কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ ডিসেম্বর ২০২৩, ০১:২৭ পিএম
আপডেট : ২৮ ডিসেম্বর ২০২৩, ০২:১৫ পিএম
অনলাইন সংস্করণ

স্বতন্ত্র প্রার্থী জাফরের বিরুদ্ধে ইসিতে অভিযোগ

নির্বাচন কমিশন ভবন। পুরোনো ছবি
নির্বাচন কমিশন ভবন। পুরোনো ছবি

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনের বর্তমান সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনার বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় জনপ্রতিনিধিরা।

গতকাল বুধবার (২৭ ডিসেম্বর) চকরিয়া উপজেলা পরিষদ চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, পেকুয়া উপজেলার জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরীসহ ১৫ জন জনপ্রতিনিধি লিখিত এ অভিযোগ দেন।

অভিযোগে তারা জানান, বর্তমান সংসদ সদস্য, স্বতন্ত্র প্রার্থী জাফর আলমের পক্ষে নির্বাচনী কার্যক্রমে অংশ না নেওয়া এবং নিজের পছন্দের প্রার্থীর পক্ষে কাজ করার কারণে জাফর তার সশস্ত্র ক্যাডার বাহিনী দিয়ে ভয়ভীতি প্রদর্শন করেছে। এমনকি অপহরণ করে হত্যার পর লাশ গুম করার হুমকিও প্রদান করে যাচ্ছেন। এ অবস্থায় চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন তারা।

যদি ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে হয় তবে অভিযোগ তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অভিযোগকারীরা জানান, অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক করা নির্বাচন কমিশনের চ্যালেঞ্জ। যদি সন্ত্রাসীদের কাছে প্রার্থী ও তার সমর্থকরা জিম্মি থাকতে হয় তবে সরকারের আসল ‍উদ্দেশ্য ভেস্তে যাবে।

উল্লেখ্য, বর্তমান সংসদ সদস্য জাফর আলম বাংলাদেশ আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত হয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে ট্রাক গাড়ী প্রতীক নিয়ে কক্সবাজার-১ আসনে নির্বাচনে অংশ নিচ্ছেন। তার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল অব: সৈয়দ মুহাম্মদ ইবরাহিম।

অভিযোগে দুই উপজেলা চেয়ারম্যান ও পৌর মেয়র ছাড়াও স্বাক্ষর করেন- পেকুয়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম, জেলা পরিষদ সদস্য আবু তৈয়ব, সুরাজপুর মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিমুল হক, কাকরা ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, বমুবিলছড়ি ইউপি চেয়ারম্যান মঞ্জুরুল কাদের, লক্ষ্যারচর ইউপি চেয়ারম্যান খ.ম আওরঙ্গজেব বুলেট, বদরখালী ইউপি চেয়ারম্যান নুর হোসাইন আরিফ, বিএম চর ইউপি চেয়ারম্যান জাঙ্গাীর আলম, ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান মঈন উদ্দিন আহমেদ, রাজাখালী ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম বাবুল, মগনামা ইউপি চেয়ারম্যান ইউনুস চৌধুরী এবং পেকুয়ার বারবাকিয়া ইউপি চেয়ারম্যান বদিউল আলম।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

অনিশ্চয়তার মধ্যেও সুইজারল্যান্ডে ভ্যান্স, নজর ইরানের ইউরেনিয়ামে

২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার

বিরোধীদলীয় নেতার সঙ্গে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পাথরবোঝাই ট্রাক খাদে উল্টে চালক-সহকারী নিহত

ব্রাজিল-হাইতি ম্যাচে স্টেডিয়ামে বাংলাদেশের পতাকা

১০

বড় ধরনের রুশ হামলার আশঙ্কা, সতর্ক থাকার আহ্বান জেলেনস্কির

১১

১৪৮৫ জনকে নিয়োগ দেবে সমাজসেবা অধিদপ্তর, আবেদন করুন এখনই

১২

স্টেশন মাস্টারের ওপর হামলা, ব্রাজিল সমর্থক আটক

১৩

নিজের মতো চলছে ইসরায়েল, ট্রাম্প কি নেতানিয়াহুকে সামলাতে পারবেন

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ, দ্রুত আবেদন করুন

১৫

৫০০ শয্যায় উন্নীত হচ্ছে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতাল

১৬

ডিগ্রি নয়, মানুষ হওয়াই বিশ্ববিদ্যালয়ের মূল লক্ষ্য: সাঈদ আল নোমান

১৭

জাপানের গোল উৎসবে বিশ্বকাপ থেকে বিদায় নিল তিউনিসিয়া

১৮

মাঠে নামছে ৩২ বিশ্ববিদ্যালয় / ২৮ জুন শুরু হচ্ছে ‘আমা কফি ক্যাম্পাস ফুটসাল’

১৯

এইচএসসি পরীক্ষা ইস্যুতে কেন্দ্রসচিবদের নিয়ে বসছেন শিক্ষামন্ত্রী

২০
X