চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০৮ জুন ২০২৩, ১১:৫৪ পিএম
আপডেট : ০৮ জুন ২০২৩, ১১:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে আবারও তেলবাহী ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষ, হতাহতের শঙ্কা

চট্টগ্রামে বন্দর এলাকায় আবারও দুর্ঘটনার কবলে তেলবাহী ওয়াগন ট্রেন। ছবি : কালবেলা
চট্টগ্রামে বন্দর এলাকায় আবারও দুর্ঘটনার কবলে তেলবাহী ওয়াগন ট্রেন। ছবি : কালবেলা

দুই মাস না যেতেই চট্টগ্রামে বন্দর এলাকায় আবারও তেলবাহী ওয়াগন ট্রেন দুর্ঘটনার কবলে পড়েছে। এবার একটি কেমিক্যালবাহী লরি রেললাইনের উপর উঠে পড়ায় এ সংঘর্ষের সূত্রপাত বলে জানিয়েছেন রেলওয়ে সংশ্লিষ্টরা।

বৃহস্পতিবার (৮ জুন) রাত ১০টার দিকে সল্টগোলা ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় অন্তত দু’জন বাইক আরোহী ট্রেনের ধাক্কায় উল্টে যাওয়া লরির নিচে চাপা পড়েছেন বলে ধারণা করা হচ্ছে।

এদিকে উদ্ধার কাজ চালাতে চট্টগ্রাম বন্দর থেকে একটি উদ্ধারকারী ক্রেন খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম কেন্দ্রীয় ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার কফিল উদ্দিন।

তিনি কালবেলাকে বলেন, ট্রেনের সঙ্গে কেমিক্যালবাহী একটি কাভার্ডভ্যানের সংঘর্ষের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে ছুটে গেছে। বন্দরের উদ্ধারকারী ক্রেন খবর দেওয়া হয়েছে। উল্টে যাওয়া লরির নিচে একটি বাইক আটকে থাকার খবর পেয়েছি। সেখানে কেউ চাপা পড়েছে কিনা এ মুহুর্তে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।

প্রতক্ষ্যদর্শীরা জানান, ট্রেন যাওয়ার পথে দ্রুত গতির একটি লরি এসে ট্রেনের ইঞ্জিনে ধাক্কা দেয়। পরে লরিটি উল্টে পড়ে একটি বাইকের উপর। এ রিপোর্ট লেখা পর্যন্ত সেখানে গ্যাস লিকেজ দেখা যাচ্ছে। এতে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

রেলওয়ে সূত্র জানায়, পদ্মা, মেঘনা, যমুনা থেকে বিপুল পরিমাণ তেল নিয়ে সিজিপিওয়াই আসছিল ওয়াগন ট্রেনটি। শুক্রবার সেগুলো সিজিপিওয়াই থেকে ঢাকা, সিলেট ও চট্টগ্রামের হাটহাজারী বিদ্যুৎ কেন্দ্রে যাওয়ার কথা রয়েছে।

চট্টগ্রাম গুডস পোর্ট ইয়ার্ড (সিজিপিওয়াই) মাস্টার আব্দুল মালেক কালবেলাকে বলেন, তেলবাহী ওয়াগন ট্রেনটি পদ্মা মেঘনা যমুনা ওয়েল থেকে তেল নিয়ে ইয়ার্ডের দিকে আসছিল। এ সময় একটি বেপরোয়া লরি ট্রেনের ইঞ্জিনে এসে ধাক্কা দিয়ে উল্টে যায়। বিস্তারিত পরে জানানো যাবে।

এর আগে গত ১৫ ফেব্রুয়ারি গুডস পোর্ট ইয়ার্ডে একটি তেলবাহী ট্রেনের দুটি ওয়াগন লাইনচ্যুত হয়ে বিপুল পরিমাণ ডিজেল পড়ে যায়। এরই ধারাবাহিকতায় গত ৬ এপ্রিল একই রুটে তেলবাহী ওয়াগন ট্রেনের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষের ঘটনা ঘটে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্রের উপকূলের দিয়ে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘বার্থা’

ভারতে টানেল ধসে নিহত ৯, আটকা আরও কয়েকজন

ভিডিও ভাইরাল / এবার মুখ খুললেন জামায়াত এমপির ‘দ্বিতীয় স্ত্রী’ ও শ্বশুর

বিশ্বকাপের রোমাঞ্চ শেষে ক্লাব ফুটবলের উত্তাপ

সরকার ও দেশকে অস্থিতিশীল করতে ছড়ানো হচ্ছে পরিকল্পিত প্রোপাগান্ডা

বাড্ডায় স্ত্রীকে গলা কেটে হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড

চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরুর খবর গুজব

বাসায় বসেই পরিষদের কার্যক্রম চালাচ্ছেন ইউপি চেয়ারম্যান

দেবতাখুমে ভ্রমণপিপাসুদের জন্য সুখবর 

আরএফএল গ্রুপে চাকরি, ৪৫ বছর বয়সেও আবেদন

১০

যুক্তরাজ্যের উপকূলের কাছে গোলাবর্ষণ করল রুশ যুদ্ধজাহাজ

১১

এসিআই কোম্পানিতে চাকরির সুযোগ, বেতন ৫০ হাজার

১২

জামায়াত এমপির ভিডিও নিয়ে মুখ খুললেন সেই তরুণী ও তার বাবা

১৩

সুনামগঞ্জে কমছে বন্যার পানি

১৪

সরছে ইসরায়েলি দখলদাররা, প্রবেশ করছে লেবাননের সেনাবাহিনী

১৫

আলোচিত লামিয়া হত্যা মামলায় গ্রেপ্তার ৩

১৬

হজে বিমান ভাড়া কমল

১৭

জামায়াত এমপির সেই ভাইরাল ভিডিও নিয়ে প্রথম স্ত্রীর বার্তা

১৮

দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি, এবার ফ্রান্স

১৯

যুক্তরাজ্যের নতুন প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং

২০
X