চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০২৪, ০৯:৪০ পিএম
আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১১:০৬ পিএম
অনলাইন সংস্করণ

চট্টগ্রাম যুবদলের ১১ নেতাকর্মী কারাগারে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিস্ফোরক দ্রব্য ও বিশেষ ক্ষমতা আইনে নগরের কোতোয়ালি, চান্দগাঁও ও চকবাজার থানার পৃথক ৩ মামলায় চট্টগ্রাম মহানগর যুবদলের ১১ নেতাকর্মীর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) চট্টগ্রাম চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সালাউদ্দিন এ আদেশ দেন।

১১ নেতা-কর্মীরা হলেন, চট্টগ্রাম সিটি করপোরেশন ৩৪ নম্বর পাথরঘাটা ওয়ার্ড সাবেক কাউন্সিলর ইসমাইল বালী, নগর যুবদলের সহসম্পাদক মো. ইদ্রিস মিয়া, আব্দুল আল হাসান, আশরাফ মিয়া অনিক, মো. আব্দুল মোতালেব, মো. আলী আজগর, মো. শফিক, সাদ্দামুল হক, শহীদ করিম, ইসমাইল হোসেন দুলু ও আবদুস সাত্তার।

বিষয়টি নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট নাজিম উদ্দীন, অ্যাডভোকেট মাহমুদুল আলম চৌধুরী ও অ্যাডভোকেট আয়ুব কালবেলাকে বলেন, আসামিরা সবাই উচ্চ আদালতের ছয় সপ্তাহের আগাম জামিনে ছিলেন। উচ্চ আদালতের জামিনের মেয়াদ শেষে গত বছরের ১৪ নভেম্বর পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য ছিল। বিএনপির ডাকা অবরোধ কর্মসূচি পালনের জন্য ধার্য দিনে হাজির না থেকে তারা আদালতে সময়ের আবেদন করে।

পরে আদালত সময়ের আবেদন না মঞ্জুর করে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। সেই পরোয়ানার পরিপ্রেক্ষিতে মঙ্গলবার চতুর্থ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির হয়ে ১১ নেতা জামিনের আবেদন করেন। আদালত শুনানি শেষে সবার জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, এর আগে গত ২৮ জানুয়ারি চট্টগ্রাম দ্বিতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট অলি উল্লাহ ও তৃতীয় মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের আদালত মোট ২৮ জন নেতাকর্মী আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে তা নামঞ্জুর করে ২০ জন নেতাকর্মীকে কারাগারে পাঠান আদালত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মায়ের জন্য অ্যাম্বুলেন্স পাইনি, তবু প্রতিশোধ চাই না: প্রধানমন্ত্রী

বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত

পর্তুগালে অনিশ্চয়তায় অভিবাসী শ্রমিকরা, চলছে চিরুনি অভিযান

সবার পায়ে গোলাপি জুতা, মেসির পায়ে কেন সাদা?  

‘সিলেটবাসীর দরকার, ডিসি সারওয়ার’

ঢাকাসহ ৬ জেলায় সেনা মোতায়েনের নির্দেশ

নাটকের পর এবার ওটিটিতে কাজ করার ইঙ্গিত দিলেন জিম

আইসিএপিপির স্থায়ী কমিটির সদস্য হলেন উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ

যুবদল নেতা সজিবের বহিষ্কারাদেশ প্রত্যাহার দাবি

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা

১০

প্রায় ৫০ বছর পর ভিসা ফি পাঁচ গুণ বাড়াল জাপান

১১

বাংলাদেশ-মালয়েশিয়া বৈঠকে তিন সমঝোতা চুক্তি স্বাক্ষর

১২

ড্রেসিংরুমে চিঠি রেখে যুক্তরাষ্ট্র ছাড়ল ইরান

১৩

মহাসড়কের পাশে অজ্ঞাত নারীর মরদেহ, পাশে মিলল লাল শাড়ি

১৪

‘ব্রেকিং ব্যাড’ খ্যাত হলিউড তারকার ইসলাম গ্রহণ

১৫

হারপিক ঢেলে ‘আর্জেন্টিনার জার্সি’ বানাল ব্রাজিল সমর্থকরা

১৬

উচ্চশিক্ষায় কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে শিক্ষক প্রশিক্ষণ সিরিজ শুরু করল ইউল্যাব

১৭

মাদক সেবনের অভিযোগে সিনিয়র-জুনিয়রের সংঘর্ষ, হাসপাতালে উভয় শিক্ষার্থী

১৮

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনার পর কত কমল তেলের দাম?

১৯

পাহাড়ি ঢলে ঘরের সঙ্গে ভেসে গেলেন যুবক

২০
X