চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৩, ০৭:৫২ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে ড্রেন থেকে রহস্যময় ধোঁয়া

আগুনের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা
আগুনের কারণ অনুসন্ধানে ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি : কালবেলা

অগ্নিকাণ্ডের পাঁচ দিনের মাথায় চট্টগ্রামের রিয়াজউদ্দিন বাজারে আবারও আগুনের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এ সময় রিয়াজউদ্দিন বাজারের পাখির গলি সংলগ্ন এলাকার বিভিন্ন ড্রেন ও নালা থেকে ধোঁয়া উঠতে থাকে। ধোঁয়ার কারণে চারপাশের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে ড্রেন থেকে ধোঁয়া ওঠার কারণ শনাক্ত করতে সক্ষম হয়।

ব্যবসায়ীরা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় অনেক দোকান বন্ধ ছিল। এরমধ্যে বিকেলে পাখির গলি সংলগ্ন এলাকার কয়েকটি ড্রেন থেকে ধোঁয়া উঠতে শুরু করে। পরে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বেশ কয়েকটি স্ল্যাব ভেঙে ধোঁয়া ওঠার কারণ শনাক্ত করতে সক্ষম হয়।

চট্টগ্রাম নন্দনকানন ফায়ার স্টেশনে সিনিয়র অফিসার মো. আলী কালবেলাকে বলেন, ড্রেন থেকে ধোঁয়া ওঠার খবর পেয়ে আমরা বেশ কয়েকটি স্ল্যাব ভেঙেছি। বৈদ্যুতিক খুঁটির থেকে তারের মাধ্যমে ড্রেনে থাকা ময়লা-আবর্জনায় হিট থেকে এ ধোঁয়া সৃষ্টি হতে পারে। এ কারণে বেশ কয়েকটি স্ল্যাব ভাঙা হয়েছে। সেখানে কয়েকদিন আগেও আগুন লেগেছিল। আমরা মার্কেট কর্তৃপক্ষকে সতর্ক করেছি।

এর আগে গত ২৪ ডিসেম্বর সন্ধ্যায় রিয়াজউদ্দিন বাজারের আনঞ্জুমান মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় আগুন ছড়িয়ে পড়ার আগেই নিয়ন্ত্রণ করতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।

রিয়াজউদ্দিন বাজারের ব্যবসায়ী মো. সবুজ কালবেলাকে বলেন, বিকেল ৪টার দিকে কয়েকটি বৈদ্যুতিক খুঁটি গরম হয়ে যায়। ধোঁয়া ওঠার খবর পেয়ে ফায়ার সার্ভিস এসেছিল। এরপর বেশ কয়েকটি স্ল্যাব ভাঙা হয়েছে। কিছুদিন আগেও এখানে আগুন লেগেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট

রাজধানীতে ‘ককটেল’ বিস্ফোরণ

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানকে ফেসবুকে হত্যার হুমকি, থানায় জিডি

উজবেকিস্তানের বিপক্ষে একাদশে কি থাকবেন রোনালদো?

আয়াতুল্লাহ খামেনির জানাজা ও দাফন কবে কোথায়, জানাল ইরান

সে আমার স্বামী এটা প্রমাণ করতে পারলে যা চাইবে আমি তাই দেব: ববি

ডিবি হেফাজতে আসামির মৃত্যু, ওসি প্রত্যাহার

শিল্পী সমিতির নির্বাচন বন্ধে হিরো আলমকে মাঠে নামাচ্ছেন অনন্য মামুন

চাঁদপুরে অর্থনৈতিক অঞ্চল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে প্রাথমিক পরিদর্শন

জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিলকে প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নের দাবি প্রধানমন্ত্রীর

১০

প্রধানমন্ত্রীর সফরে যোগ দিতে রাতে ঢাকা ছাড়বেন দুই মন্ত্রী

১১

জাকার্তায় বৈশ্বিক সম্মেলন / বাংলাদেশের উচ্চশিক্ষা ও এসডিজি অগ্রযাত্রা তুলে ধরলেন ড. মো. সবুর খান

১২

প্রধানমন্ত্রীর সঙ্গে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্ট ও সিইও’র সাক্ষাৎ

১৩

কুড়িগ্রামে বাড়ছে নদ-নদীর পানি, বন্যার আশঙ্কা

১৪

ওয়ান ব্যাংক থেকে নগদ-এ তাৎক্ষণিক টাকা পাঠানোর সেবা চালু

১৫

স্বস্তিকার হাতে ‘দিদি নাম্বার ওয়ান’, কী বললেন রচনা?

১৬

‘জাদুকর’ মেসিকে নিয়ে ফিফার মায়া লাগানো পোস্ট

১৭

পঞ্চগড়ে মাতৃত্বকালীন ভাতা প্রদানে অনিয়মের অভিযোগ

১৮

মোবাইল চুরির অপবাদে ভাইয়ের ছুরিকাঘাতে ভাই নিহত

১৯

মালদ্বীপে সহজ রেমিট্যান্স ব্যবস্থা চালুর লক্ষ্যে হাইকমিশনার ও বিএমএল প্রধানের বৈঠক

২০
X