মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ পিএম
আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশের ভ্যানে পিকআপের ধাক্কা, আহত ৪

পুলিশের টহল গাড়িতে পিকআপের ধাক্কা। ছবি : কালবেলা
পুলিশের টহল গাড়িতে পিকআপের ধাক্কা। ছবি : কালবেলা

চট্টগ্রামের পতেঙ্গায় পুলিশের একটি টহল গাড়িতে ধাক্কা দিয়ে পালিয়েছে এক পিকআপ চালক। এ ঘটনায় পিকআপ ভ্যানটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪ পুলিশ সদস্য।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাত ১২টার দিকে পতেঙ্গা মডেল থানার চরপাড়া ঘাটস্থ আউটার লিংক রোড এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহতরা হলেন, মো. আজিজুল হক, সুজন খান, মশিউর রহমান ও নজরুল ইসলাম। আহতরা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি আছে। আহতদের মধ্য আজিজুল হকের অবস্থা আশঙ্কাজনক। ঘাড়ে মারাত্মক আঘাত পেয়েছেন তিনি।

পুলিশ জানায়, পুলিশ ভ্যানটি আউটার রিং রোডে টহল দিচ্ছিল। এ সময় মরিচবাহী একটি পিকআপভ্যান বেপরোয়া গতিতে পুলিশ ভ্যানকে ধাক্কা দেয়। এতে দুমড়েমুচড়ে যায় পুলিশ ভ্যান। ভ্যানে থাকা পুলিশের চার সদস্য আহত হন। পরে তাদের চমেক হাসপাতালে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর মরিচবাহী পিকআপভ্যানের চালক পালিয়ে যান।

পতেঙ্গা থানার ওসি কবিরুল ইসলাম কালবেলাকে বলেন, আহত পুলিশ সদস্যরা চমেক হাসপাতালে চিকিৎসাধীন। মরিচবাহী পিকআপটি জব্দ করা হয়েছে। সেই পিকআপের চালক পলাতক। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১০

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

১১

জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের 'ফোর্স মবিলাইজেশন ড্রিল'

১২

সারওয়ার আলম তার কর্মের খেসারত দিলেন

১৩

১৪৯ পেনাল্টির ৩৩টিতেই ব্যর্থ মেসি

১৪

হতাশা ভুলিয়ে ইতিহাস গড়া গোল, মেসির লিডে বিরতিতে আর্জেন্টিনা

১৫

বিশ্বকাপে সর্বোচ্চ গোলের মালিক মেসি

১৬

ইতিহাসের দুয়ারে দাঁড়িয়ে পেনাল্টি নষ্ট করে রেকর্ড গড়ার সুযোগ মিস মেসির!

১৭

দক্ষ তরুণরাই ডিজিটাল অর্থনীতির পাওয়ার হাউজ : রাহিতুল

১৮

অবিশ্বাস্য! পেনাল্টি মিস মেসির

১৯

সিলেট নগরবাসীর সহযোগিতা চাইলেন সিসিক প্রশাসক

২০
X