চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৩, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

ডেঙ্গু কেড়ে নিল এসএসসি পরীক্ষার্থীর জীবন

মো. কামরুল হাসান আলভি। ছবি : সংগৃহীত
মো. কামরুল হাসান আলভি। ছবি : সংগৃহীত

ডেঙ্গুতে কেড়ে নিল ১৫ বছরের প্রাণচঞ্চল মো. কামরুল হাসান আলভির জীবন। সে এসএসসি পরীক্ষার্থী ছিল। তার মৃত্যুতে সহপাঠী, পরিবার ও পাড়া-প্রতিবেশীদের মধ্যে নেমে এসেছে শোকের ছায়া।

চট্টগ্রাম নগরের হালিশহর এলাকার স্থানীয় একটি মসজিদে আলভির জানাজা অনুষ্ঠিত হয়। ওই এলাকার সেটেল্ডমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এসএসসিতে অংশ নেওয়ার কথা ছিল তার।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, ডেঙ্গু আক্রান্ত হওয়ার পর গত ১৩ দিন চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন ছিল আলভি। এর মধ্যে ১১ দিন ছিল লাইফ সাপোর্টে। সবশেষ সোমবার প্রাণ হারায় আলভি। সেদিনই ছিল আলভির এসএসসি পরীক্ষার ফরম পূরণের শেষ দিন।

আলভির মা আগ্রাবাদ তালেবিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাঈমা সুলতানা ও বাবা বাশঁখালী আলাওল সরকারি কলেজের শিক্ষক আতাউর রহমান। আতাউর ও নাইমা দম্পতির দুই ছেলের মধ্যে আলভি বড়। তার ছোট ভাইও ডেঙ্গুতে আক্রান্ত হয়ে নগরীর একটি হাসপাতালে চিকিৎসা নিয়ে সম্প্রতি সুস্থ হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিসিপিএসের সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

ট্রাম্পের আবদারে নিয়ম পরিবর্তন করতে যাচ্ছে ফিফা!

প্রথম ম্যাচের আগে ইনস্টাগ্রামে মহাতারকা মেসির পোস্ট

প্রেক্ষাগৃহে ফিরছে শাকিবের 'বরবাদ' ও 'তাণ্ডব'

ভাগ্নের সঙ্গে পালালেন মামি, প্রবাসীর আত্মহত্যা 

যুবলীগ নেতাকে মারধর করে পুলিশে দিলেন ছাত্রদলের নেতাকর্মীরা

দেশি-বিদেশি মদদে জুলাই বিপ্লবীদের হেনস্থা করা হচ্ছে : নাহিদ

আমি না থাকলে ইসরায়েলের অস্তিত্বই থাকত না : ট্রাম্প

বিশ্বকাপে রেফারিদের বেতন কত?

১০

প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বন্ধ থাকবে চা বাগান

১১

মেসির আর্জেন্টিনাকে নিয়ে মুশফিকের পোস্ট ভাইরাল

১২

জন্মদিন উদযাপনের ঘণ্টাখানেক পরই অভিনেত্রীর মৃত্যু

১৩

পর্দা নিয়ে তুচ্ছ-তাচ্ছিল্যের অধিকার কারও নেই : আহমদ আবদুল কাইয়ূম

১৪

নতুন ডিজি পেল জুলাই গণঅভ্যুত্থান অধিদপ্তর

১৫

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

১৬

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১৭

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

১৮

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

১৯

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

২০
X