চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০১:৫২ এএম
আপডেট : ২৫ জুন ২০২৩, ০১:৫৪ এএম
অনলাইন সংস্করণ

এবার ‘ডাইরেক্ট গুলি’ করার হুমকি দিলেন এমপি মোস্তাফিজ

বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত
বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। ছবি : সংগৃহীত

প্রকাশ্যে অস্ত্র নিয়ে মিছিলের পর এবার ‘ডাইরেক্ট গুলি’ করে দেওয়ার হুমকি দিয়ে আলোচনায় এসেছেন চট্টগ্রামের বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরে পাঠিয়ে’ দেওয়ার হুমকি দাতাদের ‘ডাইরেক্ট গুলি’ করে দেওয়া হবে বলে হুমকি দেন তিনি।

শুক্রবার (২৩ জুন) সন্ধ্যায় বাঁশখালী পৌরসভায় দলীয় কার্যালয়ে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় এমপির দেওয়া এ বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

বক্তব্যের এক পর্যায়ে তিনি বলেন, ‘এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি, শেখ হাসিনার কর্মী। কিছুদিন আগে বিএনপির এক সমাবেশে প্রকাশ্যে এক নেতা বলেছিল, শেখ হাসিনাকে নাকি কবরে পাঠাবে। এর প্রতিবাদে বাঁশখালী উপজেলা আওয়ামী লীগের এই অফিস থেকে একটা মিছিল বের করেছিলাম। মিছিলের একটি মাত্র কারণ ছিল, যারা বঙ্গবন্ধুর কন্যাকে হত্যার হুমকি দিয়েছে, তাকে ও তার দোসরদের প্রতিহত করা।’

সেই মিছিল থেকে পিস্তল হাতে তার একটি ছবি ছড়িয়ে পড়ার বিষয়ে সমালোচনা করে তিনি বলেন, ‘আজ এই মিটিং থেকে আমি প্রকাশ্যে বলছি, আমার পিস্তল অবৈধ নয়, লাইসেন্স করা পিস্তল। আমরা বিশ্বাস করি, বিশ্ব মানবতার মা, জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ এগিয়ে যাবে, না হলে দেশ আবার আগের মতো পিছিয়ে যাবে। সুতরাং আমি এমপি থাকি আর না থাকি, জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী থাকতে হবে। সুতরাং যারা প্রধানমন্ত্রীকে মারার হুমকি দিয়েছে, তাদের মারার জন্য আমি পিস্তল হাতে নিয়েছি। আবার বলছি, এটা ১৯৭৫ সাল নয়, ২০২৩ সাল। নেত্রীর ওপর যদি কোনো আঘাত আসে, কাউকে রেহাই দেব না।’

এরপর বক্তব্যের এক পর্যায়ে সংসদ সদস্য বলেন, ‘আমি এখনও বলছি- যারা নেত্রীকে হুমকি দিয়েছে, কবরে পাঠাবে বলেছে, তাদের বিচার নয়, ডাইরেক্ট গুলি করে দেব।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বজয়ের পর কাকে কোলে নিয়ে ইয়ামালের উচ্ছ্বাস, শিশুটি কে?

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পেলেন রাশেদ খাঁন

ওয়াংচুককে হাসপাতালে নেওয়ার পর ভারতে তীব্র উত্তেজনা

বিপৎসীমার ১৬ সেন্টিমিটার ওপরে সুরমা নদীর পানি

নজরুল বিশ্ববিদ্যালয়ে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক দুই নেতা ছাত্রদলের কমিটিতে

মেঘনার চরে হোগল গুঁড়া সংগ্রহ, হাসি ফুটছে শত পরিবারের

২০৩০ বিশ্বকাপ কবে, কোথায়? আসরটি কেন বিশেষ

আবারও এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেল ওয়ালটন

গাভির কোন মন্তব্যের কারণে তাকে আঘাত করেন পারেদেস

শিক্ষা সংস্কারের দাবিতে উত্তাল দিল্লি / ভারতের পার্লামেন্ট অভিমুখে ‘ককরোচ জনতা পার্টির’ মিছিল

১০

আজকের স্বর্ণের বাজারদর

১১

পুরুষ-নারী দুদলই বিশ্বচ্যাম্পিয়ন, ইতিহাস গড়ল স্পেন

১২

ফুড ডেলিভারিম্যান জিতে নিলেন চীনের শীর্ষ সাহিত্য পুরস্কার

১৩

কেন বাতিল হয়েছিল নিকোর গোল?

১৪

চতুর্থ সন্তানের বাবা হলেন জেডি ভ্যান্স, ভাঙলেন ১৫০ বছরের রেকর্ড

১৫

দুপুরের মধ্যে দেশের ১৭ জেলায় ঝড়ের পূর্বাভাস

১৬

শেখ হাসিনার পতন থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত: হাসনাত আবদুল্লাহ

১৭

সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা

১৮

ব্রহ্মপুত্র নদের ডান তীর রক্ষা বাঁধে ভাঙন, আতঙ্কে তীরবর্তী মানুষ

১৯

তৃতীয় তাপপ্রবাহে স্পেন, তাপমাত্রা উঠতে পারে ৪৫ ডিগ্রিতে

২০
X