বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৪৫ এএম
আপডেট : ০৯ অক্টোবর ২০২৫, ০৭:৫৫ এএম
অনলাইন সংস্করণ

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

বকশীগঞ্জ থানা, জামালপুর। ছবি : কালবেলা
বকশীগঞ্জ থানা, জামালপুর। ছবি : কালবেলা

জামালপুরের বকশীগঞ্জে পুলিশের ওপর হামলা করে মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় এসআইসহ ২ জন আহত হয়েছেন।

এ ঘটনায় তিনজনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার (০৮ অক্টোবর) রাত ৯টার দিকে পৌর শহরের সওদাগরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ পৌর শহরের সওদাগরপাড়া এলাকার সুরুজ আলীর ছেলে লিটন মিয়াকে (৪৫) বাড়িতে অভিযান চালিয়ে ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করেন।

পুলিশ লিটন মিয়াকে আটক করে নিয়ে যাওয়ার সময় তার বাড়ির লোকজন পুলিশের ওপর হামলা চালায়। একপর্যায়ে পুলিশের কাছ থেকে লিটন মিয়াকে ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলায় এসআই রাসেল আহাম্মেদ ও কনস্টেবল আমিরুল ইসলাম আহত হন।

তারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে। পুলিশের ওপর হামলা ও মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নেওয়ার ঘটনায় পরে অভিযান চালিয়ে ওই এলাকার ৩ জনকে আটক করা হয়েছে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ জানান, এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধাদানকারীদের কাউকেই ছাড় দেওয়া হবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে খালি হাতে ফিরবে না কোনো দল

শিশু আইসিইউতে কাজ করছে না অ্যান্টিবায়োটিক, গবেষণায় উদ্বেগ

নাগরিক সেবায় অবহেলা করলে চাকরিচ্যুতিসহ কঠোর ব্যবস্থা : ডিএসসিসি প্রশাসক

ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে একজনের মৃত্যু

বিজেপিকে সমর্থন তৃণমূল কংগ্রেসের ২০ এমপির

ভাসানী জনশক্তি পার্টির সমাবেশ / ভারতীয় নাগরিকদের পুশইন ও সীমান্ত হত্যা বন্ধের দাবি

আল-জাজিরার বিশ্লেষণ / লেবাননকে কেন্দ্র করে ইরান-ইসরায়েল কি সর্বাত্মক যুদ্ধে জড়াবে?

বাংলাদেশি ব্যবহারকারীদের জন্য ফ্রি গুগল এআই প্রো নিয়ে এলো টেকনো

আর্জেন্টিনার বেস ক্যাম্পের শহরে বন্দুক হামলা

তুরিন আফরোজকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ

১০

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নে ‘মাই ট্রি’ অ্যাপ পরীক্ষামূলক চালু

১১

রিসার্চ ডটকম র‍্যাঙ্কিংয়ে  / দেশের শীর্ষ বেসরকারি বিশ্ববিদ্যালয় আইইউবি

১২

হামিদ রায়হানের কবিতা : মাটির পতাকার গাঁথা

১৩

ঢাবিতে ডেনিশ ইনস্টিটিউট ফর হিউম্যান রাইটস প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়

১৪

তিন ঘণ্টা ওঝার ঝাড়ফুঁক, শেষ পর্যন্ত প্রাণ গেল কৃষকের

১৫

তিন নতুন জিরো : ইউনূস সরকারের তিক্ত প্রাপ্তি

১৬

ফেসবুকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আইনি বিধান দেশে নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১৭

আইসিএবির উদ্যোগে ‘উইমেন ইন লিডারশিপ অ্যান্ড গভর্ন্যান্স কনফারেন্স ২০২৬’

১৮

স্লোগান লেখা নিয়ে উত্তেজনা, কারাগারে ছাত্রলীগ নেতা

১৯

নাহিদ রানার ভয়ে কাঁপছে অস্ট্রেলিয়াও

২০
X