চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৩, ০২:২২ এএম
আপডেট : ২৪ নভেম্বর ২০২৩, ০৭:৪৬ এএম
অনলাইন সংস্করণ

ইমাম গ্রুপের মালিকের পাঁচলাইশের বাড়ি জব্দের নির্দেশ

ইমাম গ্রুপের মালিক মোহাম্মদ আলী। ছবি : সংগৃহীত
ইমাম গ্রুপের মালিক মোহাম্মদ আলী। ছবি : সংগৃহীত

আইএফআইসি ব্যাংক লিমিটেড আগ্রাবাদ শাখার দায়ের করা অর্থঋণ জারি মামলায় চট্টগ্রামভিত্তিক শিল্পপ্রতিষ্ঠান ইমাম গ্রুপের মালিক মোহাম্মদ আলী এবং তার স্ত্রী জেবুন্নেসার বসত বাড়ি ক্রোক করার আদেশ দিয়েছে চট্টগ্রাম অর্থঋণ আদালত। একই আদেশে সম্পত্তির ৪টি দৃশ্যমান স্থানে ক্রোক আদেশ সংবলিত ৪টি সাইন বোর্ড স্থাপনেরও নির্দেশ দেওয়া হয়।

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) চট্টগ্রাম অর্থঋণ আদালতের বিচারক মুজাহিদুর রহমান এই আদেশ দেন। আদালতের বেঞ্চ সহকারী রেজাউল করিম বিষয়টি কালবেলাকে নিশ্চিত করেন।

বুধবার (২২ নভেম্বর) ডিক্রিদার আইএফআইসি ব্যাংক আবেদন করলে শুনানি শেষে নগরের পাঁচলাইশ থানার ও আর নিজাম রোড আবাসিক এলাকার ৮নং রোডের ৯৭নং হোল্ডিং এর জে.বি হাউস নামের বিলাসবহুল দ্বিতীয় তলা বিশিষ্ট বাড়িটি ক্রোক করার আদেশ দেন বিচারক মুজাহিদুর রহমান।

আদালত সূত্র জানায়, ২০১২ সালে ৬১ কোটি টাকা খেলাপি ঋণ আদায় করার জন্য অর্থঋণ আদালতে মামলা করে আইএফআইসি ব্যাংক। ২০২২ সালের ৩১ আগস্ট ওই মামলায় ডিক্রি ঘোষণা করার পর ১৪১ কোটি ৮৩ লাখ ৬০ হাজার ৭৭১ টাকা দাবিতে জারি মামলা দায়ের ডিক্রিদার ব্যাংক। মামলা চলাকালে ডিক্রিদার ব্যাংকের আবেদনে ইমাম গ্রুপের কর্ণধার মোহাম্মদ আলী ও তার স্ত্রী জেবুন্নেসা আকতার এবং ছেলে আলী ইমামের বিরুদ্ধে দেশত্যাগের নিষেধাজ্ঞা জারি করেছিলেন অর্থঋণ আদালত। ওই আদেশের বিরুদ্ধে আলী ইমাম হাইকোর্ট বিভাগে রিট মামলা দায়ের করলেও অর্থঋণ আদালতের আদেশ বহাল রাখেন হাইকোর্ট। প্রতারণামূলকভাবে অন্যের সম্পত্তি বন্ধক রেখে বিপুল পরিমাণ ঋণ গ্রহণ করেছিলেন মেসার্স আলী এন্টারপ্রাইজের মালিক মোহাম্মদ আলী। বন্ধকী সম্পত্তি নিলামে বিক্রয় করা সম্ভব না হওয়ায় দুবাই পলাতক মোহাম্মদ আলী এবং তার স্ত্রীর বসতবাড়ি ক্রোক করার আদেশ দিয়েছেন আদালত।

আদালত সূত্র আরও জানায়, ইমাম গ্রুপের মালিক মোহাম্মদ আলীর ১০টি মামলায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের পাওনা খেলাপি ঋণের দায় প্রায় ১ হাজার কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

প্যারোলে মুক্তি পেলেন সাবেক মেয়র

আজকের দিনেই ‘হাত দিয়ে গোল’ করে ইংল্যান্ডকে হারিয়েছিল আর্জেন্টিনা

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

৭ কলেজের সব নথিতে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’ নাম ব্যবহারের নির্দেশনা

ইসরায়েলি সীমান্তের কাছে হিজবুল্লাহর গোপন ড্রোন কারখানার সন্ধান

বিএটি বাংলাদেশের নতুন হেড অব ট্যালেন্ট, কালচার অ্যান্ড ইনক্লুশন রাইয়ান আহমেদ

গৃহবধূর আপত্তিকর ভিডিও ফাঁস, যুবকের বিরুদ্ধে মামলা

অস্ট্রিয়ার বিপক্ষে আর্জেন্টিনার একাদশে আছেন যারা

১০

কালবেলার সাংবাদিককে কুপিয়ে জখম

১১

ট্রাম্পের কথায় চলবে না ইসরায়েল: নেতানিয়াহু

১২

ক্যালকুলেটরে হিসাব করে ‘ঘুষ’ চাইলেন সরকারি কর্মকর্তা, ভিডিও ভাইরাল

১৩

দায়িত্ব ছাড়লেন সারওয়ার, সিলেটের ভারপ্রাপ্ত ডিসি পিংকি সাহা

১৪

অস্ট্রিয়ার বিপক্ষে যে জার্সি পরে মাঠে নামবে আর্জেন্টিনা

১৫

সুনামগঞ্জে পাহাড়ি ঢলে ভেসে যাওয়া যুবকের লাশ উদ্ধার

১৬

মেসি-রোনালদোকেই সেরা মানেন এমবাপ্পে

১৭

রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত

১৮

অসংক্রামক রোগ প্রতিরোধে সরকারের প্রচেষ্টা জোরদার, ৩৫ মন্ত্রণালয়ের সভা

১৯

মুজিব শতবর্ষের লোগোযুক্ত খামে চিঠি পাঠিয়ে বিএনপি নেতাকে হত্যার হুমকি

২০
X