মিরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ নভেম্বর ২০২৩, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ
ঘূর্ণিঝড় মিধিলি

মিরসরাইয়ে গাছের ডাল ভেঙে শিশু নিহত

মিরসরাইয়ে বাড়ির আঙিনায় ভেঙে পড়া গাছের ডাল। ছবি : কালবেলা
মিরসরাইয়ে বাড়ির আঙিনায় ভেঙে পড়া গাছের ডাল। ছবি : কালবেলা

মিরসরাইয়ে ঘূর্ণিঝড় ‘মিধিলি’র প্রভাবে সৃষ্ট দমকা বাতাসে গাছের ডাল ভেঙে পড়ে সিদরাতুল মুনতাহা আরিয়া (৪) নামে এক শিশু নিহত হয়েছে। শুক্রবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের ৮নং ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় কাটাবিল এলাকার হাসমত আলী ভূঁইয়ার বাড়িতে এ ঘটনা ঘটেছে। মুনতাহা ওই বাড়ির আনোয়ার হোসেন ভূঁইয়ার মেয়ে।

মুনতাহার চাচা মোহাম্মদ ফারুক হোসেন বলেন, ঘরের সবার অগোচরে শুক্রবার বিকেলে বাড়ির সামনে গেলে একটি গাছ পড়ে আমার ভাতিজি গুরুতর আহত হয়। দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মিরসরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ডা. মৌমিতা রায় বলেন, সিদরাতুল মুনতাহা আরিয়া নামের এক শিশু হাসপাতালে নিয়ে আসার আগে ঘটনাস্থলে মারা গেছেন। এদিকে মিধিলির প্রভাবে দমকা হাওয়ায় উপজেলার ১৬ ইউনিয়ন ও দুই পৌরসভায় গাছপালা ভেঙে গেছে। অনেক জায়গায় বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। জমির পাকা আধাপাকা আমন ধানের ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাত থেকে পুরো উপজেলায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। বিদ্যুতের কারণে বাসাবাড়িতে পানি না থাকায় কষ্ট রয়েছে মানুষ। বৃহস্পতিবার সকাল থেকে শুক্রবার বিকেল পর্যন্ত গুঁড়ি গুঁড়ি বৃষ্টি শুরু হয়ে দুপুরের পর থেকে মুসলধারে বৃষ্টির কারণে শীতকালীন সবজি ক্ষেতে পানি জমে রয়েছে। পানি না সরলে ফসলের ক্ষতি হওয়ার আশংকা করছেন কৃষকরা।

চট্টগ্রাম পল্লীবিদ্যুৎ সমিতি-৩ এর মিরসরাই জোনাল অফিসের ডিজিএম সাইফুল আহমেদ জানান, উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি ভেঙে গেছে। গাছ পড়ে তার ছিঁড়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। আমবাড়িয়া এলাকায় তার ছিঁড়ে রেললাইনের ওপর পড়ে ছিল। আমি টিম নিয়ে গিয়ে তার সরিয়েছি। আমাদের কর্মীরা মাঠে কাজ করছে। এত বেশি ক্ষয়ক্ষতি হয়েছে যে বিদ্যুৎ সরবরাহ কখন স্বাভাবিক হবে বলা যাচ্ছে না।

মিরসরাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহফুজা জেরিন বলেন, ঘূর্ণিঝড় মিধিলির প্রভাবে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নে এক শিশু গাছ পড়ে মারা গেছে। এ ছাড়া উপজেলার বিভিন্ন স্থানে গাছপালা ভেঙে গেছে। বিদ্যুতের তার ছিঁড়ে খুঁটি ভেঙে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রয়েছে। তবে ঘূর্ণিঝড়ে সতর্কতা সংকেত ৬ নম্বর থেকে ৩ নম্বরে নেমে এসেছে। আমরা বিভিন্ন এলাকায় পরিদর্শনে যাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১০

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১১

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১২

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৩

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৪

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

১৫

আর্জেন্টিনা-অস্ট্রিয়ার কতবার দেখা হয়েছিল, গোল কয়টি ও জয় বেশি কার?

১৬

চমক দিয়ে দল ঘোষণা করল ভারত

১৭

একসঙ্গে ৫ প্রবাসীর মৃত্যুতে শোকে কাতর গ্রামবাসী

১৮

২৪ মিনিটেই স্পেনের ৩ গোল

১৯

ছয় জেলায় বজ্রপাতে তিন মাদ্রাসাছাত্রসহ ১১ জনের মৃত্যু

২০
X