ্গত, ২০১৬ সালের ৫ জুন চট্টগ্রামের ও আর নিজাম রোডে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম মিতু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরোর উৎপাদন ব্যয়ের চড়া মূল্যে দিশাহারা কৃষক

নারায়ণগঞ্জে আ.লীগকে প্রতিহত করতে বিএনপির অবস্থান কর্মসূচি

কণ্ঠশিল্পী মমতাজের জামিন চেম্বার আদালতে স্থগিত

দেশব্যাপী বিক্ষোভের ডাক এনসিপির

স্ত্রী নির্যাতনের মামলায় ছাত্রদল নেতা অনিক গ্রেপ্তার

হ্যাটট্রিক রেকর্ডের মুখে, অস্ট্রিয়া ম্যাচে কী কী নজির গড়তে পারেন মেসি?

আল জাজিরা বিশ্লেষণ / হরমুজ থেকে লেবানন: সংকট নিরসনে যে রোডম্যাপে এগোবে ইরান-যুক্তরাষ্ট্র 

চট্টগ্রাম বন্দরে আগুনে পুড়ে বিকল কোটি টাকা মূল্যের আরটিজি ক্রেন

আনসার সদস্যদের তৎপরতায় হারিয়ে যাওয়া শিশু উদ্ধার, পরিবারের কাছে হস্তান্তর

দেশে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত ৭.৬৩ টিসিএফ

১০

১৬৭ জনকে নিয়োগ দেবে রেশম উন্নয়ন বোর্ড, দ্রুত আবেদন করুন

১১

ওলামা দল নেতাকে পেটালেন ছাত্রদল নেতা

১২

শাহজালাল মাজারের দানবাক্সে ১৭ লাখ টাকা ছাড়াও মিলল স্বর্ণ ও বিদেশি মুদ্রা

১৩

চাকরি ফেরত চান পাঁচ ব্যাংকের চাকরিচ্যুত কর্মকর্তা-কর্মচারীরা

১৪

সশস্ত্র বাহিনী বিশেষ ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পাচ্ছে ৬ জেলায়

১৫

ভারতে কোচিং সেন্টারে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ১৩

১৬

রাত ১টার মধ্যে ঝড় হতে পারে যেসব অঞ্চলে

১৭

নালা ভরাটে জলাবদ্ধতা, অক্সিজেন-কুয়াইশ সড়ক পরিদর্শনে গিয়ে সিডিএ চেয়ারম্যানের ক্ষোভ

১৮

আ.লীগের কর্মসূচির প্রতিবাদে ঢাকা কলেজ ছাত্রদলের বিক্ষোভ

১৯

ইরানের অবমুক্ত সম্পদ কোথায় ব্যয় হবে জানালেন ভ্যান্স

২০
X