আনোয়ারা (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ১৭ জানুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম
অনলাইন সংস্করণ

দুই কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ২

র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ইয়াবা কারবারি। ছবি : কালবেলা
র‌্যাবের অভিযানে গ্রেপ্তার ইয়াবা কারবারি। ছবি : কালবেলা

চট্টগ্রামের আনোয়ারায় র‌্যাব-৭ এর বিশেষ অভিযানে ২ কোটি টাকা মূল্যের ৬৪ হাজার ৭শ পিস ইয়াবাসহ দুই ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।

মঙ্গলবার (১৬ জানুয়ারি) রাতে উপজেলার বটতলী রুস্তমহাটের পশ্চিম পাশে সড়কে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তাররা হলো- পটিয়া উপজেলার শান্তির হাট এলাকার আবদুল মালেকের পুত্র মো. চান মিয়া সওদাগর (৬১) ও একই এলাকার মৃত শফির পুত্র মো. ইসকান্দর হোসেন বাপ্পী (৩৮)। গ্রেপ্তারদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আনোয়ারা থানায় হস্তান্তর করলে পুলিশ বুধবার দুপুরে তাদের আদালতে পাঠায়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নুরুল আবছার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেপ্তাররা ৬৪ হাজার ৭০০ ইয়াবা নিয়ে কক্সবাজার থেকে চট্টগ্রামে আসার পথে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের বহনকারী একটি প্রাইভেটকার তল্লাশি করে ইয়াবা জব্দ করা হয়। গ্রেপ্তাররা প্রথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে, তারা সুকৌশলে দীর্ঘদিন যাবৎ ইয়াবা কক্সবাজার থেকে স্বল্প মূল্যে সংগ্রহ করে চট্টগ্রাম, ফেনী, কুমিল্লাসহ পার্শ্ববর্তী জেলার বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছে। উদ্ধার মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২ কোটি টাকা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১০

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

১১

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

১২

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

১৩

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

১৪

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১৫

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১৬

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১৭

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৮

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৯

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

২০
X