মতলব দক্ষিণ (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৬ আগস্ট ২০২৫, ১১:১০ এএম
অনলাইন সংস্করণ

পল্টি রুবেল গ্রেপ্তার

নাফিউর রহমান ফয়সাল ওরফে পল্টি রুবেল। ছবি : কালবেলা
নাফিউর রহমান ফয়সাল ওরফে পল্টি রুবেল। ছবি : কালবেলা

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ২৫ মামলার পলাতক এবং সাজাপ্রাপ্ত আসামি নাফিউর রহমান ফয়সাল ওরফে পল্টি রুবেলকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালেহ আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

যৌথ বাহিনী সূত্রে জানা গেছে, গোপন ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ১৪ আগস্ট মধ্য রাতে মতলব পৌরসভার মধ্য কলাদী এলাকা থেকে নাফিউর রুবেলকে যৌথবাহিনীর সহায়তায় গ্রেপ্তার করা হয়। সে এলাকায় মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। তার বিরুদ্ধে ২৫টি মামলা চলমান রয়েছে এবং একাধিক মামলায় সাজাপ্রাপ্ত।

সে একটি মাদকের মামলায় একবছর ৫ মাসের সাজাপ্রাপ্ত ও ৫ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ডে দণ্ডিত। দীর্ঘদিন ধরে সে পলাতক ছিল। সে কলাদী ঘোষপাড়া এলাকার মৃত খসরু মিয়ার ছেলে।

মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ সালেহ আহমেদ বলেন, চাঁদপুরের পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রকিবের নির্দেশে যৌথ বাহিনীর অভিযানে ২৫ মামলার পলাতক আসামি রুবেলকে গ্রেপ্তার করা হয়। তাকে ১৫ আগস্ট চাঁদপুর আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

কালবেলা/এনএএস
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদ্রাসায় শিশু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার

সোহরাওয়ার্দী উদ্যানের সেই ‘নামাজের জায়গাসহ’ অবৈধ স্থাপনা উচ্ছেদ

হরমুজ প্রণালিতে ইরানের পুঁতে রাখা মাইনের আঘাতে ট্যাংকার বিস্ফোরণ

রাস্তা বন্ধ করে এনসিপির পথসভা, ভোগান্তিতে যাত্রীরা

রাজশাহীতে প্রকাশ্যে চলে মাদকের হাট, আতঙ্কে স্থানীয়রা

হাইকোর্টের রুল / বিকাশ-নগদ-রকেটের অতিরিক্ত সার্ভিস চার্জ কেন অবৈধ নয়

সেন্টমার্টিন পরিবহনের বাস দুর্ঘটনা: আইনজীবীকে ক্ষতিপূরণ দিতে রুল

‘প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে নতুন নীতিমালা প্রণয়নের কাজ চলছে’

খুদে ভক্তের চুক্তিপত্রে স্বাক্ষর, ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার কোচ স্কালোনি!

উপজেলা আওয়ামী লীগের সভাপতি গ্রেপ্তার

১০

ভ্রাম্যমাণ আদালত জরিমানা করায় সড়ক অবরোধ

১১

ইউজিসিতে আরও ৩ সদস্য নিয়োগ

১২

২০ লাখ টাকা চাঁদা না পেয়ে নির্মাণাধীন ভবনে হামলা ও ককটেল বিস্ফোরণ

১৩

কাস্পিয়ান সাগরে ইরানি জাহাজে হামলায় তেহরানের প্রতিক্রিয়া

১৪

ইউজিসির ৩ সদস্যকে অব্যাহতি

১৫

১৮১৮ সালের ম্যাগনেট জাতীয় লোহার পিলার উদ্ধার

১৬

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি হামলায় স্পেনের নিন্দা

১৭

বিস্ময় বালক বৈভব সূর্যবংশীর আরও এক নতুন ইতিহাস

১৮

মেয়াদ বাড়ল ‘স্কুটি নাকি গোল্ড’ ক্যাম্পেইনের, বিজয়ীদের পুরস্কার দিল এসিআই

১৯

বুয়েটের সাবেক উপাচার্য অধ্যাপক ড. এম. এইচ. খানের স্মরণে দোয়া মাহফিল

২০
X