সাতক্ষীরা প্রতিনিধি
প্রকাশ : ০৬ নভেম্বর ২০২৫, ০৯:০৬ পিএম
অনলাইন সংস্করণ

২৯৮ বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জব্দকৃত মাদকসহ গ্রেপ্তার ৩ ব্যবসায়ী। ছবি : কালবেলা
জব্দকৃত মাদকসহ গ্রেপ্তার ৩ ব্যবসায়ী। ছবি : কালবেলা

সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া এলাকায় অভিযান চালিয়ে ২৯৮ বোতল ফেনসিডিল সদৃশসহ (উইনকেরিক্স) তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৬।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে র‌্যাব-৬, সাতক্ষীরা ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান চালায়।

র‌্যাবের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে, কলারোয়া থানার গয়ড়া এলাকায় কয়েকজন ব্যক্তি মাদক বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে। পরে রাত ৩টা ৫০ মিনিটের দিকে র‌্যাবের একটি অভিযানিক দল সেখানে পৌঁছালে মাদক ব্যবসায়ীরা পালানোর চেষ্টা করে। এ সময় ধাওয়া করে তিনজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, নয়ন মিস্ত্রি (২২), সাকিব গাজী (২৪), রাজু আহমেদ গাজী (২৬)। তিনজনের বাড়ি সাতক্ষীরার কলারোয়া উপজেলার গয়ড়া ঋষিপাড়া ও বিক্রমপুর এলাকায়।

র‌্যাব জানায়, তাদের স্বীকারোক্তির ভিত্তিতে স্থানীয় এক বাড়ির ঘরের খাটের নিচে প্লাস্টিকের ড্রামে রাখা ১৯৮ বোতল এবং আরেকটি বাড়ির টিনশেড ঘরের মাছের ফিড রাখার গুদাম থেকে ১০০ বোতল ফেনসিডিল সদৃশ (উইনকেরিক্স) উদ্ধার করা হয়। মোট উদ্ধার করা হয় ২৯৮ বোতল মাদকদ্রব্য। এ ছাড়া মাদক বিক্রির ১ লাখ ১২ হাজার ৯০০ টাকা ও উদ্ধার করা হয়।

র‌্যাব জানায়, উদ্ধারকৃত মাদক ও টাকা জব্দ করে এবং গ্রেপ্তার আসামিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

র‌্যাব-৬ আরও জানায়, সমাজ থেকে মাদক নির্মূল ও মাদক চোরাচালান রোধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্মুক্ত হরমুজ প্রণালি, পার হচ্ছে এলএনজি জাহাজ 

ফরিদপুরে যুবলীগ নেতাসহ আটক ২

সৌদি আরব-উরুগুয়ে ম্যাচে গোলাপি জার্সিতে রেফারি, কারণ জানাল ফিফা

নতুন বাস্তবতা তৈরি হতে পারে মধ্যপ্রাচ্যে : ইরানের প্রেসিডেন্ট

বল যখন ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না : স্পেন কোচ

৫-১ গোলে বিধ্বস্ত হয়ে কোচ বরখাস্ত করল তিউনিসিয়া

আর্মি আইবিএতে উৎসবমুখর পরিবেশে ‘ক্লাব ডে-২০২৬’ অনুষ্ঠিত

দুধ দিয়ে গোসল করে প্রেম ছাড়ার শপথ দুই প্রবাসীর

‘এটি আমাদের দল নয়’— ইরানের বিশ্বকাপ ম্যাচ ঘিরে বিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেস

দুর্দান্ত গোলে ইরানের বিপক্ষে এগিয়ে গেল নিউজিল্যান্ড

১০

অর্থের অভাবে মাকে মাঠে এনে খেলা দেখাতে পারিনি : কেপ ভার্দের নায়ক ভোজিনিয়া

১১

অতিমানবীয় ৯ সেভ, নিশ্চিত হারের হাত থেকে উরুগুয়েকে বাঁচালেন আরাউহো

১২

সব ধর্ষণই সমান অপরাধ, প্রতিটির বিচার নিশ্চিত করতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

১৩

সৌদি আরবের বিপক্ষে সমতা ফেরাল উরুগুয়ে

১৪

আত্মঘাতী গোলে বেলজিয়ামের বিপক্ষে জয় হাতছাড়া মিসরের

১৫

আত্মঘাতী গোলে সমতায় ফিরল বেলজিয়াম

১৬

৬০ বছরে এই প্রথম! বিশ্বকাপে বিরল ঘটনার জন্ম দিলেন স্পেনের তারকা ফরোয়ার্ড

১৭

কে এই ভোজিনহা? স্পেনের বিপক্ষে কেপ ভার্দের বিশ্বকাপ নায়ক

১৮

বিশ্বকাপ উন্মাদনায় নারায়ণগঞ্জে আর্জেন্টিনা সমর্থকদের বর্ণাঢ্য শোভাযাত্রা

১৯

দূরপাল্লার নিখুঁত শটে বেলজিয়ামের বিপক্ষে মিসরের লিড

২০
X