সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:২৬ পিএম
আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০৪:৩১ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রামে মাধ্যমিক বন্ধ হলেও খোলা প্রাথমিক বিদ্যালয়

সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কোমলমতি শিশুরা। ছবি : কালবেলা
সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে কোমলমতি শিশুরা। ছবি : কালবেলা

দেশের যেসব অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে সেসব অঞ্চলে শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা অধিদপ্তর এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর।

সীতাকুণ্ড আবহাওয়া তথ্যসূত্রে জানা যায়, মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে তাপমাত্রা ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। কিন্তু চট্টগ্রামের সীতাকুণ্ডে তীব্র শীতের মধ্যে মাধ্যমিক বিদ্যালয় বন্ধ হলেও খোলা রয়েছে প্রাথমিক বিদ্যালয়। ঘনকুয়াশা ও তীব্র শীতে কোমলমতি শিশুদের স্কুলে যেতে দেখা যায়। মাধ্যমিক বিদ্যালয়গুলোতে ছাত্রছাত্রীরা বিদ্যালয়ে গেলেও তাপমাত্রা নির্দেশনার নিচে নেমে যাওয়ায় ছুটি দিয়ে দেওয়া হয়।

এদিকে অতিরিক্ত ঠান্ডার কারণে বিভিন্ন ধরনের ঠান্ডাজনিত রোগ দেখা দিয়েছে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। তীব্র শীতের মধ্যে স্কুল খোলা রাখায় অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেছেন।

মঙ্গলবার সকাল থেকে উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করে এই তথ্য জানা গেছে। উপজেলার মধ্যে মাধ্যমিক বিদ্যালয়গুলো বন্ধ থাকলেও প্রাথমিক বিদ্যালয়গুলো খোলা ছিল।

সীতাকুণ্ড প্রথম শ্রেণির আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়াবিদ মোহাম্মদ ইমরান বলেন, মঙ্গলবার সকালে সীতাকুণ্ডে তাপমাত্রা ছিল ৯ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

পূর্ব সৈয়দপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ইকবাল হোসেন বলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারকে তাপমাত্র বিষয়টি জানিয়েছি কিন্তু কোনো সিদ্ধান্ত না পাওয়ায় স্কুলে পাঠদান চলছে।

সীতাকুণ্ড উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার নূর ছাপা বলেন, ঊর্ধ্বতন কার্যালয়ের কোনো নির্দেশনা না পাওয়ার কারণে আমরা স্কুল খোলা রেখেছি।

মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা আলম সরকার বলেন, নির্দেশনার নিচে তাপমাত্রা নেমে যাওয়ায় মাধ্যমিক স্কুলে পাঠদান বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শফিউল হক বলেন, উপজেলা প্রাথমিক বিদ্যালয়ের কার্যালয় থেকে বিদ্যালয় বন্ধের বিষয়ে কিছুই জানায়নি। বিষয়টা আমি দেখছি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশ-মালয়েশিয়া সম্পর্কের নতুন অধ্যায়ের প্রত্যাশা প্রধানমন্ত্রীর

৯২ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে বিশ্বকাপেও মিসরের নায়ক সালাহ

ছাত্রলীগ নেতা সাকিব আল হাসান গ্রেপ্তার

কেপ ভার্দের রুপকথা চলছেই, স্পেনের পর উরুগুয়েকেও রুখে দিল

খাল খননে গলার কাঁটা অকেজো দুটি স্লুইচ গেট

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর সঙ্গে তারেক রহমানের বৈঠকে বাণিজ্য ও কর্মসংস্থানে নতুন সম্ভাবনা

ফুটবল ইতিহাসের অন্যতম সেরা গোলকিপিং! ২৩ শটের ঝড় সামলে ইরানের নায়ক যিনি

জ্বালানি সংকটেও স্পেনে কমেছে বিদ্যুৎ বিল, কারণ কী? 

কুমিল্লায় ড্রেনে পড়ে শিশুর মৃত্যু

দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে নিহত ১

১০

ট্রাম্পের হুমকিতে সুইজারল্যান্ডে আলোচনা স্থগিত, কঠোর বার্তা ইরানের

১১

আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তারেক রহমানের বৈঠক শুরু

১২

রাস্তা ভেঙে নদীর সঙ্গে একাকার

১৩

কাতারের বৃহৎ এলএনজি উৎপাদন ও রপ্তানি কেন্দ্রে বিস্ফোরণ

১৪

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

১৫

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল : নেতানিয়াহু

১৬

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

১৭

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

১৮

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

১৯

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

২০
X